নতুন অভিযোগ তুললেন ট্রাম্প, তিন অঙ্গরাজ্যে এগিয়ে কমলা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা। রিপাবলিকান প্রতিদ্বন্দী ডোনাল্ড ট্রাম্পকে ঠেকানোর চেষ্টায় জোর প্রচেষ্টা চালাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। দমে নেই ট্রাম্পও। বেশ কদিন ধরেই দুপক্ষেরই চলছে জোরকদম প্রচারকার্য।
এরই মধ্যে আবার চলছে সমালোচনাও। তবে এবার সমালোচনার পর্বকে ছাপিয়ে উঠেছে অভিযোগের রেশ। ট্রাম্পের নীতি নকল করেছেন কমলা- এমন অভিযোগই উঠে এসেছে ডেমোক্রেট এ প্রার্থীর ওপর।
রোববার এপির খবরে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন, ‘পরিষেবা কর্মীদের টিপসের বিষয়ে আমার নো ট্যাক্স নীতি নকল করেছেন কমলা।’
শনিবার কমলা লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি সমাবেশে ঘোষণা দেন, রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা শিল্পের কর্মচারীদের দেওয়া টিপসের ওপর ট্যাক্স দূর করতে কাজ করবেন তিনি।
কমলা বলেছেন, ‘এখানে প্রত্যেকের কাছে আমার প্রতিশ্রুতি, আমি যখন প্রেসিডেন্ট হব তখন আমরা যুক্তরাষ্ট্রের কর্মজীবী পরিবারগুলোর জন্য আমাদের লড়াই চালিয়ে যাব। সেই সঙ্গে মজুরি বাড়ানো এবং পরিষেবা কর্মীদের জন্য টিপসের ওপর কর বাদ দেওয়ার বিষটি নজরে রাখব।’
এ নিয়ে ট্রাম্পের দাবি, এই প্রতিশ্রুতি আগেই দিয়েছেন তিনি। জুন মাসে তার নিজ শহরের এক সমাবেশে এ প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান ট্রাম্প।
কমলার ভাষণের কিছুক্ষণ পরেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, কমলা টিপস নীতিতে আমার নো ট্যাক্স নীতি কপি করেছেন। তিনি কেবল রাজনৈতিক উদ্দেশ্যজনিত কারণেই এটি বলেছেন। কিন্তু তিনি এটি করবেন না।
ট্রাম্প আরও বলেছেন, ‘তার (কমলার) ভালো কোনো কিছু করার ধারণা নেই, সে কেবল আমার কাছ থেকে চুরি করতে পারে।’ তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি কমলা।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় গণপ্রত্যাবাসনে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও তার দলের অনেকেই এ ধরনের সিদ্ধান্তে একমত নন। তবে টেক্সাসের রিপাবলিকান কর্মী লাওরেন বি. পেলা বলেছেন, ‘ট্রাম্প আসলে সীমান্ত পাড়ি দিয়ে আসা সব পরিবারকেই ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলছেন না। গণপ্রত্যাবাসন বলতে তিনি অপরাধীদের ফেরত পাঠানোর কথাই বলছেন।’
প্রচার প্রচারণার উত্তেজনার মধ্যে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপে যুক্তরাজ্যের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস।
অঙ্গরাজ্যগুলো হলো- উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ জরিপ চালিয়েছে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে অংশ নিয়েছিলেন এক হাজার ৯৭৩ জন।
শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ওই তিন অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা। কমলা পেয়েছেন ৫০ পয়েন্ট। অন্যদিকে ট্রাম্পের পয়েন্ট ৪৬। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম তিন অঙ্গরাজ্যে উচ্চপর্যায়ের জনমত জরিপ চালানো হলো।
বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টির ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েও ছিলেন ট্রাম্প। বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্রেট প্রার্থী হিসাবে তার জায়গায় আসেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন অঙ্গরাজ্যে জনমত জরিপে তিনি ট্রাম্পকে টেক্কা দেওয়ায় সেখানে ডেমোক্র্যাটদের অবস্থান শক্ত হলো। মার্কিন নির্বাচনে কোনো দলের জয়-পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান অঙ্গরাজ্যে ভোটের ফলের ওপর।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
