দেশে ভোজ্যতেল ও চর্বির ব্যবহার বৃদ্ধির নেপথ্যে
প্রকাশিত: ১০ মার্চ ২০১৯
দেশে ভোজ্যতেল-চর্বির ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। গত দুই বছরের হিসাবে দেখা যায়, বাংলাদেশে মাথাপিছু ভোজ্যতেল ব্যবহারের পরিমাণ এক কিলোগ্রাম বেড়েছে। এ বৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। ২০১৮-১৯ সালের পরিসংখ্যানে লক্ষ করা যায়, দেশে ভোজ্যতেল-চর্বির ব্যবহার মাথাপিছু গড়ে ১৮ কেজির কাছাকাছি পৌঁছেছে; যা ভারতের তুলনায় সামান্য কম।
২০১৮ সালের হিসাবে দেখা যায়, সে বছর বাংলাদেশের মানুষ প্রায় ৩০ লাখ টন ভোজ্যতেল-চর্বি ব্যবহার করেছে। স্থানীয়ভাবে উৎপাদিত ভোজ্যতেলের পরিমাণ পর্যাপ্ত না হওয়ায় মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানির মাধ্যমে মেটানো হয়।
সাম্প্রতিক বছরগুলোতে বার্ষিক ১৭ লাখ জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি সুষম অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের ভোজ্যতেল ও চর্বির ব্যবহার বৃদ্ধির প্রধান কারণ। নিচে প্রদত্ত ছক থেকে গত বছরে তেল ও চর্বি ব্যবহারের বিস্তারিত চিত্র পাওয়া যাবে।
ছক - ১ : ভোজ্যতেল-চর্বির ব্যবহার : ২০১৩-২০১৮ হাজার টনে
পণ্য ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫ ২০১৪ ২০১৩
সয়াবিন তেল ১,০৩০ ১,০০৮ ৮৪৯ ৬৯৯ ৫৯৩ ৪৬৬
পাম তেল ১,৭৪০ ১,৪৫৫ ১,৩৯৪ ১,৩০৩ ১,২৬৬ ১,২২০
সরিষা/ক্যানোলা তেল ১৪২ ১৫৪ ১৭৪ ১৪০ ১০০ ১১৩
মাখন/ঘি ৩৪ ৩২ ৩২ ৩১ ২৯ ২৯
সূর্যমুখী বীজের তেল ১৪ ৪ ১.৬ ১.৪ ১.২ ০.৭
পাম কার্নেল তেল ১৯ ১৮ ১৭ ১৯ ১৫ ৮.৩
নারকেল তেল ২৮ ২৩ ১৮ ২৬ ৩২ ২৮
অন্যান্য তেল ৪ ১.৫ ১.৪ ২.৫ ১.৮ ১.৯
মোট ৩,০১০ ২,৬৯৫.৫ ২,৪৮৭ ২,২২১.৯ ২,০৩৮ ১,৮৬৬.৯
পূর্ববর্তী বছরের তুলনায় প্রবৃদ্ধির হার +১১.৬৭ +৮.৩৮ +১১.৯৩ +৯.০২ +৯.১৬
সূত্র : অয়েল ওয়ার্ল্ড- ২০১৮
ভোজ্যতেল ও চর্বির ব্যবহার তথা আমদানির উল্লিখিত প্রবৃদ্ধি এবং তার পাশাপাশি গত এক দশকে স্থানীয় উৎপাদনে স্থবিরতার প্রধান কারণ তেলবীজ উৎপাদনের জন্য যথেষ্ট পরিমাণ জমির অভাব।
অন্যান্য শস্য উৎপাদনের কারণে তেলবীজের জমির পরিমাণ কমেছে, ফলে তেলবীজ উৎপাদনও কমেছে। তাই ভোজ্যতেল ও চর্বি আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। ফলে ভোজ্যতেল ও চর্বি আমদানির পরিমাণ ঊর্ধ্বগামী এবং আগামী বছরগুলোতেও এ ধারা বজায় থাকবে বলে আশা করা যায়।
দেশে গড়ে বছরে ১,২৫,০০০ থেকে ১,৫০,০০০ টন পর্যন্ত সয়াবিন উৎপাদিত হয়। কিন্তু এ উৎপাদনের পুরোটাই পশুখাদ্য তৈরির জন্য ব্যবহৃত হয়। এ কারণে দেশের ভোজ্যতেল উৎপাদনে স্থানীয়ভাবে উৎপাদিত সয়াবিনের কোনো অবদান নেই।
তবে সাম্প্রতিক বছরগুলোতে ধানের কুঁড়া থেকে ভোজ্যতেলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ বছরে প্রায় ৮০-৯০ হাজার টন।
