তফসিল অক্টোবর নভেম্বরে
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫
ডিসেম্বরে সংসদ নির্বাচনের টার্গেট রেখে জোর প্রস্তুতি
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন-ইসি। এজন্য জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজও শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচনি প্রস্তুতি শেষ করতে সময় নির্ধারণ করেই কাজ করছে সাংবিধানিক এই সংস্থাটি। এ ছাড়া নির্বাচনি মালামাল সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা আপাতত ভাবছে না ইসি। সরকার চাইলে স্বল্পসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হতে পারে।
ইসির কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরের শেষ দিকে ভোট করতে হলে নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করতে হবে। আর ডিসেম্বরে প্রথম দিকে নির্বাচন করতে হলে অক্টোবরের মাঝামাঝিতেই তফসিল দিতে হবে। তবে সব ধরনের প্রস্তুতি শেষ করে অক্টোবরের মধ্যে তফসিল ঘোষণা করা কঠিন হবে বলে মনে করছেন কর্মকর্তারা।
আগামী ডিসেম্বর ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের জানিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন ও উন্নয়ন সহযোগী ১৭টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ইসির বৈঠক হয়।
প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনালেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের ভিন্ন (স্থানীয় নির্বাচন) প্রস্তুতি নেই, একটিই প্রস্তুতি (জাতীয় নির্বাচন)। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের অনুরোধ এলে, তখন ইসি বিষয়টি বিবেচনা করতে পারে। তিনি বলেন, আমরা উন্নয়ন সহযোগী ১৮টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলাম। সঙ্গে ছিল জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এখানে প্রথমেই নির্বাচন নিয়ে আমরা কী করছি তা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটার তালিকা হালনাগাদসহ কোন স্টেজে আছি, সে ধারণা দেওয়া হয়েছে। ইউএনডিপি কী পরিকল্পনা করছে সহায়তা দেওয়ার জন্য, তা জানিয়েছে। উন্নয়ন সহযোগীরা কী ধরনের সহায়তা করতে পারেন সে ধারণাও দিয়েছেন। ভোটের সময়সূচিও উন্নয়ন সহযোগীদের অবহিত করা হয় জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আগেও কথা হয়েছে। এটা ইসির হাতে নয়। প্রক্রিয়া ইতোমধ্যে চলছে। জাতীয় ঐকমত্য কমিশন গঠন হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর সরকার সিদ্ধান্ত নেবে। আমরা নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছি না, যা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তবে, হ্যাঁ কিছু বিষয় হয়তো থাকবে আমরা তা নিয়ে ভাবছি না। নির্বাচন কমিশনার বলেন, আবারও বলি- প্রধান উপদেষ্টা ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কারসহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়; তাহলে এ বছরের শেষ নাগাদ ডিসেম্বর ২০২৫-এ ইলেকশন। আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ এর জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। ইসি সানাউল্লাহ বলেন, আমরা বলেছিলাম- আমাদের আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, একটি প্রশ্ন এসেছিল, দুটো নির্বাচন একসঙ্গে করা যায় কি না। এতে কেমন সময় লাগতে পারে, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, সব কটি স্থানীয় সরকারের নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায়। পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে। জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার। নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই এ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের অনুরোধ এলে, তখন ইসি বিষয়টি বিবেচনা করতে পারে বলে মনে করেন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান অকার্যকর হয়নি, কিছু হয়েছে। এ কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন দেওয়া সম্ভব নয়। আমরা ধারণা করি, সরকার তো আমাদের হাতের টাইমগুলো বিবেচনায় নেবেন এবং তারা যদি মনে করেন, জাতীয় নির্বাচনকে কোনো একটা টাইমফ্রেম করে তারপর কতটুকু অনুশীলন করা যায়- তারাই সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে- সে সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারব- এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না।
‘ইতিহাসের সেরা’ নির্বাচনের প্রত্যাশা : বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, নির্বাচন কমিশন গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে কী ধরনের কারিগরি সহযোগিতা দেওয়া যায়, সেজন্য জানুয়ারিতে ইউএনের একটি মূল্যায়নকারী দল দুই সপ্তাহ সফর করে। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে আমরা উন্নয়ন সহযোগীদের নিয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রাথমিক কিছু আলোচনা করেছি।
ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে শক্তিশালীকরণ, ভোটার নিবন্ধন, ভোটার প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠকে উন্নয়ন সহযোগীরা আলোচনা করেছে বলে জানান তিনি। স্টেফান লিলার বলেন, আমরা নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। আমাদের এ নিয়ে কিছু করার নেই। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ছাড়াও বৈঠকে ছিলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা, কানাডার হাই কমিশনার অজিত সিং, জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার ক্লিনটন পোবকে, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্দ্রে কার্স্টেনস, নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরল্ড গুলব্র্যান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং তুরস্কের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত রামিস সেন।
বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ ।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
