ড. ইউনূস অশান্তির দূত : ড. নবী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫
অর্ন্তবর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে অশান্তির দূত হিসেবে আখ্যায়িত করলেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ড. নুরুন্নবী। গত ১০ আগস্ট নিউইয়র্কে ‘বাংলাদেশ হিউমান রাইটস ওয়াচ ইউএসএ’ এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলমান সহিংসতা, মব ভায়োলেন্স, চরম মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এর উত্থান, গোপালগঞ্জের গণহত্যায় সামরিক বাহিনীর ভূমিকার ডকুমেন্ট্রি উপস্থাপন ও দখলদার অবৈধ ইউনুস সরকারের অপকর্মের দলিল সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়।
ওই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকবৃন্দের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় ।সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মানবাধিকার সংগঠনের মহাসচিব মোহাম্মাদ আলী সিদ্দিকী এবং মুল বক্তব্য পাঠ করেন অন্যতম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামীম চৌধুরী।
উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী, প্রতিষ্ঠাতা পরিচালক শীতাংশু গুহ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, উপদেষ্টা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ( অব) আবু বকর সিদ্দিক ও উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন ,সংগঠনের অন্যতম পরিচালক এড. শাহ মো বখতিয়ার, ড. জিনাত নবী, পরিচালক জালাল উদ্দিন জলিল, পরিচালক রুমানা আখতার, পরিচালক কায়কোবাদ খান, পরিচালক নুরুজ্জামান সরদার,পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, পরিচালক শহিদুল ইসলাম, পরিচালক টি মোল্লা ও সদস্য হৃদয় মিয়া ।
সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উপর বাংলাদেশে যে নিপীড়ন ও নির্যাতন চালানো হচ্ছে তারও ফিরিস্তি তুলে ধরা হয় । কুপিয়ে ও পিটিয়ে সাংবাদিক হত্যা, ডজন খানেক সিনিয়র সাংবাদিক বিশেষ করে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ, ফরজানা রূপাকে হত্যা মামলায় আসামি করে জামিন অযোগ্য ধারায় বছরব্যাপী জেলে আটক রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় । ১৬৭ জন সাংবাদিকের এক্রেডিটেশন কার্ড বাতিল, হাজারের উপর সাংবাদিকের চাকুরিচ্যুতি, সংবাদ মাধ্যম দখল ও গলাটিপে হত্যার বিষয় উল্লেখ করা হয় ।
নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশত্যাগে বাধ্য করা ও শত শত মিথ্যা হত্যা মামলার আসামি করে যুদ্ধাপরাধীদের জন্যে তৈরী আদালতে জামাতি বিচারপতি ও তাদের পক্ষের আইনজীবীদের দিয়ে ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে প্রহসনের তীব্র প্রতিবাদ জানানো হয়। দেড় লাখের উপর বিরোধী দলের নেতা কর্মীদের নির্বিচারে গ্রেফতার , হয়রানি, সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন , সাবেক প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ও গ্রেফতার, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, টকশো ব্যক্তিত্ব, ব্যবসায়ী কেউ রেহাই পাচ্ছে না এই জংগী ফ্যাসিস্ট, সুদখোর ও পশ্চিমাদের পাপেট ইউনুস সরকার থেকে।
দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, দেশের সার্বভৌমত্ব আজ ভূলুণ্ঠিত । ভয়ের সংস্কৃতি ছড়িয়ে পড়েছে সর্বত্র । মানুষ নিরাপদে বসবাস করতে পারছে না, রাতের বেলায় পুরুষ-নারীরা রাস্তায় নিরাপদ নয়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উপক্রম, অটো পাশের দাবীতে ছাত্ররা আন্দোলন করছে, শ্রমিকরা বেকার হচ্ছে লাখ লাখ। নতুন কর্মসংস্থান নাই। বিদেশী বিনিয়োগ বন্ধ, রেমিটেন্স কমে গেছে, রিজার্ভ তলানীতে, জিডিপি গ্রোথ ৩.৩%, মূল্যস্ফীতি ডাবল ডিজিট।
এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশকে রক্ষায় সকল মানুষকে এগিয়ে আসতে এবং দখলদার অবৈধ বিদেশী নাগরিকদের দ্বারা ও বিদেশি শক্তির স্বার্থ হাসিলের জন্যে ক্ষমতায় বসানো ইউনুস সরকারকে দ্রুত অপসারণের জন্যে দেশে-বিদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে নেতৃবৃন্দ আহ্বান জানান।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
