‘তখত’ মোঘল আমলের ‘কাভি খুশি কাভি গাম’
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
বলিউড ব্লকবাস্টার ছবি ‘কাভি খুশি কাভি গাম’ এর কথা কম বেশী সব সিনেমাপ্রেমীদের জানা। তারকাবহুল এই ছবিতে পারিবারিক টানাপোড়েন, উচ্চবিত্ত-মধ্যবিত্তের দ্বন্দ্ব, আবেগ, প্রেম-সবই দর্শকদের হৃদয় ছুঁতে সক্ষম হয়েছিল। শুধু তা-ই নয়, এই ছবি নির্মাণ করে পরিচালক করণ জোহর তাঁর ক্যারিয়ারকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। ঠিক এমনই একটি ছবি নিয়ে আবারো দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। ছবির নাম ‘তখত’।
‘তখত’ সম্পর্কে আগেই কিছুটা ধারণা দিয়েছিলেন করণ। ঐতিহাসিক এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অনিল কাপুর, কারিনা কাপুর, রণবীর সিং, ভিকি কুশল, আলিয়া ভাট, জাহ্নবী কাপুরের মতো একঝাঁক তারকা। তবে এবার তিনি ছবির কিছু খুঁটিনাটি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার অনুষ্ঠান ‘নো ফিল্টার উইথ নেহা’-তে এসে করণ তাঁর আসন্ন ছবি ‘তখত’ নিয়ে বিস্তারিত জানান।
বহু তারকার উপস্থিতি এবং কাহিনীর সামঞ্জস্য থাকায় ‘তখত’-কে অনেকটাই মোঘল আমলের ‘কাভি খুশি কাভি গাম’ ছবির সঙ্গে তুলনা করছেন করণ জোহর। তাঁর কথায়, ‘মোঘল সাম্রাজ্যের কাহিনী নিয়ে আমি ভীষণ উৎসাহী। অনেকদিন ধরেই এই কাহিনীর দৃশ্যায়ন নিয়ে ভাবছিলাম। ২০০১ সালের সেই ‘কাভি খুশি কাভি গাম’ এর স্মৃতি চলে আসে। অনেক বিতর্ক থাকলেও, মোঘল আমলের ইতিহাসে যেসব উপাদান রয়েছে, তা সত্যি আমাকে অবেগপ্রবণ করে তোলে। কি নেই এই কাহিনীতে! ক্ষমতার দ্বন্দ্ব, প্রেম, বিশ্বাসঘাতকতা, সহিংসতা সবই রীতিমত গবেষণার বিষয়।’

ছবিতে মোঘলসম্রাট শাহজাহানের দুই পুত্র দারা সুকো ও আওরঙ্গজেবের ক্ষমতার লড়াইয়ের গল্প তুলে ধরা হবে। শাহজাহানের বড় সন্তান দারা সুকো ছিলেন কবি স্বভাবের। শিল্পকলায় ছিল তাঁর অনুরাগ। অন্যদিকে ক্ষমতার লোভে বৃদ্ধ বাবা বা ভাইকেও ছেড়ে কথা বলতে রাজি ছিলেন না আওরঙ্গজেব। মোঘলদের এই স্বর্ণখচিত ইতিহাসই পর্দায় তুলে ধরা হবে বলে জানান বলিউডের সিংহাসনে অধিষ্ঠিত পরিচালক করণ জোহর।
কিন্তু তারকাদের কে থাকছেন কোন চরিত্রে? করণ আরও জানান, ছবিতে অনিল কাপুর থাকবেন শাহজাহানের ভূমিকায়। এই প্রথম করণ জোহরের ছবিতে দেখা যাবে অনিল কাপুরকে। রণবীর সিং এবং ভিকি কৌশল থাকবেন দারা সুকো এবং আওরঙ্গজেবের চরিত্রে। কারিনা কাপুরকে শাহজাহানের কন্যা জাহানারা বেগম এবং আলিয়া ভাটকে দারা সুকোর স্ত্রী বেগম নাদিরা বানুর ভূমিকায় দেখা যাবে। ভূমি পেডনেকরকে স্ত্রী দিলরস বানু বেগম ও জাহ্নবী কাপুরকে দেখা যাবে এক দাসকন্যার চরিত্রে।
‘তখত’ মুক্তি পাবে ২০২০ সালে। আপাতত নিজের প্রযোজিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ নিয়ে কাজ করছেন করণ। ২০১৯ সালেই ছবিগুলো মুক্তি দেওয়ার কথা রয়েছে।
- বাংলাদেশ ডে প্যারেডের আয়োজকদের মিট এন্ড গ্রিট
- বইমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
- উদ্যমী তোফায়েল চৌধুরীর অগ্রযাত্রা
- এস্টোরিয়ায় নতুন রিয়েল এস্টেট কোম্পানির অফিস উদ্বোধন
- সোসাইটির নির্বাচনে প্রার্থীতা ঘোষণা রাব্বী সৈয়দের
- যাদের জন্য ভিসাবন্ড শিথিল হলো
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
