ধানের শীষের প্রার্থী নিয়ে হতাশ নারায়নগঞ্জ বিএনপির নেতাকর্মীরা
নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার। এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে আবারও প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি আস্থাভাজন প্রার্থী হিসেবে বেশ পরিচিত। প্রতীক পাওয়ার পর থেকে তিনি জোরেশোরেই নির্বাচনী মাঠে কাজ করছেন।
অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী করা হয়েছে ২০ দলীয় জোটের জমিয়তে ওলামায়ে ইসলাম, নারায়ণগঞ্জ শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীকে। তিনি এ আসনে একেবারেই নতুন। অবশ্য বিএনপির নেতাকর্মীরা ও বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার পর দলের নির্দেশে প্রত্যাহার করা দুই প্রার্থীও তাকে কোনদিন দেখেননি বলে জানান। বিএনপি এ আসনে নতুন একজনকে ধানের শীষের প্রার্থী করায় খোদ বিএনপির নেতাকর্মীরা হতাশা প্রকাশ করেছে।
এ আসনে প্রবীণ ও নতুন প্রার্থীর মধ্যে লড়াই হবে বলে অনেকেই নিশ্চিত করেছেন। মনির হোসাইন কাসেমীকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় হতবাক হয়ে পড়েছেন এ আসনের বিএনপির নেতাকর্মীরা। বিএনপির অধিকাংশ নেতাকর্মীই জানেন না মুফতি মনির হোসাইন কাসেমীর পরিচয় কি? কোথায় তার বাড়ি। কোন আন্দোলন সংগ্রামেও তাকে রাজপথে দেখেননি বলে জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি তথা ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করায় দলীয় নেতাকমীরা চরমভাবে হতাশ হয়েছেন। তিনি বলেন, আমরা তাকে কোনদিন দেখিওনি, চিনিও না।
ফতুল্লা উপজেলা বিএনপির সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, যাকে বিএনপি তথা জোটের প্রার্থী করা হয়েছে তাকে কোনদিন দেখিওনি ও চিনিও না। কোথায় থাকেন তাও জানি না। দলীয় নেতাকর্মীদের সাথে তার কোন সম্পর্ক নেই।
নারায়ণগঞ্জ-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী সাংবাদিকদের বলেন, ২০ দলীয় জোটের শরিক দল হিসেবে আট বছর ধরে আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই আসনে কাজ করে আসছি। বিএনপির তথা বিশ দলীয় জোটের শরিক সব দলের নেতাকর্মীদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে।
নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেছেন, তাই তিনি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। শরিক দল ২০ দলীয় জোটের জমিয়তে ওলামা ইসলামের মুফতি মনির হোসেন কাসেমীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী করা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, বিএনপি আস্তে আস্তে জঙ্গীবাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। তার বড় প্রমাণ নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন। আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। একজন পলিটিশিয়ান হিসেবে কাউকে ছোট করছি না। যাকে মনোনয়ন দিয়েছেন তাকেও খাটো করছি না।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
