নতুন পেশা ‘ফেসবুক লাইভ’
প্রকাশিত: ২৫ মে ২০১৯
আসসালামু আলাইকুম আপুরা। আমি …। আবার এসেছি ফেসবুক লাইভে। আগে আপনাদের সামনে এনেছিলাম শাড়ি। আজ থ্রি-পিস, টু-পিস, ওয়ান-পিস নিয়ে এসেছি।
প্রথম যেটি দেখাব, এই যে লাল-কালো থ্রি-পিস। এই যে দেখছেন গলায় কী সুন্দর কাজ করা, হাতাতেও কাজ করা। এটার ওড়না এই যে। চমৎকার এ থ্রি-পিসটার দাম হচ্ছে … টাকা। এটার কোড …। ৩০ থেকে ৫০ যে কোনো সাইজ অ্যাভেলেবল। লাইভ চলাকালীন ইনবক্স করলে ডেলিভারি চার্জ ফ্রি।
ফেসবুক ঘাটতে ঘাটতে হঠাৎ আপনার সামনে চলে আসতে পারে এমন ফেসবুকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার। যেখানে দেখা যাবে কোনো এক তরুণী একটি ঘরের ভেতর থেকে ক্রেতাদের আকৃষ্ট করতে একের পর এক পোশাক হাতে নিয়ে, গায়ে জড়িয়ে ধরছেন। আর সেই পোশাকের রঙ, কাজ ও মানের বর্ণনা দিচ্ছেন। তুলে ধরছেন কোন পোশাকের কত দাম।
এমন ফেসবুক লাইভের মাধ্যমে ক্রেতারা যেমন তার পছন্দের পোশাকটি খুঁজে নিতে পারছেন তেমনি ফেসবুক লাইভে আসা তরুণীও সুযোগ পাচ্ছেন বাড়তি অর্থ আয়ের। ইতোমধ্যে বেশ কয়েক তরুণী বাড়তি আয়ের আশায় ‘ফেসবুক লাইভ’কে পেশা হিসেবেও বেছে নিয়েছেন।
শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী নারীরাও আছেন এ পেশায়। এমনকি ডাক্তারি পেশায় জড়িতরাও সহজে বাড়তি আয়ের আশায় পণ্যের বিজ্ঞাপন দিতে ফেসবুক লাইভে আসছেন। ৩০ মিনিট থেকে এক ঘণ্টার ফেসবুক লাইভে এসে কেউ কেউ ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাচ্ছেন।
ডিজিটাল বাংলাদেশ এখন যে আর রূপকথার গল্প নয়, নতুন পেশা ফেসবুক লাইভ সেই ধারণাকে আরও পোক্ত করেছে। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবেই দেশেজুড়ে গড়ে উঠেছে বিশাল ই-কমার্স বাজার। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ই-কমার্সের যে দিকটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে তা হলো অনলাইন শপিং। কেনাকাটা করতে এখন আর যানজট ঠেলে দোকানে গিয়ে সময় অপচয় করতে হচ্ছে না। চাইলে মানসম্মত পণ্য পৌঁছে যাচ্ছে দোরগোড়ায়।
এ কারণে অনলাইনে কেনাকাটা এখন জনপ্রিয়তার তুঙ্গে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। শ্রম ও সময় বাঁচানো এবং নিরাপত্তাজনিত কারণে দিন দিন ক্রেতারা অনলাইন কেনাকাটায় আগ্রহী হচ্ছেন। অনলাইনে শপিংয়ের জন্য ওয়েবসাইট বা ফেসবুকে পেজের অভাব নেই। চাল-ডাল থেকে শুরু করে জামা-কাপড় ও ইলেকট্রনিক- সব পণ্যই এখন মিলছে অনলাইনে। এ অনলাইন শপিংয়ের ওপর নির্ভর করে সৃষ্টি হয়েছে নতুন পেশা ‘ফেসবুক লাইভ’।
