ট্রাম্প বললেন- ইরানের সঙ্গে নতুন আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যেই’
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সত্ত্বেও ‘আগামী দুই দিনের মধ্যেই’ নতুন করে আলোচনা শুরু হতে পারে। মঙ্গলবার নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, আলোচনার ভেন্যু একই থাকবে। তা হলো পাকিস্তান। তিনি বলেন, সম্ভবত আমরা আবার সেখানেই ফিরব। এমন কোনো দেশে কেন যাব, যার এ বিষয়ে কোনো সম্পর্কই নেই?
ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের প্রশংসা করে বলেন, তিনি চমৎকার এবং দারুণ কাজ করছেন। এ কারণেই যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদে আলোচনায় ফিরবে। এর আগে ট্রাম্প বলেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কোনো আলোচনার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানে ফিরবে না। কিন্তু পরে তিনি সেই অবস্থান থেকে সরে এসে নতুন আপডেট দেন।
রিপাবলিকান এই নেতা আগে ইঙ্গিত দিয়েছিলেন, ইউরোপের কোনো দেশ মধ্যস্থতাকারী হতে পারে। যখন তাকে জিজ্ঞেস করা হয়, তুরস্ক কি সম্ভাব্য ভেন্যু। জবাবে তিনি বলেন, ‘না, আরও কেন্দ্রীয় কেউ। হয়তো ইউরোপ।’ তিনি আবারও ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে বলেন, তারা সাহায্য করতে চাইলেও ‘কীভাবে করতে হয় তা জানে না। তারা কিছুই করছে না, শুধু মিটিং করছে। তারা সেখানে যেতে চায়, কিন্তু কীভাবে করতে হবে জানে না। তারা কাগুজে বাঘ।’
সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, অন্য পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা একটি চুক্তির জন্য আগ্রহী। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টজেডি ভ্যান্স জানান, ইসলামাবাদের শান্তি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রের দিকে কিছুটা অগ্রসর হয়েছে এবং এখন তেহরানেরই পরবর্তী পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি ফক্স নিউজকে বলেন, আমি বলব না যে সবকিছু খারাপ হয়েছে। অনেক কিছুই ভালো হয়েছে। আমরা অনেক অগ্রগতি করেছি। ভ্যান্স আরও বলেন, তারা আমাদের দিকেই এগিয়েছে, তাই আমরা বলছি ইতিবাচক কিছু ইঙ্গিত রয়েছে। কিন্তু তারা যথেষ্ট দূর এগোয়নি।
এই আলোচনায় ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। অপরদিকে, ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
রোববার ইসলামাবাদে ২১ ঘণ্টার সরাসরি বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। ফলে দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। এই আলোচনায় যুদ্ধবিরতি এগিয়ে নেয়ার পথ নিয়ে আলোচনা হয়। যা গভীর মতপার্থক্য এবং লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের চলমান হামলার কারণে হুমকির মুখে রয়েছে। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালি। যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি প্রধান পথ। ইরান কার্যত এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আর যুক্তরাষ্ট্র তা পুনরায় চালু করার অঙ্গীকার করেছে। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ও আলোচনায় ছিল।
একজন পাকিস্তানি সরকারি সূত্র রয়টার্সকে বলেন, আলোচনার মাঝামাঝি সময়ে একটি বড় অগ্রগতির আশা জেগেছিল এবং দুই পক্ষ চুক্তিতে পৌঁছাবে বলে মনে হচ্ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
