দুর্দান্ত কটরেলে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
বুধবার ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬০ রান করেও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ক্যারবীয়রা। এবার তাদের ২৮৯ রানে গুটিয়ে দেয় ইংলিশরা।
আগের ম্যাচের চেয়ে লক্ষ্যটা তুলনামূলক ছোটই ছিল। ইয়ন মরগানের দল হয়তো ভেবেছিল এই ম্যাচেও জয়টা সহজে তুলে নিতে পারবে তারা। কিন্তু ইংলিশ অধিনায়কের সেই আশায় ছাই দিয়ে উল্টো ২৬ রানের জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন ২৯ বছর বয়সী শেলডন কটরেল। উইকেট পেলেই স্যালুটের ভঙ্গিতে তা উদযাপন করেন তিনি। এদিন পাঁচবার কটরেলের এই উদযাপন দেখেছে ইংলিশরা। আর তাতেই সর্বনাশ হয়েছে তাদের। ৪৬ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন কটরেলে। সেই সাথে অধিনায়ক জেসন হোল্ডারও বল হাতে ভূমিকা নেন। ৫৩ রান খরচায় তিনি নেন ৩ উইকেট। এছাড়া ওশানে থমাস ও কার্লোস ব্র্যাথওয়েট নেন একটি করে উইকেট।
তবে কটরেল ও হোল্ডারের লড়াইয়ের ভিত্তিটা ব্যাট হাতে করে দেন শিমরন হেটমেয়ার। ২২ বছর বয়সী এই তরুণ ৪টি ছক্কা ও ৭টি চারে সাজিয়ে ৮৩ বলে অপরাজিত ছিলেন ১০৪ রানে। যা স্বাগতিকদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়। এর পুরস্কার স্বরূপ ম্যান অব দ্য ম্যাচ হন তিনি।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে গত ম্যাচের মতো মারমুখী খেলার চেষ্টা করেন ক্রিস গেইল। তবে খোলস ছেড়ে বেরিয়ে আসার আগেই আদিল রশিদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার আগে অবশ্য ৬৩ বলে ৫০ রান করেন এই ওপেনার। মেরেছেন ৪টি ছক্কা ও একটি চার। অন্য ওপেনার জন ক্যাম্পবেল আউট হন ব্যক্তিগত ২৩ রানে। এছাড়া শাই হোপ ২২, ডোয়াইন ব্রাভো ২৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান তোলে উইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে কটরেলের শিকার হয়ে দ্রুতই সাজঘরে ফিরে যান দুই ওপেনার জেসন রয় (২) ও জনি বেয়ারস্টো (০)। আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক জো রুটও ৩৬ রানরে বেশি করতে পারেননি এদিন।
বেন স্টোকসকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মরগান। দুইজনের জুটি জয়ের আশাই দেখাচ্ছিল। কিন্তু মরগানকে আউট হরে সেই জুটি ভাঙেন কটরেল। ফলে ৯৯ রানে থেমে যায় মরগান-স্টোকসের জুটি। ৩টি ছক্কা ও ৫টি চারে সাজিয়ে ৮৩ বলে ৭০ রান করেন ইংলিশ অধিনায়ক।
এরপর জস বাটলারকে নিয়ে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন স্টোকস। কিন্তু স্টোকসকে আউট করে এই জুটি ভেঙে দেন হোল্ডার। ৮৫ বলে ৭৯ রান করেছেন এই অল রাউন্ডার। মেরেছেন ২টি ছক্কা ও ৭টি চার। ইংল্যান্ডের দলীয় রান তখন ৬ উইকেটে ২২৮।
এরপর আর বেশিদূর লড়াই করতে পারেনি ইংলিশদের লেজের ব্যাটসম্যানরা। ৪৭.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২৬৩ রান করতে পারে তারা।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
