দক্ষিণ কোরিয়ার শীর্ষ রফতানি গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২৪
দক্ষিণ কোরিয়ার প্রধান রফতানি গন্তব্য হিসেবে চীনকে ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ২২ বছরের মধ্যে প্রথমবারের মতো এ স্থান বদল ঘটছে। গতকাল এক যৌথ প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এবং এসএমই ও স্টার্টআপ মন্ত্রণালয়।
চলতি বছরে মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৩৩০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে সিউল। অন্যদিকে চীনে ৫ হাজার ২৬৯ কোটি ডলারের রফতানি করেছে, যা যুক্তরাষ্ট্রের চেয়ে ৬১ কোটি ডলারের চেয়ে কম।
২০২৩ সাল থেকে দক্ষিণ কোরিয়ার বড় কোম্পানিগুলো রফতানির ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। এমনকি ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ছোট ও মাঝারি খাতের কোম্পানিগুলোর প্রধান রফতানি গন্তব্য বদলে গেছে।
যদি এ প্রবণতা অব্যাহত থাকে, তবে ২০০২ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে রফতানি চীনের চেয়ে বেশি হবে। গত বছর যুক্তরাষ্ট্রে মোট রফতানি আয় ছিল ১১ হাজার ৫৭১ কোটি ডলার, যা চীনের ১২ হাজার ৪৮১ কোটি ডলারের চেয়ে ৯১০ কোটি ডলার কম।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনে রফতানির মধ্যে ব্যবধান ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম, ২০০৪ সালে ব্যবধান ছিল ৬৯১ কোটি ডলার।
এ বিষয়ে চায়না ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিসার্চ ইনস্টিটিউটের প্রধান জিওন বাইং-এসইও বলেন, ‘সেমিকন্ডাক্টর ও ডিসপ্লের মতো মধ্যবর্তী পণ্যের রফতানি বাড়লে বছরের শেষ নাগাদ কোরিয়ার বৃহত্তম রফতানি বাজার হিসেবে অবস্থান পুনরুদ্ধার করতে পারবে চীন।’
মোবাইল ও সেকেন্ডারি ব্যাটারিনির্ভর যুক্তরাষ্ট্রমুখী রফতানি গত বছর ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ফলে যুক্তরাষ্ট্র ২০০৫ সাল থেকে প্রথমবারের মতো কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য হিসেবে তার অবস্থান পুনরুদ্ধার করেছে।
যুক্তরাষ্ট্রে রফতানি ২০২০ সালের ৭ হাজার ৪১১ কোটি ডলার থেকে পরের বছর ৯ হাজার ৫৯০ কোটি ডলারে উন্নীত হয়েছিল। এরপর ২০২২ সালে প্রথমবারের মতো ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়, যা গত বছর আরো বেড়েছে।
বিপরীতে দক্ষিণ কোরিয়া থেকে চীনে রফতানি পরপর দুই বছর কমেছে। ২০২১ সালের রেকর্ড সর্বোচ্চ ১৬ হাজার ২৯১ কোটি ডলার থেকে পরের বছর ১৫ হাজার ৫৭৯ কোটি ডলারে নেমে আসে। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়া দেশটিতে ১২ হাজার ৪৮১ কোটি ডলারের পণ্য রফতানি করে। মূলত চীনে উৎপাদন খাতের মন্দার কারণে প্রভাবিত হয় আমদানি।
২০১৬-২৩ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোরিয়ান বৃহৎ কোম্পানিগুলোর রফতানি টানা সাত বছর ধরে বেড়েছে। তিন বছরে ৬৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২০ সালে ৪ হাজার ৮২২ কোটি ডলার থেকে গত বছর প্রায় ৮ হাজার কোটি ডলার হয়েছে।
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
