নতুন পাঁচ গন্তব্যে উড়াল দিবে বিমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
মুনাফায় ফিরতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই লক্ষ্যে আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে জাতীয় পতাকাবাহী এ উড়োজাহাজ সংস্থাটি। চলতি বছরের মধ্যেই পাঁচ নতুন গন্তব্যে উড়াল দিতে চায় বিমান বাংলাদেশ। বিমানের পরিচালনা পর্ষদও সেই লক্ষ্যে কাজ করছে।
যদিও একসময় ২৬টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতো বিমান। কিন্তু ক্রমাগত লোকসানের অজুহাত দেখিয়ে সেই রুটের ফ্লাইট পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়।
এভিয়েশন সংশ্লিষ্টরা বলছেন, বিমানকে লাভজনক করতে হলে প্রথমে দুর্নীতি বন্ধ করতে হবে। তারপর নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করতে হবে। তাহলেই কেবল বিমান সুদিনে ফিরবে।
বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানের নতুন পাঁচ গন্তব্য হচ্ছে চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজু, সৌদি আরবের পবিত্র নগরী মদিনা, ভারতের দিল্লি, মালদ্বীপের মালে ও শ্রীলঙ্কার কলম্বো। তবে এরইমধ্যে দিল্লি ও মদিনায় ফ্লাইট চালুর সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনকি এ দুই দেশের ফ্লাইট শিডিউলও ঘোষণা করা হয়েছে।
আর চীনের বাণিজ্যিক নগরী গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করতে কেবল সেদেশের সিভিল এভিয়েশন অথরিটির অনুমতির অপেক্ষায় রয়েছে বিমান। তাদের চাওয়া সাপেক্ষে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এখন অনুমতি পেলে আগামী ৩০ জুনের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমান। সেই প্রস্তুতি নিয়ে রেখেছে এই উড়োজাহাজ সংস্থাটি। তবে খুব শিগগিরই চীনের সিভিল এভিয়েনশন অথরিটির অনুমতি মিলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও মালদ্বীপের মালে ও শ্রীলঙ্কার কলম্বোতে ফ্লাইট চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ দুই দেশের সিভিল এভিয়েশনের কাছে ফ্লাইট পরিচালনা করতে অনুমতি চাওয়ার কাগজপত্র তৈরি করা হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এ দুই দেশে ফ্লাইট চালু করতে পারবেন জানান সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট তথ্য মতে, দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর আগামী ১৩ মে থেকে ফের ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রাথমিকভাবে সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টায় ফ্লাইটটি ছেড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিট পৌঁছাবে। আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ছেড়ে ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।
২০১৪ সালের ২৩ আগস্ট লোকসানের অজুহাত দেখিয়ে এ রুটটি বন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে সৌদি আরবের মদিনা নগরীতে আগামী ২৭ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। তবে দিনক্ষণ ঠিক হলেও কতটি ফ্লাইট পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। খুব শিগগিরই শিডিউল ঘোষণা করা হবে বলে জানা যায়।
জানা যায়, একসময় ২৬টি আন্তর্জাতিক গন্তব্যে উড়াল দিতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু ক্রমাগত লোকসানে পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায় নিউইয়র্ক, লন্ডন, ম্যানচেস্টার, ফ্রাঙ্কফুর্ট, আমস্টারডাম, রোম, প্যারিস, ব্রাসেলস, টরেন্টো, হংকং, দিল্লি, নারিতা, নাগোয়া, ত্রিপলি, জার্কাতা, হংকং ও মুম্বাই রুট। ইউরোপ ও উত্তর আমেরিকা মিলে শুধু ঢাকা-লন্ডন রুট চালু আছে। সম্প্রতি সেখানেও স্লট কমিয়ে দেওয়া হয়েছে।
২০১৩ সালে মিয়ানমারের ইয়াঙ্গুনে সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল বিমান। কর্তৃপক্ষ জানায়, মালদ্বীপের মালে ও শ্রীলঙ্কার কলম্বো রুটেও ফ্লাইট চালানোর জন্য দু’টি বোয়িং লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বিমানের রুট নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানে প্রতিনিয়ত অত্যাধুনিক যেসব বোয়িং যুক্ত হচ্ছে এসব বোয়িং দিয়ে নতুন রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
