দুই নেত্রীর রাজনীতির ভবিষ্যৎ কী
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫
# খালেদা পেলেন বিরল সম্মান
# হাসিনার সামনে বিচারের খড়গ
বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কৌতূহলের শেষ নেই। দুই জনই এখন দেশের বাইরে অবস্থান করছেন। খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে নির্বাসিত জীবন-যাপন করছেন। ওয়ান ইলেভেনের সময় ‘মাইনাস টু ফর্মূলা’ সবচেয়ে বেশি আলোচিত ছিলো। ওই সময়ে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু মাইনাস টু-এর কথা অনেকের মন থেকে ভুলতে পারেননি। সন্দেহপ্রবণ লোকেরা বলছেন, এটাই হলো সেই মাইনাস টু! জনরোষে শেখ হাসিনা ভারতে চলে যান। সেখানে আশ্রয় নিয়ে বসবাস করছেন। অপরদিকে, খালেদা জিয়া দীর্ঘদিন যাবত কারাগারে অন্তরীন ছিলেন। এখন চিকিৎসার জন্য বিদেশ পাঠিয়ে টেকনিক্যাললি দেশ থেকে সরিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ মাইনাস টু কার্যকর! এটা হলো, ষড়যন্ত্র ও সন্দেহ প্রবণ মানুষের বিশ^াস। তবে বাস্তবে কী ঘটতে যাচ্ছে সেটা সময়েই বলে দেবে। এরিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাইনাস টু-এর কথা তারা ভাবছেন না। যারা মাইনাস টু বাস্তবায়নের কারিগর হতে পারতেন সেই প্রভাবশালী মহলও নাকি খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বলেছেন, ‘আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন। দেশে ফেরা নিয়ে কোনও দুশ্চিন্তা করবেন না। আপনি ইচ্ছা করলেই দেশে ফিরতে পারবেন’। এই আশ^াসে খালেদা জিয়া মেডিক্যাল চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন। আপাতত লন্ডন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা পরামর্শ দিলে যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন। সবাই আশা করে, তিনি সুস্থ হবেন। ওমরাহ করে দেশে ফিরবেন। কিন্তু তার রোগগুলি জটিল। ফলে একটা অনিশ্চয়তার দোলাচাল আছে। তবে দেশের মানুষের ভালবাসা তিনি পেয়েছেন। গুলশানের বাসা ফিরোজা থেকে বের হবার পর রাস্তার হাজার হাজার মানুষ তাকে বিদায় জানিয়েছেন। সাত বছর পর হিথ্রো বিমানবন্দরে মা ও ছেলের মিলনে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুত্র তারেক রহমান এবং পুত্রবধূ জোবায়দা রহমান স্বাগত জানান। বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে লন্ডন হাসপাতালে ভর্তি করান। সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের পুর্নমিলনে আনন্দের বন্যা বইছে।
খালেদা জিয়াকে বিরল সম্মান দেখিয়েছেন কাতারের আমীর তামিম বিন হামাদ আল থানি। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জেনে তিনি তার নিজের বিমান বহর থেকে চিকিৎসা সুবিধাসহ একটি এয়ারক্রাফ্ট পাঠান। এই এয়ার অ্যাম্বুলেন্সে আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। পাশাপাশি, চিকিৎসক ও নার্স দিয়েছেন কাতারের আমির। খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং হার্টের সমস্যা রয়েছে। স্বস্তির ব্যাপার হলো, খালেদা জিয়া বিশে^র সর্বোচ্চ মেডিকেল চিকিৎসা পাচ্ছেন। এই চিকিৎসায় যদি তিনি সুস্থ হন তবে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হবেন।
শেখ হাসিনার ব্যাপারটা ঠিক উল্টো। গণআন্দোলনের মুখে তাকে দেশ ছেড়ে যেতে হয়। ভারত তাকে আশ্রয় দিয়েছে। প্রথম দিকে বলেছে, ভারত মানবিক কারণে তাকে আশ্রয় দিয়েছে। এখন ভারতীয় মিডিয়া বলছে, তাকে ভারত সরকার রেসিডেন্সি পারমিট দিয়েছে। বাংলাদেশ সরকারের তরফে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। কারণ তার বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং দুর্নীতির অভিযোগে বিচার শুরু হয়েছে। ট্রাইব্যুনাল থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে তাকে আদালতে হাজির করতে বলা হয়েছে। বাংলাদেশ সরকার তার পর শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত সরকার বলেছে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ যে চিঠি দিয়েছে সেটি ভারতের হস্তগত হয়েছে। তবে তাকে ফেরত দেবে এমন কোনও আশ^াস ভারত দেয়নি। বরং ভারত বলছে, শেখ হাসিনাকে রেখেই তারা বাংলাদেশের অর্ন্তবর্তি সরকারের সঙ্গে কাজ করবে।
বাংলাদেশ একটা বিষয় উপলব্ধি করেছে যে, একটা ইস্যুতে স্থির থাকলে দ্বিপক্ষীয় সম্পর্ক অগ্রসর হবে না। কারণ বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্ক বিদ্যমান। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জনগণের পর্যায়ে যোগাযোগ সৃষ্টির কাজও করতে হবে। সম্প্রতি অর্ন্তবর্তি সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে শুনেছি। মাহফুজের এমন মন্তব্য সত্য নাকি মিথ্যা সেটা যাচাই না করেই বলা যায়, ফেরত পাঠানোর প্রক্রিয়া খুব জটিল। এখানে রাজনৈতিক, আইনগত এবং আমলাতান্ত্রিক কাজ রূেয়ছে। যদি উভয় সরকার কোনও ওয়ান্টেড আসামিকে প্রত্যাবর্তন করতে চায় তবে তার জন্যেও কয়েক বছর লেগে যেতে পারে। এখানে ভারত যদি না দিতে চায় তবে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব হবে না। কারণে শেখ হাসিনার নামে মামলা আছে বলে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্যে ভারতের ওপর চাপ দেয়া হচ্ছে। কিন্তু শেখ হাসিনাও ইচ্ছ্া করলে ভারতের আদালতে যেতে পারেন। তখন ভারতের আদালতে তাকে ফেরত দেয়া সংক্রান্ত অনিস্পন্ন বিষয়ে ব্যাখ্যা দিতে পারে।
উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারত বহু বছর ধরে ফেরত চাইলেও তাদের ফেরত পাঠাতে অনেক সময় লেগেছে। বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকার পরও এমন প্রত্যার্পণে বিলম্ব হয়েছিলো। এখানে আইনগত এমন অনেক বিষয় রয়েছে, যেগুলোর জবাব পাওয়া সহজ নয়। এখানে শুধু বাংলাদেশের নিজস্ব আইন নয়। বরং আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের বিষয় রয়েছে। শেখ হাসিনার এখন যা বয়স তার এসকল ঝামেলা শেষ করে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
