নতুন বোতলে পুষ্টির মেয়াদোত্তীর্ণ তেল, ৭৫ লাখ টাকা জরিমানা
প্রকাশিত: ৬ মে ২০১৯
বাজারে বেশ চাহিদা রয়েছে টিকে গ্রুপের পুষ্টি সয়াবিন তেলের। তবে নামে পুষ্টি হলেও কাজে এর যেন ছিটেফোঁটাও নেই। বিএসটিআই এর সহযোগিতায় র্যাবের আকস্মিক অভিযানে হাতেনাতে সে রকমই প্রমাণ মিলেছে পুষ্টির তেল প্রস্তুতের কারখানায়।
রোববার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেলের কারখানা সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে এ অভিযান চালানো হয় বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করা ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের (কিউসি ল্যাব) ৮০ ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদোত্তীর্ণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. খাইরুল ইসলাম ও র্যাব-১০ এর কর্মকর্তারা।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘গত বৃহস্পতিবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন রমজানকে লক্ষ্য রেখে বাজার থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে দেশের ১৮টি প্রতিষ্ঠানের ৫২ ব্র্যান্ডের ১৮টি নিম্নমানের পণ্য চিহ্নিত করেছে বিএসটিআই। এরমধ্যে উঠে আসে পুষ্টি ব্র্যান্ডের সরিষার তেল নিম্নমানের। এরপরই বিএসটিআই ও র্যাব মিলে পুষ্টি তেল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার কাঁচপুর ব্রিজসংলগ্ন সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) অভিযানে গিয়ে দেখা যায়, বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে। যা সত্যিই অবিশ্বাস্য এবং দুঃখজনক।’

তিনি বলেন, ‘এখানেই শেষ নয়, প্রতিষ্ঠানটির তেল জাতীয় পণ্যের গুণগত মান পরীক্ষাগারের ৮০ ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদোত্তীর্ণ হয়েছে কয়েক বছর আগেই। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।’
সারওয়ার আলম আরও বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণে কোনো ছাড় দেয়া হবে না। যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন, ভোক্তা অধিকার খর্ব করা হলে গুণগত মান রক্ষা না করা পণ্য উৎপাদন করলে, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সরবরাহ, বিক্রি ও মজুদ করলে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এ ব্যাপারে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. খাইরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘আমরা বাজার মনিটরিং করছি। গুণগত মান যাদের খারাপ রয়েছে তাদের কারখানায় আকস্মিক অভিযান চালাব। তথ্যপ্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
