দশ বছর যুক্তরাষ্ট্রে থাকলে গ্রীনকার্ড!
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪
কাগজপত্রহীন ইমিগ্রান্টদের গ্রীনকার্ড প্রদানের বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নভেম্বরের নির্বাচনের আগেই এ ব্যাপারে তিনি একটি নির্বাহী আদেশ জারি করতে পারেন। তবে গ্রীনকার্ড প্রাপ্তির প্রধান শর্ত হবে এক নাগাড়ে নূন্যতম ১০ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে। একই সাথে প্রমাণ করতে হবে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে তাদের জীবন সংকটের মুখোমুখি হবে। ইমিগ্রেশন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এখন উত্তাল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে কঠোর অবস্থানে। অভিযোগ রয়েছে, তিনি ইমিগ্রান্টদের মানুষ হিসেবেই গণ্য করছেন না। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মুসলিম ইমিগ্রান্টদের বের করে দেবার হুমকি দিচ্ছেন। এমন সময় বাইডেন প্রশাসনের এ ধরনের উদ্যোগ অবৈধ ইমিগ্রান্টদের টানেলের শেষ প্রান্তে আলো দেখাচ্ছে।
এ ব্যাপারে নিউইয়র্ক পোস্ট একটি সংবাদ পরিবেশন করেছে। এতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে ১০ বছরের বেশি সময় ধরে রয়েছেন এবং ডিপোর্টেশনের মুখোমুখি তাদের মধ্য থেকে প্রতিবছর ৪ হাজার অবৈধ অভিবাসীকে গ্রীন কার্ড প্রদানের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে তারা ভয়ানক অপরাধের সাথে জড়িত কিংবা কোন অপরাধের জন্য শাস্তি পেয়ে থাকলে গ্রীনকার্ডের আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। জাস্টিস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ অফিস ২০২৩ সালের সেপ্টেম্বরেই এ ধরনের প্রস্তাবনা হোয়াইট হাউজে পেশ করেছে।
এক পরিসংখানে দেখা গেছে, ১১ লাখ আমেরিকান নাগরিক অবৈধ অভিবাসীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই ১১ লাখ অভিবাসীর অধিকাংশেরই ডিপোর্টেশন অর্ডার রয়েছে। ইমিগ্রান্ট এডভোকেটদের যুক্তি হচ্ছে, তাদের ডিপোর্ট করলে ফ্যামিলি ইউনিফিকেশনের ওপর বড় আঘাত আসবে। আবার ৫০ লাখ আমেরিকান ছেলেমেয়ে রয়েছেন যাদের পিতা ও মাতার মধ্যে অন্তত একজন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করছেন। এমতাবস্থায় অবৈধদের বের করে দিলে আমেরিকান পরিবারগুলোই নানা সংকটে পতিত হবে।
ডেমোক্র্যাট দলীয় ১৭ জন সিনেটর ‘ডাকা রিসেপিয়েন্টস’সহ ১০ বছরের বেশি সময় ধরে কোন ধরনের অপরাধ না করে যারা বাস করছেন তাদের গ্রীনকার্ড প্রদানের উদ্যোগ নেবার জন্য বাইডেন প্রশাসনে চিঠি দিয়েছেন। এতে স্বাক্ষর করেছেন ইমিগ্রেশন বিষয়ক সিনেট জুডিসিয়ারি সাব কমিটির চেয়ারম্যান এলেক্স পাডিলা ও সিনেট মেজোরিটি হুইপ ডিক ডারবিন। তারা যুক্ত দিয়ে বলেছেন, ২০১৯ সালে কাগজপত্রহীন অভিবাসীরা ৯.৭ বিলিয়ন ডলার ফেডারেল ও স্টেট ট্যাক্স প্রদান করেছে। ১১ বিলিয়ন ডলার দিয়েছে সোশাল সিকিউরিটি খাতে। যারা নিয়মিত ট্যাক্স প্রদান করেন, কোন অপরাধে জড়িত নয় এবং ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবার জন্য প্রেসিডেন্ট কার্যকর উদ্যোগ নিতে পারেন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
