তিন দেশ সফরের পরিকল্পনা প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ১৩ মে ২০১৯
তিন দেশ সফরের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ মে ঢাকা ছাড়বেন তিনি। জাপান, সৌদি আরব ও তৃতীয় আরেকটি দেশ সফর শেষে ঈদের পর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
জাপানে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠানে যোগদান
জাপানের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান নিকেই প্রতি বছরের মতো এবারও টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠান আয়োজন করছে। আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ।
নিকেইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ মে সকালে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। এরপর একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। একই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহামেদও বক্তব্য দেবেন ওই অনুষ্ঠানে। পরদিন অন্য একটি অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ও জাপান ৪০তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স) প্যাকেজের জন্য আলোচনা করছে। এই প্যাকেজের আওতায় জাপান আমাদের ২২০ কোটি ডলার সহায়তা দেবে, যা মাতারবাড়ি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যবহার হবে। এছাড়া ম্যাস র্যা পিড ট্রান্সপোর্টের একটি অংশ বাস্তবায়নেও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করছি আগামী ২৯ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পরে আমরা এই বিষয়ে একটি চুক্তি সই করতে সমর্থ হবো।’ পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আশা করা হচ্ছে সেখানে সাইডলাইনে তাদের কারো কারো সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। আরেকজন কর্মকর্তা বলেন, ‘রোহিঙ্গা ইস্যু সমাধানে আমরা জাপানের সহায়তা চাইবো।’
সৌদি আরবে ওআইসি সামিটে অংশগ্রহণ
আগামী ৩১ মে সৌদি আরবে ওআইসি সামিট অনুষ্ঠিত হবে। ওই সামিটে যোগ দিতে জাপান থেকে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী। সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘মুসলিম বিশ্বের সংহতি কামনা করে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দেবেন।’ তিনি জানান, এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তাও চাইবেন প্রধানমন্ত্রী।
ওই কর্মকর্তা জানান, সামিট শেষে একটি ইশতেহার প্রকাশ করা হবে এবং ওই ইশতেহারে রোহিঙ্গা ইস্যুটি যেন জোরালোভাবে আসে তার জন্য আলোচনা করবে বাংলাদেশ। এছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন এবং মদিনা সফর করবেন।
তৃতীয় আরেক দেশ সফরের সম্ভাবনা
সৌদি আরবের সফরের পরে ব্যক্তিগত সফরে আরেকটি দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী। একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এটি নিয়ে বর্তমানে আলোচনা করছি এবং সবকিছু ঠিক থাকলে ব্যাক্তিগত সফর শেষে তিনি ঈদের পর ঢাকা ফিরবেন।’
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
