নারায়ণগঞ্জে জয়ের পথে মহাজোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থীদের জয়ের সমীকরণ ক্রমশ সহজ হয়ে উঠছে। মহাজোটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে কয়েকটি আসনে মহাজোটের জয়ের সমীকরণ দেখা দিয়েছে। তবে নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসছে ক্ষমতার বাইরে থাকা ঐক্যফ্রন্টের প্রার্থী ধীরে ধীরে আরো কোনঠাসা হয়ে পড়ছে। যেকারণে এ জেলাতে মহাজোটের জয়ের সমীকরণ আরো জোরালো আকার ধারণ করছেন।
রোববার ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এর মধ্যে ভোটের লড়াইয়ে নানা নাটকীয়তা দেখা দিয়েছে। চাপের মুখে ধানের শীষ প্রতীকের অনেক প্রার্থীরা থমকে যাচ্ছে। আবার কেউ কেউ হাল ছেড়ে দিয়েছে। এতে করে ক্ষমতাসীন মহাজোটের প্রার্থীরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
এ জেলার ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে মহাজোট জয়ে লক্ষ্যে একধাপ এগিয়ে গেছে। কারণ কোন কোন আসনে ধানের শীষ প্রতীকের এমন সব প্রার্থী দেয়া হয়েছে যা মহাজোটের প্রার্থীকে নিশ্চিত জয় এনে দিবে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে ২০ দলের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীকে আওয়ামীলীগের প্রভাবশালী প্রার্থী ও সাংসদ শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বী করে ভোটের লড়াইয়ে মাঠে নামানো হয়েছে। অথচ এই কাসেমীকে বিএনপি দলের তৃণমূলের কেউ চিনেনা। এমন প্রার্থী কিভাবে শামীম ওসমানের মত হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে লড়বে এমন প্রশ্ন সকলের। যেকারণে নারায়ণগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী শামীম ওসমানের জয় সুনিশ্চিত প্রায়।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজীর মুখোমুখি হতে যাচ্ছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনির। এই আসনটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে বাদ দিয়ে কাজী মনিরকে প্রার্থী করা হয়েছে। এতে করে ক্ষমতাসীন দলের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর নেতাকর্মীরা প্রথম থেকেই ধানের শীষের প্রার্থী কাজীকে বেশ চাপের মুখে রেখেছে। যেকারণে কাজী মনির দাঁড়াতেই পারছেনা। যেকারণে এই আসনটিও ক্ষমতাসীনদের দখলে চলে যাচ্ছে।
নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে ভোটের লাড়াইয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের শরীক দল জাতীয় পার্টির বর্তমান সাংসদ সেলিম ওসমানে মুখোমুখি হতে যাচ্ছেন বিএনপি দলটির শরীক দল নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম। আর তাই এই আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসামনের বিজয়ের সমীকরণে আলোর উজ্জ্বলতা ক্রমশ বাড়ছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন দলের শরীক দল জাতীয় পার্টির বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার মুখোমুখি হতে যাচ্ছেন জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান। আওয়ামীলীগ দলীয় সাবেক সাংসদ কায়সার হাসনাত বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। যেকারণ এই আসনে ক্ষমতাসীন দলের পরাজয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে অনেকটা চমক দেখা গেছে এই আসনে। এই আসনে জাপার প্রার্থীর পথে একমাত্র বাধা দিয়ে আওযামীলীগ দলীয় স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত ছিল। কারণ মহাজোটের ভোটে স্বতন্ত্র প্রাথী কায়সারের ভোটারদের ভোট ভাগ হবে। তাছাড়া এই আসনের বিগত দিনের ইতিহাসে ভোট সমীকরণে তলানিতে রয়েছে জাতীয় পার্টি। যেকারণে জাপা প্রার্থী খোকার পরাজয়ের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু এরই মধ্যে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৮ টায় এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত জানান, ‘তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এতে করে এই আসনটিতে এখন মহাজোটের ভোট ভাগ হওয়ার কোন সুযোগ নেই। তাই মহাজোটের প্রার্থী খোকার সামনে জয় হাতছানি দিচ্ছে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটের লড়াইয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় বর্তমান সাংসদ নজরুল ইসলাম বাবু মুখোমুখি হতে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। প্রচার প্রচারনায় অনেকটািই এগিয়ে আছে মহাজোট প্রার্থী। এতে করে এখন পর্যন্ত সমীকরণে হিসেবে মহাজোট প্রার্থী এগিয়ে আছে। তবে এ আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন এখনো বিএনপি দলীয় নেতাকর্মীরা।
এ জেলার ৫টি আসনে মহাজোটের প্রার্থীরা প্রায় সবকটি আসনে জয়ের পথে এগোচ্ছে। এখন পর্যন্ত ভোটের সমীকরণের হিসেবে ক্ষমতাসীন দল মহাজোট অনেকটা এগিয়ে আছে। আর ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ক্রমশ কোনঠাসা হয়ে পিছিয়ে পড়ছে। আর হামলা, মামলার জর্জরিত বিএনপি দলটি কোনভাবেই ঘুরে দাঁড়াতে পারছেনা। এতে করে বিরোধী দলটি যখন দুর্বল হয়ে পিছিয়ে থাকছে সে হিসেবে ক্ষমতাসীন মহাজোট দলটি এমনিতে এগিয়ে আছে। অন্যদিকে সমীকরণের হিসেবে মহাজোটের প্রার্থীরা প্রত্যেকটি আসনে পৃথক পৃথকভাবে জয়ের সমীকরণ তৈরি করতে সক্ষম হয়েছেন। এতে করে কার্যত অর্থে ভোটের লড়াইয়ে তাদের জয়ের সমীকরণ তৈরি হয়েগেছে। এখন অপেক্ষা শুধু ৩০ ডিসেম্বরের নির্বাচনের আনুষ্ঠানিকতা। আর সেই নির্বাচনের ভোটের লড়াইয়ে মহাজোট প্রার্থীরা জয়ের হাসি হাসতে যাচ্ছে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
