নাট্যজনদের মিলনমেলা কৃষ্টির নাট্যেৎসব প্রশংসিত
মনজুর আহমদ
প্রকাশিত: ৫ জুলাই ২০২৫
একটা প্রশংসনীয় কাজ করেছে কৃষ্টি। তিন দিনের এক নাট্যেৎসবের চমৎকার আয়োজন করেছিল তারা গত সপ্তাহে শুক্রবার থেকে রোববার পর্যন্ত জ্যামাইকার জেসিএএল মিলনায়তনে। প্রতিদিন দুটি করে মোট ছয়টি নাটক মঞ্চস্থ হয়েছে এই উৎসবে। হয়েছে নাটক নিয়ে সেমিনার।
তবে আমার মনে হয়েছে, কৃষ্টি সবচেয়ে বড় কাজ যেটি করেছে তা হলো নাট্যকর্মীদের এক অভূতপূর্ব মিলনমেলার আয়োজন। এ মিলনমেলা ছিল ভিন্নধর্মী, ভিন্ন অঙ্গিকের। এই প্রবাসে, এই নিউইয়র্কে ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষিপ্তভাবে যারা বাংলা নাট্যচর্চায় নিবেদিতভাবে কাজ করে চলেছেন এক মঞ্চে তুলে যথাযোগ্য মর্যাদায় তাদেরকে সম্মাননা জানান হয়েছে। যে সব নাট্য সংগঠন নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে বাংলা নাট্য চর্চাকে এগিয়ে নিতে সেই সব সংগঠনের সাথে যুক্ত থাকা নাট্যজনদের প্রতি নিবেদন করা হয়েছে শ্রদ্ধা। প্রবাসের নাট্য আন্দোলনে তাদের অবদানের প্রতি এমন স্বীকৃতি নাট্য উৎসবকে মহিমান্বিত করেছে। মঞ্চে আহ্বান জানান হয়েছিল নিউইয়র্কের প্রাচীণতম নাট্য সংগঠন বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার স্বপ্না কাওসারকে, থিয়েটার সাপোর্ট গ্রুপের শামসুল আলম বকুল, ঢাকা ড্রামার টিটু গাজী, থিয়েটার ৭১-এর খায়রুল আলম পাখি, থিয়েটার থিয়েটারের মিথুন আহমেদ, ড্রামা সার্কলের আবীর অলমগীর, শিল্পাঙ্গনের নজরুল ইসলাম, বাংলাদেশ থিয়েটার আর্কাইভের ড. বাবুল বিশ্বাস এবং নিউইয়র্কে অবস্থানরত ঢাকার নাট্য ব্যক্তিত্ব রোকেয়া রফিক বেবী, মাসুম রেজা ও মোমেনা চৌধুরীকে। একই সাথে পুষ্পস্তবক ও উত্তরীয়তে ভূষিত করে শ্রদ্ধা-ভালবাসায় ভরিয়ে তোলা হয় প্রবাসের দুই প্রবীণতম নাট্য ব্যক্তিত্ব রেখা আহমেদ ও মুজিব বিন হককে। এই পুরো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসের নাট্যজনদের সম্মানিত করার এই উদ্যোগ ব্যক্তিগতভাবে আমাকে আপ্লুত করেছে। কৃষ্টির কর্ণধার শীতেস ধরকে আমার অভিনন্দন।
নাট্য উৎসবটি উৎসর্গীত ছিল বাংলাদেশের ভিন্ন ধারার নাটকের এক অক্লান্ত যোদ্ধা অকাল প্রয়াত ইশরাত নিশাতের স্মরণে। ইশরাত নিশাত দুবার নিউইয়র্কে এসেছিলেন দুটি নাটকের নির্দেশনা দিতে। এখানে তিনি মঞ্চস্থ করে গেছেন হাসন রাজা। বিভিন্ন বক্তা শ্রদ্ধা নিবেদন করেন তার প্রতি। উৎসবের উদ্বোধন করেন আইটিআই বাংলাদেশ সেন্টারের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। সংবর্ধিত নাট্যজনেরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
