ঢাকায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মহড়া
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের বিএনপি, নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর), যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কানাডার মন্ট্রিল বিএনপি’র নেতা-কর্মীদের মিলন মেলা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হলো ঢাকায়। বুধবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকার অভিজাত গুলশান ক্লাবে এই অনুষ্ঠনের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মীদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপি’র শীর্ষ স্থানীয় ডজনাধিক নেতা।
উক্ত অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ডাকসু জিএস খায়রুল কবীর খোকন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কন্ঠশিল্পী বেবি নাজনীন, খন্দোকার আব্দুল মুক্তাদির এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি রেজাউল কবির পল, বিএনপির নির্বাহী সদস্য হামিদুর রহমান হামিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ছাড়াও খোশ-গল্প, আর রাজনৈতিক স্মৃতিচারণ করে মনোজ্ঞ সময় অতিবাহিত করেন। কেউ কেউ আলোচনা করেন রাজনৈতিক পরবর্তী কর্মসূচী আর কৌশল নিয়ে।
অনুষ্ঠানে সকলের পক্ষ থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় মির্জা আব্বাস বলেন “দল এখনও নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনতে হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
আব্দুস সালাম বলেন, বিএনপি দেশের প্রধান ও জনপ্রিয় রাজনৈতিক দল। দলের জনপ্রিয়তা ধরে রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র কর্মকান্ডেরও প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশাল এলইডি স্ক্রিনে যুক্তরাষ্ট্র বিএনপি’র আন্দোলনের বিভিন্ন চিত্র প্রদর্শিত এবং সতল নেতাকে পরিচয় করিয়ে দেয়া হয়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা লালবাগের সাবেক কমিশনার মোশাররফ হোসেন খোকন, যুবদল সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুন আহসান, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ মিলন ও কামাল উদ্দিন, যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল, জিয়াউল হাসান মুন্না, পটুয়াখালীর সাবেক মেয়র পিনু, মিসেস বরকতউল্লাহ বুলু, কেন্দ্রীয় যুবদল নেতা গোলাম রাব্বানী, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, যুবনেতা সানিয়াত প্রমুখ।
যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে জিল্লুর রহমান জিল্লু সহ আয়োজকদের মধ্যে ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিল্টন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুবদলের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদায়) আবু সাঈদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, মন্ট্রিল বিএনপি’র সভাপতি এজাজ আহমেদ তৌফিক, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাবেক সভাপতি শরীফ লস্কর, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, বিএনপি নেতা আমিনুল ইসলাম স্বপন, এজিএম জাহাঙ্গীর হাসাইন, কামাল উদ্দিন, লিয়াকত আলী, সৈয়দ এনাম আহমেদ, শাহবাজ আহমেদ, মনিরুল ইসলাম মনির, আশফাক আহমেদ জামি, হযরত আলী, হাসান আহমেদ, সিদ্দীক পাটোয়ারী, জহির খান, মুক্তিযোদ্ধা সেলিম, সাজেদুল ইসলাম অরিক, বাদল মীর্জা, শহীদ লষ্কর প্রমুখ।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
