দীর্ঘ ১৬ বছর পর বাবাকে খুঁজে পেলেন মার্কিন নারী
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪
দীর্ঘ ১৬ বছর পর বাবাকে খুঁজে পেলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি।
দ্য নিউজউইক জানিয়েছে, বর্তমানে ৩২ বছর বয়সি বোসওয়েলের জীবনের মোড় ঘুরে যায় মাত্র ১৬ বছর বয়সে। সে সময় একদিন মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি জানতে পারেন, যাকে তিনি ছোটবেলা থেকে বাবা জেনে এসেছেন, তিনি আসলে তার আসল বাবা নন।
নিউজউইককে বোসওয়েল বলেন, ‘আমার মা বলেছিলেন- তার স্বামী আমার বাবা নন। এটি শুনে প্রথমে অবাক হয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমার শৈশবের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। আমি সব সময় তার কাছ থেকে অন্য ভাই-বোনদের চেয়ে আলাদা আচরণের শিকার হতাম।’
এর পর থেকেই নিজের আসল বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা শুরু করেন বোসওয়েল। একপর্যায়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও নিজের পূর্বপুরুষ সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। এই লক্ষ্যে ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো একটি ডিএনএ পরীক্ষায় অংশ নেন। তবে এই পরীক্ষার মাধ্যমে বংশগত সম্পর্ক থাকা যেসব নাম বেরিয়ে আসে সেগুলো তার কাছে খুবই অপরিচিত লেগেছিল।
মার্কিন নারী বলেন, ‘আমি পরিচিত এবং মায়ের পুরোনো সহপাঠীদের জিজ্ঞেস করলাম—কিন্তু কিছুই জানতে পারলাম না।’
তবে ওই ডিএনএ পরীক্ষায় একটি পদবি এবং কিছু সম্ভাব্য আত্মীয়ের সন্ধান পেয়েছিলেন তিনি। পরে তাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টাও করেন। তবে বোসওয়েলের কথাকে শুরুর দিকে সবাই সন্দেহের চোখে দেখছিলেন।
অবশেষে চলতি বছর ডিএনএ বিশ্লেষক এবং ব্যক্তিগত তদন্তকারীদের সহায়তা নেন বোসওয়েল। এতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তারা তার সম্ভাব্য বাবার ছবি, ঠিকানা এবং সম্পূর্ণ পারিবারিক বংশানুক্রম তৈরি করে দেন।
বাবাকে খুঁজে পাওয়ার বিষয়ে বোসওয়েল বলেন, ‘তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে গিয়ে দেখি, আমার মায়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’
পরে সম্ভাব্য বাবার এক কন্যার সঙ্গেও যোগাযোগ করেন বোসওয়েল। তারাই বাবাকে খুঁজে বের করতে সাহায্য করেন।
সম্প্রতি ওকলাহোমা থেকে টেক্সাসে এসে বোসওয়েলের সঙ্গে দেখা করেন তার আসল বাবা। তাদের প্রথম সাক্ষাৎটি ছিল অবিশ্বাস্য। এ বিষয়ে বোসওয়েল বলেন, ‘মনে হচ্ছিল, এটি একটি স্বপ্ন। আমার প্রত্যাশা খুব বেশি ছিল না। কারণ আমি আবার আঘাত পেতে চাইনি।’
বোসওয়েল জানতে পেরেছেন, তার বাবার আরও চার সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন মাত্র ১০ বছরের। নতুন সম্পর্কের আবিষ্কার বোসওয়েল ও তার বাবার জীবনে আনন্দ এবং একতা নিয়ে এসেছে।
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
