ধানের উৎপাদন বাড়বে ৭ শতাংশ
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯
অনুকূল পরিবেশ ও অধিক জমিতে চাষ হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে; ধানের উৎপাদন ৭ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)।
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইউএসডিএ জাতীয় কৃষি গবেষণা ও তথ্য সেবা দিয়ে থাকে। সম্প্রতি ২০১৮-১৯ সালের গবেষণার তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় নির্ধারণ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ বছরে (মে-এপ্রিল) দেশে চালের উৎপাদন দাঁড়াবে ৩ কোটি ৪৯ লাখ মেট্রিক টন। আগের বছরের (২০১৭-১৮) একই সময় ছিলো ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন। এক বছরের উৎপাদন বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ।
২০১৮ সালের মে মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এক বছরের হিসাব করেছে সংস্থাটি। তবে সংস্থার হিসাবে অন্তর্ভুক্ত হয়নি মাঠে থাকা বোরো ধান। প্রতিবেদনে বলা হয়েছে বোরো ধানের ফলনও ভালো হবে এ বছর।
দেশের চাল উৎপাদনের ৪০ ভাগই আসে আমন ধান থেকে। মার্কিন কৃষি বিভাগের হিসাবে ২০১৮-১৯ বছরে আমন উৎপাদন হবে ১ কোটি ৩৫ লাখ টন। আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ বর্ষে উৎপাদন হয়েছিল ১ কোটি ২৫ লাখ টন। এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়ে ৮ শতাংশ।
২০১৮-১৯ বছরে (এপ্রিল পর্যন্ত) বোরো ধানের উৎপাদন ধরা হয়েছে ১ কোটি ৮৯ লাখ টন। আগের বছর ২০১৭-১৮ বর্ষে উৎপাদন হয়েছিল ১ কোটি ৭৮ লাখ টন। উৎপাদন বেড়েছে ৬ দশমিক ২৩ শতাংশ।
২০১৮-১৯ বছরে আউশ উৎপাদনের ফলন বেড়েছে ২ লাখ মেট্রিক টন বা ৬ দশমিক ৩৮ শতাংশ। বছরটিতে আউশের উৎপাদন হয়েছে ২৫ লাখ টন। আগের বছর ২০১৭-১৮ বর্ষে ছিলো ২৩ লাখ টন।
ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া ভালো থাকায় এ বছর ৫ লাখ হেক্টর জমিতে ধানের আবাদ বেশি করেছেন কৃষকরা।
সংস্থাটির মতে ২০১৮-১৯ বর্ষেও এপ্রিল পর্যন্ত চালের আমদানি ৬ লাখ মেট্রিক টন পর্যন্ত হতে পারে। আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ তে আমদানির পরিমাণ ছিলো ৩৫ লাখ মেট্রিক টন। আমদানি কমেছে ৪৮৩ শতাংশ।
এদিকে আমদানি কমলেও সরকারি গুদামে চালের মজুদ বেড়ে অতীতের যেকোন সময়ের বেশি।
২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চালের মজুদ দাড়িয়েছে ১১ দশমিক ৫ লাখ মেট্রিক টন। আগের বছর ছিলো ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন। মজুদ বেড়েছে দ্বিগুণের বেশি বা ১০৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন আর মজুদ বাড়ায় চালের বাজারে স্বস্তি ফিরেছে। এক বছরে চালের দাম কমেছে ৯ শতাংশ।
চালের মত উৎপাদন বাড়েনি দেশের আরেক প্রধান খাদ্য শস্য ভুট্টার। ২০১৮-১৯ বছরে এপ্রিল পর্যন্ত উৎপাদন দাঁড়াবে ৩৮ লাখ মেট্রিক টন। আগের বছর ২০১৭-১৮ তে উৎপাদন হয়েছিল ৩৬ লাখ মেট্রিক টন। উৎপাদন বেড়েছে ২ লাখ টন বা ৫ দশমিক ৫ শতাংশ।
ইউএসডির প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর শীত কম থাকায় এবং ব্লাস্ট রোগের আক্রমণে কমে গেছে গমের উৎপাদন। ২০১৮-১৯ বছরে গম উৎপাদন হয়েছে ৯ দশমিক ৫ লাখ টন। আগের বছরে (২০১৭-১৮) উৎপাদন হয়েছিল ১১ দশমিক ৫ লাখ মেট্রিক টন। উৎপাদন কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ। চলতি বছর ২ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম বলেন, আমদানি নির্ভরতা কমাতে সব ধরনের খাদ্য শস্য উৎপাদনে আমরা কৃষকদের নানারকম সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। এতে উৎপাদন বেড়েছে। ভবিষ্যতেও খাদ্য শস্য উৎপাদনের এই ধারা অব্যাহত থাকবে।
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
