ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ বা সিনেটের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ও নীতির ওপর চাপ তৈরির সুযোগ পাবে ডেমোক্রেটিক পার্টি। সিএনএনের বিশ্লেষণে বলা হচ্ছে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত এবং ট্রাম্পের বিতর্কিত নীতিগুলো পর্যালোচনার ক্ষমতা পেতে পারে দলটি। তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা এবং রিপাবলিকানদের সহযোগিতা ছাড়া গুরুত্বপূর্ণ আইন পাসের সীমাবদ্ধতা তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে।
নির্বাচনের এক সপ্তাহ আগে প্রকাশিত রয়টার্স-ইপসোসের জরিপে দেখা গেছে, কংগ্রেস নির্বাচনে কোন দলকে দেখতে চান– এমন প্রশ্নে নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৬ শতাংশ রিপাবলিকানদের সমর্থন করেছেন। সিদ্ধান্তহীন ভোটারদের পছন্দ বিবেচনায় নিলে ডেমোক্র্যাটদের সমর্থন ৫০ শতাংশ, রিপাবলিকানদের ৪১ শতাংশ। তবে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বেশি থাকলেও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। রয়টার্স-ইপসোসের জরিপে ট্রাম্পের জনসমর্থন ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে।
বাড়বে দরকষাকষির ক্ষমতা
কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটদের সবচেয়ে কার্যকর হাতিয়ার হবে সরকারি ব্যয়সংক্রান্ত আইন। সরকারের কার্যক্রম চালু রাখতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হওয়ায় অর্থ বরাদ্দ আটকে দেওয়া বা শর্ত আরোপের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন তারা।
জীবনযাত্রার ব্যয় ও স্বাস্থ্যসেবা
নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া, জ্বালানি ও স্বাস্থ্যসেবার ব্যয় কমানো ডেমোক্র্যাটদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। প্রতিনিধি পরিষদে দলের নেতা হাকিম জেফরিস আবাসন, স্বাস্থ্যসেবা, পরিচর্যা, গ্যাস-বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর বিষয়ে কাজ করার কথা জানিয়েছেন।
ডেমোক্র্যাটরা ট্রাম্পের শুল্কনীতি বাতিল, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং স্বাস্থ্যসেবা খাতে রিপাবলিকানদের করা কাটছাঁট প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে পারেন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত
প্রতিনিধি পরিষদ বা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটদের প্রধান পদক্ষেপ হতে পারে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত। শুনানি আয়োজন ও সাক্ষীদের তলব করার ক্ষমতা কাজে লাগিয়ে তারা প্রশাসনের সিদ্ধান্তের জবাবদিহি চাইতে পারবেন।
ইলন মাস্কের নেতৃত্বে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ, তাঁর কোম্পানিগুলোকে দেওয়া সরকারি চুক্তি এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরো ও শিক্ষা বিভাগের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত তদন্তের আওতায় আসতে পারে।
ট্রাম্পের পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড, শুল্কনীতি, অভিবাসীদের ব্যাপক বহিষ্কার এবং ইরানের সঙ্গে যুদ্ধ নিয়েও শুনানি হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও কংগ্রেসের সামনে জবাবদিহি করতে হতে পারে।
ইরান যুদ্ধ নিয়ে বাড়বে চাপ
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের পক্ষে কংগ্রেসে দুই দলেরই সমর্থন রয়েছে। তবে যুদ্ধ বন্ধে ট্রাম্পকে বাধ্য করা সহজ হবে না। দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনের প্রশ্ন উঠলেও ট্রাম্প প্রশাসন আইনি বিধিনিষেধ এড়িয়ে চলার পথ খুঁজেছে।
ক্রিপ্টো শিল্পের প্রভাব ও নির্বাচনের অনিশ্চয়তা
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্রিপ্টোকারেন্সি শিল্পের ব্যয়ও রাজনৈতিক আলোচনায় এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, শিল্পসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এ নির্বাচনে ১৭৬ মিলিয়ন ডলারের মতো ব্যয় করেছে। কংগ্রেসে নিজেদের পক্ষে আইনপ্রণেতাদের সমর্থন বাড়ানো এবং ভবিষ্যতে নিয়ন্ত্রণ-সংক্রান্ত আইন প্রণয়নে প্রভাব বিস্তারই তাদের লক্ষ্য। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ক্রিপ্টো খাতের নিয়ন্ত্রণ-সংক্রান্ত প্রস্তাবিত ক্ল্যারিটি অ্যাক্ট পাসের পথ আরও কঠিন হতে পারে।
তবে ডেমোক্র্যাটদের সম্ভাব্য জয় নিশ্চিত নয়। জরিপে এগিয়ে থাকলেও ভোটার উপস্থিতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের হিসাব এবং রিপাবলিকানদের শেষ মুহূর্তের প্রচার ফল পাল্টে দিতে পারে। ফলে নির্বাচনে ডেমোক্র্যাটরা কতটা ক্ষমতা পাবেন, তা নির্ধারণ করবে ভোটের ফলই।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
