ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়াকার, তারেক ও ভারতের ডেটলাইন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩১ মে ২০২৫
বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ২৮ মে ঢাকার পল্টনে লাখো জনতার সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়াল বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। এমন বক্তব্যের এক সপ্তাহ আগেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা উচিত। ভূ-রাজনীতি ও কূটনীতির সমীকরণে ভারত সরকারও একই সুরে গত ২৯ মে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিস্ফোরক বক্তব্য প্রদান করেছে। যা তারেক রহমান ও সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্যের প্রতিধ্বনি। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গ। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়াল বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। এদিকে জাপানে গিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলছেন, জুনের মধ্যেই নির্বাচন হবে। আর ইউনূসের আর্শীবাদপুষ্ট এনসিপি জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে আগে তারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব করছে। জামায়াত এনসিপির সুরে কথা বলছে। তবে তারা জাতীয় নির্বাচনের সাথে সংস্কারের বিষয়টি জুড়ে দিচ্ছে। বিএনপি সরকারের কথায় বিশ^াস করতে পারছে না। আগামী ফেব্রুয়ারি থেকে পবিত্র রোজা থাকবে। মার্চে এসএসসি পরীক্ষা। তারপর এইচএসসি পরীক্ষা। পরে বর্ষাকাল শুরু হবে। সাধারণত বাংলাদেশে নির্বাচন ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে হয়ে থাকে। ফলে জুনকে ভোটের মাস হিসাবে ঘোষণা করায় সন্দেহ দানা বাঁধছে। তবে বিএনপির নেতারা ড.ইউনূসের পদত্যাগ চায় না। শুধু তাড়াতাড়ি নির্বাচন দাবি করে আসছে।
নির্বাচন যখনই হোক তার একটা রোডম্যাপ থাকতে হবে। রোডম্যাপ কিংবা তফসিল কিংবা ভোটের তারিখ না দিয়া সন্দেহজনক। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান অফিসার্স অ্যাড্রেসে ডিসেম্বরের মধ্যে ভোট চাইলেন। তারপরই ইউনূসের অভিমান। তার বাসভবন যমুনার সামনে ইশরাকের লোকেরা অবস্থান করছে কেনো ? উপদেষ্টা পরিষদের বৈঠকে ক্ষোভ ঝাড়লেন ড. ইউনূস। এই পরিস্থিতিতে আপনাদের কিছু করার আছে কি-না জানান। কয়েকদিন পর আবার উপদেষ্টা পরিষদের বৈঠক। অন্তত চারজন উপদেষ্টা বললেন, নির্বাচনের রোডম্যাপ দিন, সব ঠিক হয়ে যাবে। ড. ইউনূস নির্বিকার। কঠিন হয়ে বসে থাকলেন। যেন তিনি কিছুই বোঝেন না !
বাংলাদেশ রীতিমত জ¦লছে। রাজপথে বিএনপি বিক্ষোভ করছে। সচিবালয় উত্তাল। নগর ভবনে তালা দিয়ে দিয়েছে ইশরাকের সমর্থকরা। কিন্তু ভাবলেশহীন মানুষের মত জাপান সফরে গেলেন। দেশের অভ্যন্তরের সংকট নিরসনে তিনি উদ্যোগী হলে না। প্রশ্ন হলো, নগরে আগুন লাগলে দেবালয় কি অক্ষত থাকে। উত্তাপ কি যমুনায় যাবে না? বিএনপি’র তারুণ্যের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ডিসেম্বর মাসে নির্বাচন হতে হবে। ডিসেম্বর মাসে নির্বাচন হবে। সেনাপ্রধান ও বিএনপি’র এক সুর। ইউনূসের রাজনৈতিক শক্তি নেই। তবুও কেন তিনি একচুলও ছাড় নয়।
নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে সরকারের ব্যাপারে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর একটা সন্দেহ তৈরি হয়েছে। ক্রমেই সন্দেহের ডালপালা বিস্তারলাভ করছে। আবার সরকারও ভেতরে ভেতরে একটি দলকে প্রতিপক্ষ ভাবছে। এর মধ্যে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে এখন কঠোর অবস্থান নিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশ থেকে সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে। বিপরীতে প্রধান উপদেষ্টা বলে আসছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন। জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার একধাপ এগিয়ে বলেন, ডিসেম্বরে নির্বাচনের দাবি জানাচ্ছে একটি দল। তিনি বলেন, তাহলে এখন কী হবে? বাস্তবতা হলো-যে দলটি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, সেটি এ মুহূর্তের সর্ববৃহৎ দল বিএনপি। আবার ডিসেম্বরে নির্বাচন দিলে জামায়াত তো আপত্তি করবে বলে মনে হয় না। ফলে বিষয়টিকে সরকারের খাটো করে দেখা উচিত হবে না। জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে গত কয়েক মাস ধরে রাজনীতির মাঠ একরকম সরগরম। প্রতিটি দলই সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। এর মধ্যে কোনো কোনো দল নির্বাচনের চেয়ে বেশি গুরুত্ব দিতে চায় সংস্কার ও বিচারের ওপর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় দেশে এখন সবচেয়ে শক্তিশালী দল বিএনপি। এর পরে রয়েছে জামায়াত। ভোটের মাঠে পরিচিত না হলেও গণ-অভ্যূত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্ম থেকে সৃষ্টি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন বেশ আলোচনায়। দলটির নেতারা ইতোমধ্যে বক্তৃতা, বিবৃতি, টকশোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বলতে শুরু করেছেন-জনগণ বিকল্প হিসাবে তাদেরই বেছে নেবে। অবশ্য বিএনপির অনেক নেতা কিছুদিন থেকে বলে আসছেন এনসিপি সরকারি দল। অর্ন্তবর্তি সরকারের পৃষ্ঠপোষকতায় দলটি প্রশাসনসহ বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করছে। দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রতিদিন একে-অপরের বিরুদ্ধে কথা বলছেন।
এ অবস্থায় দিন যত যাচ্ছে, তত বিএনপির সঙ্গে এনসিপির বিরোধ বাড়ছে। এর সঙ্গে পাল¬া দিয়ে বাড়ছে নির্বাচনের তারিখ ঘোষণার উত্তাপ। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। দলের নেতাকর্মীদের সেভাবে প্রস্তুতি নিতেও বলা হয়। বৃহস্পতিবার তিনি অপর এক আলোচনা সভায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণার আহ্বান জানান।
অপরদিকে জাপান সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো টোকিওর ইম্পেরিয়াল হোটেলে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘সব দল নয়, শুধু একটি রাজনৈতিক দলই চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’ এমন পরিস্থিতিতে দেশের রাজনীতি ও নির্বাচন কোন পথে যাচ্ছে, তা নিয়ে চুলচেরা বিশে¬ষণ চলছে নানা মহলে।
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