নারীদের বিভিন্ন পোশাকের পাশাপাশি ফেসবুক লাইভে এসে বিভিন্ন জুয়েলারি সামগ্রীর বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে, আছে পুতুলেরও বিজ্ঞাপন। ফেসবুক লাইভে বিজ্ঞাপনের মাধ্যমে কোন পোশাক গায়ে জড়ালে কেমন দেখাবে, কোন জুয়েলারি পরলে কেমন দেখাবে- তা কিছুটা হলেও যাচাই করে নিতে পারছেন আগ্রহীরা। ফলে সরাসারি হাতে আসার আগেই পছন্দের পণ্যটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে।
‘ফেসবুক লাইভ’ পেশা হিসেবে বেছে নিয়েছেন এমন একজন দন্তচিকিৎসক সাদিয়া জ্যোতি। নতুন এ পেশা সম্পর্কে তিনি বলেন, ‘আমি পেশায় একজন দন্তচিকিৎসক। পাশাপাশি ফেসবুক লাইভে আসি। এতে আমার কিছু বাড়তি আয় হয়। আমার মতো অনেকেই এখন পার্টটাইম (খণ্ডকালীন) ফেসবুক লাইভে আসছেন। আবার অনেক উদ্যোক্তা নিজের পণ্য নিয়ে নিজেই ফেসবুক লাইভে আসছেন।’
তিনি বলেন, এ পেশার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ডিজিটাল বাংলাদেশ যে এখন আর স্বপ্ন নয়, নতুন পেশা ফেসবুক লাইভ তার-ই প্রমাণ। আমি মনে করি, যারা ফেসবুক লাইভে আসবেন তাদের বাচনভঙ্গি সুন্দর হতে হবে। পাশাপাশি যারা অনলাইনে ব্যবসা করবেন তাদের পণ্যের মান যেমন ভালো হতে হবে, তেমনি ব্যবসায়ীদের সৎ থাকতে হবে। কোনোভাবেই গ্রাহকদের ঠকানো যাবে না।
‘ফেসবুক লাইভ’ খণ্ডকালীন পেশা হিসেবে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলারা বলেন, ফেসবুক লাইভের মাধ্যমে যে আয় করা যায়, ধারণাটা আমাদের দেশে নতুন। পণ্যের প্রচারে ফেসবুক ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। আমার ধারণা, ভবিষ্যতে খণ্ডকালীন পেশা হিসেবে ফেসবুক লাইভ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, একটি অনলাইন শপিংয়ের পণ্যের প্রচারে আমি প্রায়ই ফেসবুক লাইভে আসি। এক একটি লাইভে ৩০ থেকে ৪৫ মিনিট সময় ব্যয় হয়। এ সময়ের মধ্যে যে ব্যবসায়ীর পণ্যের প্রচারে আসি, তার সব পণ্যই হাতে ধরে কিংবা গায়ে জড়িয়ে আগ্রহীদের সামনে উপস্থাপন করি। এজন্য মোটামুটি হ্যান্ডসাম পারিশ্রমিক পাই।
ইলারা আরও বলেন, ফেসবুক লাইভে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন। যেগুলোর উত্তর দেয়ার দরকার, সেগুলোর উত্তর দেই। অনেক সময় আমার বন্ধুরাও লাইভে মজা করার জন্য মন্তব্য করেন। তবে সবার উদ্দেশ্যে আমার একটি অনুরোধ থাকবে, কেউ কোনো পণ্যের প্রচারে লাইভে আসলে কটূক্তিমূলক ইঙ্গিত বা কোনো মন্তব্য করবেন না।
ফেসবুক লাইভ দেখে একটি অনলাইন শপিং থেকে থ্রি-পিস কেনা রামপুরার বাসিন্দা ফারিয়া বলেন, অনলাইনে যেসব পণ্যের স্যাম্পল দেয়া থাকে, সেই স্যাম্পল দেখে অর্ডার করলে অনেক সময় মনের মতো হয় না। তবে ফেসবুক লাইভ দেখে আমি দুটি অর্ডার করেছি। দুটি থ্রি-পিসই ভালো পেয়েছি। লাইভে যেসব পণ্যের প্রচার হয়, তার স্কিনশট নিয়ে রাখা যায়। তাছাড়া লাইভে যিনি আসেন তিনি নিজের গায়েও পোশাকগুলো জড়িয়ে ধরেন, ফলে কোন পোশাক পরলে কেমন লাগবে- সে সম্পর্কে একটি ধারণাও পাওয়া যায়।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
