তাওরাতের বরাত দিয়ে ইসরাইলকে যা বললেন এরদোগান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের বরাত দিয়ে বলেছেন, শিশু ও হাসপাতালে হামলার কথা ইহুদিদের পবিত্র গ্রন্থের কোথাও নেই। ‘হাসপাতালে গুলি করা বা শিশুদের হত্যা করা তাওরাতের কোথাও নেই, আপনি এটি করতে পারেন না,’ বলেন তুর্কি নেতা। তিনি বলেন, ইসরাইল নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।
শুক্রবার বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান।
ইসরাইলের সমালোচনার পুনরাবৃত্তি করে তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে আবারও জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানান। ইসরাইল গাজার হাসপাতালগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে। সেই সঙ্গে টেলিকমিউনিকেশন ব্ল্যাকআউট এবং তীব্র জ্বালানি সংকট চলছে।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন, ইসরাইল কি হাসপাতাল, উপাসনালয় এবং গির্জাকে টার্গেট করে? এরপর নিজেই উত্তর দেন, হ্যাঁ, এটা করে।
এরপর তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমি একজন মুসলিম হিসেবে এতে মর্মাহত হয়েছি। তিনি গির্জায় হামলার নিন্দা করতে ব্যর্থ হওয়ার জন্য পশ্চিমা খ্রিস্টান নেতাদের সমালোচনাও করেন।
অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এরদোগান বলেন, তুরস্ক ও জার্মানির উচিত গাজায় একটি মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য কাজ করা। এই অঞ্চলে সঙ্কট ছড়িয়ে পড়া রোধ করার একমাত্র উপায় এটি।
এরদোগান দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এ সময়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি প্রমাণ করেছে যে এটি (দ্বি-রাষ্ট্র সমাধান) শান্তির জন্য অনিবার্য।
তুর্কি নেতা বলেন, তুরস্ক হিসেবে আমাদের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ফিলিস্তিন ও ইসরাইল শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