দেশের বার্ষিক চাহিদা মেটানোর জন্য ২০১৮ সালে ২৯ লাখ টনের কিছু বেশি ভোজ্যতেল ও চর্বি আমদানি হয়। এর মধ্যে আমদানিকৃত সয়াবিন ও সরিষা-ক্যানোলা বীজ থেকে নিষ্কাশিত তেলও রয়েছে। আমদানিকৃত তেল ও চর্বির মধ্যে উল্লেখযোগ্য সয়াবিন তেল, পাম তেল এবং সরিষা-ক্যানোলা তেল। এসব তেল আমদানিকৃত ভোজ্যতেল ও চর্বির ৯৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে সিঅ্যান্ডএফ পর্যায়ে ভোজ্যতেল আমদানির জন্য বছরে প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হয় এবং তেলবীজ আমদানির জন্য বছরে ব্যয় হয় গড়ে ৪৫ কোটি মার্কিন ডলার।
এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে ব্যবহৃত ভোজ্যতেল ও চর্বির বার্ষিক পাইকারি মূল্য প্রায় ২০ হাজার ৮৭৫ কোটি টাকা (২৫০ কোটি মার্কিন ডলার), খুচরা বাজারে যা প্রায় ২৩ হাজার কোটি টাকা (২৭৫ কোটি মার্কিন ডলার)। যেহেতু স্থানীয় চাহিদার ৯২ থেকে ৯৩ শতাংশ আমদানিকৃত ভোজ্যতেল দিয়ে মেটানো হয়, সে কারণে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল ও চর্বির দামের তারতম্যের জন্য স্থানীয় বাজারে পণ্যটির মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করে।
উল্লেখ্য, দেশে ব্যবহৃত মোট ভোজ্যতেল-চর্বির মধ্যে প্রায় পাঁচ লাখ টন ভোজ্যতেল অর্থাৎ প্রায় ১৭ শতাংশ প্যাকেট-বোতলজাত অবস্থায় বিক্রি করা হয় এবং অবশিষ্ট তেল বিক্রি হয় খোলা অবস্থায়। প্যাকেট-বোতলে বিক্রীত ভোজ্যতেলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সয়াবিন তেল, অপরদিকে খোলা অবস্থায় বিক্রীত ভোজ্যতেলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পরিশোধিত পাম তেল। দীর্ঘদিন থেকে দেশের ৯টি বড় প্রতিষ্ঠান ভোজ্যতেল পরিশোধনের কাজ করছে।
আশা করা যায়, চলতি ২০১৯ সালে ভোজ্যতেলের বার্ষিক আমদানি ৩০ লাখ টন ছাড়িয়ে যাবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ভোজ্যতেল ও চর্বির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ল্ড ইকনোমিক লীগ টেব্ল (WELT) ২০১৯-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪৩তম অর্থনৈতিক শক্তি।
আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ ২৪তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হবে। ভোজ্যতেল ও চর্বির ব্যবহার অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থনৈতিক প্রবৃদ্ধি জনগণের ক্রয়ক্ষমতা বাড়ায়। কাজেই আগামী বছরগুলোয় ভোজ্যতেল ও চর্বির ব্যবহার এবং পণ্যটির আমদানি বৃদ্ধির সম্ভাবনা প্রবল।
ভোজ্যতেল ও চর্বির ব্যবহার এবং আমদানি বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ পণ্যটির আমদানি ৩০ লাখ টন থেকে বৃদ্ধি পেয়ে ৫০ লাখ টনে দাঁড়াবে বলে আশা করা যায়।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
