ডন দাউদ ইব্রাহিমের সন্ধান মিলেছে!
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
আন্ডারগ্রাউন্ডের আন্তর্জাতিক ডন দাউদ ইব্রাহিম। ১৯৯৩ সালে ভারতের মুম্বাইতে সিরিজ বিস্ফোরণের সঙ্গে জড়িত এই সন্ত্রাসী কোথায়, কি করছেন তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল। এমনই এক সময়ে ভারতের অনলাইন জি নিউজ দাউদ ইব্রাহিমের সন্ধান দিলো।
ওই এক্সক্লুসিভ রিপোর্ট জানাচ্ছে, দাউদ ইব্রাহিম এখন পাকিস্তানের করাচিতে আত্মগোপন করে আছেন। যদিও বার বার ৫১ বছর বয়সী দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান। কিন্তু জি নিউজ তাকে খুঁজে পেয়েছে বলে বলা হচ্ছে। এক্ষেত্রে তারা তার নতুন ও এক্সক্লুসিভ ছবি প্রকাশ করেছে।
রিপোর্টে বলা হচ্ছে, গোয়েন্দা বিষয়ক এজেন্সিগুলো এসব ছবি পেয়েছে। তিনি যখন তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী জাবির মতিওয়ালার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখনই এসব ছবি ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ডি-কোম্পানি হিসেবে পরিচিত আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রধানদের অন্যতম জাবির মতিওয়ালা।
ওই ছবিতে ক্লিন সেভ করা দাউদ ইব্রাহিমকে দেখা যায় মতিওয়ালার সঙ্গে আলাপরত অবস্থায়।
দাউদ ইব্রাহিম গত ২৫ বছর আত্মগোপন করে আছেন। এ সময়ে বলা হয়, তিনি শারীরিকভাবে অসুস্থ। হাঁটুতে মারাত্মক অসুস্থতায় ভুগছেন তিনি। কিন্তু নতুন ছবিতে তাকে বেশ সুস্বাস্থ্যের অধিকারী দেখা যায়। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, দাউদ ইব্রাহিম এখন বসবাস করেন করাচিতে একটি বাড়িতে। তার পাশেই কোনো একটি বাসায় বসবাস করেন মতিওয়ালা। দাউদের ইব্রাহিমের পরিবার অর্থাৎ স্ত্রী মেহজাবিন ও ছেলে মঈন নওয়াজের সঙ্গে পারিবারিক সম্পর্ক বজায় রেখেছেন মতিওয়ালা। জাবির মতিওয়ালাকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই অর্থ পাচার, চাঁদাবাজি ও হেরোইনের মতো অবৈধ বস্তু যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার দায়ে অভিযুক্ত করেছে।
এরপর থেকে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে বৃটেনের স্কটল্যান্ড ইয়ার্ড ২০১৮ সালের ১৭ই আগস্ট গ্রেফতার করে তাকে। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফবিআই, যাতে তার বিচার করা যায়। এফবিআইয়ের মতে, পাকিস্তানে দাউদ ইব্রাহিমের উপস্থিতির বিষয় প্রায় ফাঁস করে দিয়েছেন মতিওয়ালা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সূত্রমতে, যেহেতু দাউদ ইব্রাহিমের খুব ঘনিষ্ঠ মতিওয়ালা, তাই ডি-কোম্পানির ডন সম্পর্কে তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে বলে মনে করা হয়।

এমন খবরে ডি-কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে এফবিআইয়ের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য যোগাযোগের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় এজেন্সিগুলো। ভারতীয় এজেন্সির মতে, ডি-কোম্পানি ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ আছে। এক্ষেত্রে মতিওয়ালা হলেন যোগাযোগের মূলে। এছাড়া পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গেও মতিওয়ালার যোগসূত্র আছে। এর আগে তিনি ঘন ঘন পাকিস্তান সফর করতেন। এফবিআইয়ের তদন্ত অনুযায়ী, ১০ বছরের বৃটিশ ভিসা আছে মতিওয়ালার। এর মেয়াদ শেষ হবে ২০২৮ সালে। কিন্তু এরই মধ্যে পরিবারসহ তিনি অ্যান্টিগুয়া ও বারবুডায় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন গত কয়েক মাস ধরে। তিনি দুবাইয়ের একটি কোম্পানিতে জমা করেছেন ২০ লাখ ডলারও।
প্রাপ্ত তথ্যমতে, লন্ডনে পাকিস্তানি হাই কমিশন এরই মধ্যে মতিওয়ালার পক্ষ অবলম্বন করতে এগিয়ে এসেছে। পাকিস্তানি হাই কমিশন বৃটেনের ওয়েস্টমিনস্টার কোর্টের বিচারকের কাছে চিঠি লিখেছে। তাতে বলা হয়েছে, মতিওয়ালা একজন সম্মানিত ব্যবসায়ী। ডি-কোম্পানির সঙ্গে তার কোনো যোগসূত্র নেই।
সরকারি একটি সূত্র জি নিউজকে বলেছেন, মতিওয়ালাকে গ্রেফতার করা নিয়ে পাকিস্তান ভয় পাচ্ছে এ জন্য যে, তাতে দাউদ ইব্রাহিম কোথায় আছেন তা প্রকাশ হয়ে পড়বে বিশ্ববাসীর সামনে। এফবিআইয়ের মতে, যুক্তরাষ্ট্রে মতিওয়ালা শুধু মাদক পাচার করেন এমন না। একই সঙ্গে তিনি কালো টাকাকে সাদা করার সঙ্গেও যুক্ত। তাকে ফাঁদে ফেলার জন্য এফবিআই তার সঙ্গে হেরোইন ব্যবসার একটি চুক্তি করে। তা ছাড়া অর্থ পাচার বিষয়েও তার কাছ থেকে তথ্য চেয়েছে এফবিআই।
আদালতে মার্কিন সরকারের এক আইনজীবী বলেছেন, মতিওয়ালা বহুবার পাকিস্তানে গিয়েছেন এবং সাক্ষাৎ করেছেন দাউদ ইব্রাহিমের সঙ্গে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
