ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫
রামপুরা, হাতিরঝিল ও ভাটারা এবং উত্তর সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম নিয়েছেন নাহিদ ইসলাম।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এ আসনেই তার বসবাস। ইতোমধ্যে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৪৮৪ জন।
তবে জুলাই আন্দোলন থেকে গড়ে ওঠা আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বললেও এখন পর্যন্ত তিনি নিজে গণসংযোগ করছেন না। নির্বাচনি এলাকায় তার পক্ষে নেই দৃশ্যমান কোনও প্রচারণা। এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
সাংগঠনিক ও নাহিদের ব্যক্তিগত সিদ্ধান্তেই গণমাধ্যমে আলাদাভাবে বিষয়টি ফলাও করা হয়নি বলে জানান দলটির একাধিক নেতা।
এনসিপির সদস্য সচিব আখতারসহ সারা দেশে দলটির সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালালেও এ ক্ষেত্রে নাহিদের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ নির্বাচনি এলাকায় তার দৃশ্যমান তৎপরতা নেই। এ নিয়ে দলের মাঠ পর্যায়েও নানা আলোচনা হচ্ছে বলে জানা গেছে। যদিও এনসিপির কেন্দ্রীয় নেতাদের দাবি—নাহিদ নির্বাচন করবেন এটি শতভাগ নিশ্চিত। তবে তার ব্যক্তিগত সিদ্ধান্তেই প্রচারণায় জোর দেওয়া হয়নি।
এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘নাহিদ ইসলাম অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার সম্ভাব্য আসন ঢাকা-১১। তিনি নীরবে নির্বাচনি কাজ করছেন। তবে তিনি ব্যক্তিগত সিদ্ধান্তেই প্রচারণার বিষয়টি এখনই গণমাধ্যমে আনতে রাজি হননি। আর বিলবোর্ড বা পোস্টারে প্রচারণাকেও তিনি নিরুৎসাহিত করেন।’
আরিফুল ইসলাম আদিব জানান, মূলত তিনি (নাহিদ) চান তার দলের সম্ভাব্য প্রার্থীরা আগে নিজেদের অবস্থান সুসংহত করুক। দলের প্রধান হয়ে আগেই নিজে প্রচারণায় নামলে নেতাকর্মীদের মধ্যে ভুল বার্তা যেতে পারে বলে তার ধারণা।
এনসিপি কেন্দ্রীয় নেতাদের মনোনয়ন ফরম সংগ্রহের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে দলীয় উদ্যোগেই। মনোনয়ন ফরম সংগ্রহের ছবিও প্রকাশিত হয়েছে। কিন্তু দলীয় প্রধান নাহিদ ইসলামের মনোনয়ন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, ভাটারা এবং উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯ ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও অন্যান্য কয়েকটি দলের প্রার্থিতা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তারা ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।
তাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসুদ।
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
