নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণ উৎসব রাঙাতে ব্যস্ততা
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
তুলির শেষ আঁচড় দিয়ে রঙিন সরাটিকে শুকাতে দিয়েছে ফারিহা। পাশেই তৈরি মুখোশ, সেগুলো রাঙিয়ে তুলতে ব্যস্ত আরও কয়েকজন। কলেজ প্রাঙ্গণে কাঠ আর বেত দিয়ে তৈরি হচ্ছে মস্ত এক হাতি। শেষ সময়ে এসে বর্ষবরণের প্রস্তুতিতে এভাবেই সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।
মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলাসহ নানান আয়োজনে বাংলা ১৪২৬ সনকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ। বৈশাখের লাল–সাদা পোশাকে সেজেছে বিপণিবিতানগুলো। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে উৎসবের প্রস্তুতি। গত রোববার সকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরকে রাঙিয়ে তোলার ব্যস্ততা। তৈরি মুখোশে উঠে এসেছে লক্ষ্মীপ্যাঁচা, বাঘসহ বাঙালি লোকসংস্কৃতির অংশ রূপকথার বিভিন্ন রাজা-রানির অবয়ব। তৈরি হচ্ছে প্রাণীদের প্রতিকৃতি। মঙ্গল শোভাযাত্রাকে রাঙিয়ে তুলতেই এসব আয়োজন বলে জানান চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী সামছুল আলম। এবারের মঙ্গল শোভাযাত্রায় হাতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী শহীদ আহমেদ। প্রথমআলোকে তিনি বলেন, ‘ক্ষমতা থাকলেই যে সেটা ধ্বংসের কাজে ব্যবহার করতে হয় না, হাতি আমাদের সেই শিক্ষাটুকু দেয়। আমরা চাই, সমাজে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে শ্রেণি–ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে একটি সমতাভিত্তিক সমাজ গঠন করতে।’
১৯৭৭ সাল থেকে নারায়ণগঞ্জে মঙ্গল শোভাযাত্রা চালু হলেও ১৯৮১ সাল থেকে নিয়মিত মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী উৎসবের আয়োজন করছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এবারের প্রস্তুতি নিয়ে জোটের সভাপতি জিয়াউল ইসলাম বলেন, এ বছর চার দিনব্যাপী বৈশাখী উৎসব হবে। বৈশাখের প্রথম প্রহরে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সূর্যকে বরণ করার পর সকাল নয়টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। জোটভুক্ত ২৭টি সাংস্কৃতিক সংগঠন ইতিমধ্যে উৎসবের প্রস্তুতি শুরু করেছে বলে জানান তিনি।
বাংলা ১১৭৩ সাল থেকে নিয়মিত বৈশাখী মেলার আয়োজন করে আসছে দেওভোগ শ্রীশ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউ বিগ্রহ মন্দির। সোমবার সকালে মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নির্দিষ্ট স্থানে বসানো হচ্ছে নাগরদোলা, চলছে দোকান তৈরির কাজ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রবীর চন্দ্র সাহা বলেন, বৈশাখী মেলাটির ইতিহাস প্রায় আড়াই শ বছরের। এ বছরও বৈশাখের শুরুর দিন থেকে শুরু হয়ে মাসজুড়ে চলবে মেলা। বর্ষবরণে এবার কিছুটা ব্যতিক্রমী আয়োজন করছে নারায়ণগঞ্জ সুধীজন পাঠাগার। ১ বৈশাখ বিকেলে বৈশাখী আড্ডা ছাড়াও থাকছে পুরস্কার বিতরণী, জ্যেষ্ঠ নাগরিকদের সম্মাননা প্রদান ও পুঁথিপাঠ।
শিশুদের পোশাক তৈরি ও পাইকারি বিক্রির জন্য বিখ্যাত দেওভোগ সোহরাওয়ার্দী মার্কেট। দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর বৈশাখের বিক্রি কিছুটা কম।
বৈশাখী উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম। তিনি বলেন, ‘কোনো ধরনের হুমকি না থাকা সত্ত্বেও আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। সন্ধ্যার মধ্যেই বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে আমরা আয়োজকদের অনুরোধ করব।’
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
