দেহরক্ষী নিতে অস্বীকৃতি জানিয়েছেন শামীম ওসমান
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান নতুন দেহরক্ষী দিলেও তিনি দেহরক্ষী নিতে অস্বীকৃতি জানিয়েছেন। চাকরিবিধি লঙ্ঘন করায় তাঁর আগের দেহরক্ষী কনস্টেবল মামুন ফকিরকে বদলি করা হয়। পরে তাঁর জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নতুন দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়।
গত ২৮ মার্চ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মো. মাহমুদুর রহমানকে সাংসদের দেহরক্ষী হিসেবে নিয়োগ দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। কিন্তু গত ১০ দিনেও নতুন দেহরক্ষী নেননি সাংসদ শামীম ওসমান। এদিকে তিনি দেহরক্ষী না নেওয়ায় তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ লাইনের রিজার্ভ অফিসের পরিদর্শক হাসমত আলী গণমাধ্যমকে জানান, সাংসদ শামীম ওসমানের জন্য দেহরক্ষী হিসেবে কনস্টেবল মাহমুদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কনস্টেবল মাহমুদুর এখনো যোগদান করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, সাংসদ কনস্টেবল মাহমুদুরকে না নেওয়ায় এখনো তিনি যোগদান করতে পারেননি। শামীম ওসমান বিভিন্ন সময় বলেছেন যে তিনি যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার ওপর যেকোনো সময় হামলা হতে পারে। তাই সাংসদের উচিৎ দ্রুত তাঁর দেহরক্ষী নিয়োগ দেওয়া।
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয় যে সংসদ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তায় গানম্যান দেওয়া যাবে। সংসদ সদস্যরা শুধু সংসদীয় এলাকায় দেহরক্ষীর নিরাপত্তা পাবেন।
সাংসদ নির্বাচনী এলাকার বাইরে চলে গেলে নিরাপত্তায় নিয়োজিত দেহরক্ষী নিজ নিজ ইউনিটে রিপোর্ট করবেন। এই নিরাপত্তা শুধু সাংসদরাই পাবেন। তাদের স্ত্রী, সন্তান বা পরিবারের কেউ পাবেন না। সাংসদ শামীম ওসমানের জন্য দেহরক্ষী হিসেবে ২০১৩ সাল থেকে কনস্টেবল মামুন ফকির দায়িত্ব পালন করে আসছেন।
কিন্তু কনস্টেবল মামুন ফকির চাকরিবিধি লঙ্ঘন করে । সাংসদ শামীম ওসমানের নিরাপত্তার দায়িত্ব পালন না করে গত ১৪ মার্চ থেকে ১৭ মার্চ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে সাংসদের ছেলে অয়ন ওসমানের সঙ্গে কক্সবাজারে অবস্থান করেন। যা তাঁর চাকরিবিধির পরিপন্থী। ওই সময় সাংসদ শামীম ওসমান দেহরক্ষী ছাড়া নির্বাচনী এলাকায় অবস্থান করেন।
এ ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহাকে ঘটনা অনুসন্ধান করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ। তদন্তে মামুন ফকিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন জেলা পুলিশ। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাঁকে কিশোরগঞ্জ বদলির আদেশ দেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলেও নির্দেশ দেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সাংসদ শামীম ওসমানের নিরাপত্তায় একজন কনস্টেবলকে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। তবে তিনি দেহরক্ষী ওই কনস্টেবলকে নেননি।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
