নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবেন তটিনী
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪
বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নাটকেই কাজ করেন। খুব বেশি দিন হয়নি শোবিজে পথচলা। তবে এরই মধ্যে প্রথমসারির অভিনেতাদের বিপরীতে কাজ করে হয়েছেন প্রশংসিত। নতুন বছরের পরিকল্পনা ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
বছরের শেষপ্রান্তে এসে সম্প্রতি আপনার অভিনীত একটি নাটক মুক্তি পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নামের এ নাটকটিতে আমি তমা নামের একটি চরিত্র করেছি। পরিচালনা করেছেন রাজ ভাই (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ)। নাটকটিতে একটি গান আছে। এটিও বাড়তি মাত্রা যোগ করেছে। সাড়া পাওয়া প্রসঙ্গে বলতে গেলে বলব, আমার সবকটি কাজই দর্শক গ্রহণ করছেন। প্রত্যাশা থেকেও ভালবাসা বেশিই পাই। এটিতেও ব্যতিক্রম নয়।
কার সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করেন?
পছন্দ বা অপছন্দের কোনো বিষয় নেই। এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি কারও প্রতি আমার কোনো খারাপলাগা নেই। যাদের সঙ্গে কাজ হয়নি তাদের নিয়ে তো কিছু বলতে পারবো না। ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে আমার ইচ্ছে সবার সঙ্গেই কাজ করার। তাছাড়া সহশিল্পী নির্বাচনের ব্যাপারটাও কিন্তু শিল্পীদের হাতে থাকে না। এটা নির্ভর করে নির্মাতাদের উপর। তারা গল্পের সঙ্গে মিল রেখে জুটি নির্ধারণ করেন। আমার কাজ নির্মাতাদের চাহিদা অনুযায়ী গল্প ও চরিত্রটি ফুটিয়ে তোলা।
আপনার অধিকাংশ নাটক রোমান্টিক ঘরানার। এর কারণ কী?
অভিনয়শিল্পী হিসাবে আমিও চাই বিভিন্ন গল্প ও চরিত্রে কাজ করতে। তবে শুরু থেকেই রোমান্টিক ঘরানার কাজ করেছি বেশি। নির্মাতারা হয়তো মনে করেন আমাকে এ ধরনের গল্পেই বেশি মানাবে। তাই এভাবেই আমাকে সবাই চিন্তা করেন।
কোন নাটকটিকে ক্যারিয়ারের ইউটার্ন বলে মনে করেন?
প্রত্যেক কাজই আমি ভালোবেসে করি। সর্বোচ্চ চেষ্টা থাকে ভালো করার। তবুও কিছু কাজ মনে দাগ কেটে যায়। তবে একটি নাটক আছে যা দিয়ে মানুষ আমাকে চিনতে শুরু করেছে। সেটি হচ্ছে ‘সুহাসিনী’। এ নাটকটি আমার ক্যারিয়ারে অন্যরকম সাফল্য এনে দিয়েছে। এটি আমার কাছে বিশেষ।
নতুন বছর নিয়ে পরিকল্পনা কী?
ভালো কাজের সঙ্গে থাকতে চাই। আরও ভালো কাজ করতে চাই। দর্শকদের ভালোবাসা পেতে চাই। চলতি বছর সবকিছু মিলিয়ে ভালো কেটেছে। প্রত্যাশা করি আগামী বছর আরও ভালো কাটবে। ইচ্ছা ও অনিচ্ছায় করা সব ভুল শুধরে নিতে চাই। অতীতের ভুল থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
