‘ধন্যবাদ’ পাওয়া সেই প্রতিষ্ঠানে মিলল মেয়াদোত্তীর্ণ খেজুর
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ হয়েছে আমদানি করা কয়েকটন খেজুরের। মেয়াদ শেষ হওয়ায় ২০১৮ সালে পুরাতন স্টিকার ছিঁড়ে নতুন স্টিকার লাগানো হয়। সেটির মেয়াদ ছিল ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ ভুয়া মেয়াদও শেষ।
অথচ গতবছর এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে মানসম্মত খেজুর পাওয়ায় তাদের ‘ধন্যবাদ’ স্বীকৃতি দিয়েছিল র্যাব।
অভিযানে তাদের গুদাম ও শো-রুম থেকে দেড় থেকে দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে।
আজ দিনভর বাদামতলীতে এই অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র্যাব-১০।

অভিযানের শুরুতে মৌসুমি ট্রেডার্সের দুইটি গুদামে যায় র্যাব। সেখানে বিপুল পরিমাণে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত রয়েছে। মেয়াদোত্তীর্ণ খেজুরের প্যাকেট ছিঁড়ে নতুন চকচকে প্যাকেটে ঢুকিয়ে নতুন করে মেয়াদোত্তীর্ণের তারিখের স্টিকার লাগানো হচ্ছে।
মেয়াদোত্তীর্ণ এই খেজুরগুলোকে মদিনা থেকে আমদানিকৃত সাঊদি ডেটস (আম্বার-এ) বলে চালিয়ে দেয়া হচ্ছে। এগুলোর মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া হয়েছে ২০২০ সালের ১ আগস্ট।
দুই গুদামের কার্যক্রম থামিয়ে বাদামতলীর সরকার কান্দিলেনের ১৯/১ নম্বর মৌসুমি ট্রেডার্সের শো-রুম ও কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির কোল্ড স্টোরেজের নাম মা এসি মার্কেট।

তাদের কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে দেখা যায়, ২০১৯ সালের ফেব্রুয়ারির মেয়াদোত্তীর্ণ সৌদির খেজুর রাখা হয়েছে। স্টোরেজের ভেতরের খেজুরের কার্টনগুলো খুলে ফ্যাকাসে রংয়ের জরাজীর্ণ অবস্থায় দেখা যায়। ইতোমধ্যে রাজধানীর কয়েকটি বাজারের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এই খেজুর। বিকেলে আরও কয়েকজন ব্যবসায়ীর কাছে ডেলিভারি দেয়ার কথা ছিল।
অভিযানের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম মৌসুমি ট্রেডার্সের তিন ম্যানেজারকে দুই বছর করে জেল দিয়েছেন। এছাড়াও প্রতিষ্ঠানটিকে ২৬ লাখ টাকা জরিমানা করে তাদের ৪ টন খেজুর জব্দ করেন। এছাড়াও প্রতিষ্ঠানটির কোল্ড স্টোরেজ, গুদাম ও শো-রুমকে সিলগালার সিদ্ধান্ত দেন ম্যাজিস্ট্রেট।
সাজাপ্রাপ্ত তিন ম্যানেজার হলেন- ফারুক, তানভীর ও শফিকুল। তারা সিল দেয়া ও মোড়ক পাল্টানোর কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এই প্রতিষ্ঠানের মালিক হাজী তারেক আহম্মেদ বর্তমানে পলাতক। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘এখানে আমরা যা দেখেছি তা অত্যন্ত দুঃখজনক। রমজানের মতো পবিত্র মাসে আমরা দেশের মানুষকে ভেজাল মানহীন খেজুর খেতে দিতে পারি না। তাই আমাদের এই অভিযান। অভিযানে আমরা দেড় থেকে দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুরও পেয়েছি। এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের প্রেক্ষিতে সিলগালা, জরিমানা ও তিন ম্যানেজারকে সাজা দেয়া হয়েছে। অভিযানের মাধ্যমে রমজানের আগেই বাজার থেকে এসব মানহীন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হবে।’
তিনি আরও বলেন, ‘যেসব দোকান এই প্রতিষ্ঠান থেকে খেজুর কিনে বাজারে বিক্রি করছে আমরা তাদের নাম সংগ্রহের চেষ্টা করছি। আমরা তাদের কাছ থেকেও এসব মানহীন খেজুর উদ্ধার করব।’
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
