তালাক চাওয়ায় স্ত্রীকে বাথটাবে চুবিয়ে মারলেন স্বামী
প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯
১২ বছর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার বাসায় তালাক চাওয়ায় স্ত্রীকে বাথটাবে চুবিয়ে হত্যার দায়ে স্বামীকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
স্থানীয় দৈনিক অ্যারিজোনা রিপাবলিক বলছে, ২০১১ সালে যুক্তরাষ্ট্র থেকে অবতার গ্রিয়াল (৪৪) নামের ওই ভারতীয়কে বহিস্কার করা হয়।
সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালত স্ত্রী হত্যার ঘটনায় তাকে অভিযুক্ত করেছে। ১২ বছর আগে ২০০৭ সালে ফোয়েনিক্স শহরের নিজ বাসায় স্ত্রী নবনীত কৌরকে (৩০) বাথটাবে চুবিয়ে খুন করেন তিনি।
আগামী ২৩ আগস্ট এই ভারতীয়র বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা করবেন আদালত। ২০০৫ সালে বিয়ে করলেও তাদের মাঝে দীর্ঘ দূরত্বের সম্পর্ক ছিল। গ্রিয়াল কানাডায় এবং কৌর যুক্তরাষ্ট্রে ছিলেন।
আইনজীবীরা আদালতকে বলেন, কৌরকে বিয়ের পরপরই গ্রিয়ালের আসল রূপ বেরিয়ে আসে। স্ত্রীর অবস্থান জানার জন্য গ্রিয়াল অনেকবার টেলিফোন করেছিলেন। কিন্তু টেলিফোনে কোনো জবাব না পেয়ে তিনি স্ত্রীর অফিস ও অন্যান্যদের কাছে টেলিফোন করেন।
গ্রিয়ালের আইনজীবীরা বলেন, দুর্ঘটনাবশত গ্রিয়াল তার স্ত্রীকে হত্যা করেন এবং পরে বেশ কয়েকবার নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত বলেন, এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত এবং রাগ নিয়ন্ত্রণে আনার জন্য তার নিজস্ব একটি বৈশিষ্ট্য ছিল।
বিয়ের সময় কৌরের হার্ট সার্জারির দরকার ছিল। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু গ্রিয়াল স্ত্রীর সার্জারি কানাডায় করতে চেয়েছিলেন।
বিচারক জুয়ান মার্টিনেজ বলেন, এই বিচারের ক্ষেত্রে সার্জারিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কৌর নিজের শরীরের ব্যাপারে যত্নশীল ছিলেন। কিন্তু তার স্বামী শুধুমাত্র নিজের ভালোটাই বেশি গুরুত্ব দিতেন।
খুন হওয়ার কিছুদিন আগে কৌর তার স্বামী গ্রিয়ালের কাছে টেলিফোনে তালাক চেয়েছিলেন। এ ব্যাপারে আলোচনা করার জন্য গ্রিয়াল কানাডা থেকে অ্যারিজোনায় স্ত্রীর কাছে আসেন। স্থানীয় একটি বিমানবন্দর থেকে স্বামীকে নেয়ার পর নিজের বাসায় যান কৌর।
এ সময় কৌর বার বার স্বামীর কাছে তালাক চান এবং গ্রিয়ালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। পরে এই দম্পতির মাঝে ঝগড়া শুরু হয়। দু’জনই হাতাহাতি ও চড়-থাপ্পড় মারেন। এক পর্যায়ে কৌরকে গলাটিপে বাসার বাথটাবে নিয়ে চুবিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
স্ত্রীকে হত্যার পর কানাডা পালিয়ে গেলেও পরে তাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
