দশ ওভারেই ম্যাচ না হারার আহ্বান তামিমের
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯
নিউজিল্যান্ডের বিপক্ষ ওয়ানডে সিরিজে ধুঁকছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে ব্যাটিংয়ে ১০ ওভারের মধ্যেই দ্রুত উইকেট হারিয়েছে মাশরাফির দল। ম্যাচে তাই আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। স্বল্প লক্ষ্য তাড়ায় সহজে জয় তুলে নেয় ব্লাকক্যাপসরা। বাংলাদেশ ওপেনার তামিম তাই ব্যাটসম্যানদের শুরুর ১০ ওভারে সতর্ক ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ ওপেনার বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করার দারুণ সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড যান। কিন্তু দুই ইনিংসেই ৫ রান করে ফিরে যান এই ওপেনার। তার সঙ্গী লিটন দাস করেন মাত্র ১ করে রান। এছাড়া মুশফিক-মাহমুদুল্লাহও ব্যর্থ হন প্রথম দুই ম্যাচে। তামিম তাই বললেন, শুরুর ওভারগুলো দেখে খেলতে।
প্রথম ম্যাচে শুরুর ১০ ওভারে বাংলাদেশ ৪ উইকেট হারায়। দ্বিতীয় ওয়ানডেতে হারায় ৩ উইকেট। দুই ম্যাচেই মিঠুন প্রতিরোধ গড়েন। বাংলাদেশের সংগ্রহ থামে ২৩০ রানের দিকে। এ নিয়ে তামিম বলেন, 'সত্যি বলতে আমি আশা করছি, প্রথম ১০ ওভারের মধ্যে আমরা ম্যাচটা হাতছাড়া করবো না। কারণ শুরুতে জোড়ায় জোড়ায় উইকেট হারালে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। সিরিজের প্রথম দুই ম্যাচে আমরা সেটাই করেছি। সামনের ম্যাচে এই ভুল হবে না আশা করছি।'
ব্যাট করার জন্য নিউজিল্যান্ডের উইকেট খুব খারাপ না। একটু সময় নিলেই সেখানে ব্যাটিং করা সহজ হয়ে যায়। তামিমও বলছেন সেটা, 'উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। বিশেষ করে প্রথম ম্যাচে। তাদের শুরুর দুই বোলার খুবই ভালো বোলিং করেন। তবে আমরা শুরুতে চারটি উইকেট বিলিয়ে ফিরেছি। দ্বিতীয় দিনও উইকেট ভালো ছিল। তবে তারা আবহাওয়ার কারণে কিছু বাড়তি সুবিধা পেয়েছে।'
বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডে গত সফরে দারুণ ক্রিকেট খেলে। দুটি ম্যাচ খুব অল্প রানে হারে তারা। বাংলাদেশ দল ওই দুই ম্যাচে জিতলে অবাক হওয়ার কিছু ছিল না। এবার তাই দলের কাছে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু দল ভালো কিছু এখনও দেখাতে পারেননি তামিমরা, 'গেলবার ভালো ক্রিকেট খেলেছিলাম। কিন্তু এবার এখনও ভালো কিছু দেখাতে পারিনি আমরা। আয়ারল্যান্ড-ইংল্যান্ডে তাদেরকে আমরা হারালেও কেন তাদের দেশে এসে পারছি না। সেটা আমার অজানা।'
ওদিকে বাংলাদেশ দলের চিন্তা বাড়ছে মিঠুন এবং মুশফিকুর রহিমকে নিয়ে। দুই ওয়ানডে ম্যাচেই ফিফটি পাওয়া মিঠুনের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা একপ্রকার অনিশ্চিত। মুশফিকও আছেন পর্যবেক্ষণের মধ্যে। মুশফিককে নিয়ে খালেদ মাসুদ বলেন, 'সে আজ অনুশীলন করেনি। অনুশীলনের সময় হাঁটাহাটি করেই কাটিয়েছে। তবে আশা করছি শেষ ওয়ানডে ম্যাচের আগে সে সুস্থ হয়ে উঠবে।'
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
