দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
প্রকাশিত: ১৩ মে ২০২৬
এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভের সাথে ঘোষণা করেছিলেন, তাঁর আরোপিত আকাশচুম্বী বাণিজ্য শুল্ক চীনকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। কিন্তু সময় এবং পরিস্থিতি পাল্টে দিয়েছে সেই দৃশ্যপট। আসছে ১৪-১৫ মে বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে এক হাই-প্রোফাইল বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প। তবে বিশ্লেষকরা বলছেন, এবার ট্রাম্পের অবস্থান মোটেও সুবিধাজনক নয়; বরং নিজের রাজনৈতিক পিঠ বাঁচাতে এখন চীনের সাহায্য তাঁর বড় বেশি প্রয়োজন।
গত অক্টোবরে বাণিজ্য যুদ্ধের সাময়িক বিরতির পর এটিই দুই নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এক সময় চীনকে 'শায়েস্তা' করার হুঙ্কার দিলেও এখন ট্রাম্পের লক্ষ্য শুধু সয়াবিন, গরুর মাংস এবং বোয়িং বিমানের কিছু চুক্তিতে সীমাবদ্ধ। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলেজান্দ্রো রেইসের মতে, বর্তমানে চীনের তুলনায় ট্রাম্পেরই চীনকে বেশি প্রয়োজন।
এর পেছনে প্রধানত দুটি কারণ কাজ করছে; এক- ট্রাম্পের আরোপিত অনেক শুল্ক মার্কিন আদালত অবৈধ ঘোষণা করেছে, যা তাঁর অর্থনৈতিক অস্ত্রকে ভোঁতা করে দিয়েছে। দুই- ইরানে ট্রাম্পের শুরু করা যুদ্ধ আমেরিকার ভেতরে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের সন্তুষ্ট করতে এখন বেইজিংয়ের মাধ্যমে তেহরানের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া ওয়াশিংটন।
বেইজিং সফরে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানানো হবে। গ্রেট হল অব দ্য পিপলে সম্মেলন, টেম্পল অব হ্যাভেন পরিদর্শন এবং রাষ্ট্রীয় ভোজসভার মতো আয়োজন থাকছে। ট্রাম্পের সাথে যাচ্ছেন টেসলার এলন মাস্ক এবং অ্যাপলের টিম কুকের মতো প্রভাবশালী ব্যবসায়ীরা।
তবে, এই আড়ম্বরের নিচে লুকিয়ে আছে কঠিন ভূ-রাজনীতি। বাণিজ্য যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানোই এখন ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে চীনও তাদের অর্থনৈতিক চাপ দেয়ার অস্ত্রগুলো শানিয়ে রেখেছে। বিশেষ করে বিরল খনিজ পদার্থ রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের উৎপাদন ব্যবস্থাকে কোণঠাঁসা করে রেখেছে।
বৈঠকে শি জিনপিংয়ের প্রধান এজেন্ডা হতে যাচ্ছে তাইওয়ান। চীন চায় তাইওয়ানের স্বাধীনতার প্রশ্নে আমেরিকা যেন কোনো সমর্থন না দেয়। এছাড়া চিপ তৈরির সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাবে বেইজিং। বিনিময়ে ট্রাম্প আশা করছেন, চীন যেন ইরানকে ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে আসতে রাজি করায়।
বিশ্লেষকরা এই বৈঠককে একটি ‘লোক দেখানো যুদ্ধবিরতি’ হিসেবে দেখছেন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের স্কট কেনেডির মতে, এই বৈঠকের ফলাফল সম্ভবত চীনের পক্ষেই বেশি যাবে। ট্রাম্প শুধু এইটুকুই প্রমাণ করতে চাইবেন যে, তিনি বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখছেন, যা নভেম্বরের নির্বাচনে তাঁকে কিছুটা মাইলেজ দিতে পারে।
এক সময়ের ‘ট্যারিফ ম্যান’ ট্রাম্প এখন অনেকটাই নমনীয়। নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা এবং ইরান যুদ্ধের গ্লানি থেকে বাঁচতে শি জিনপিংয়ের মধ্যস্থতা এখন তাঁর একমাত্র ভরসা। বেইজিংয়ের এই দুই দিনের বৈঠকই ঠিক করে দেবে আগামী দিনে বিশ্বের দুই পরাশক্তির সম্পর্ক কোন পথে হাঁটবে, শান্তি নাকি একতরফা সমঝোতা?
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
