ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভয়েস অব আমেরিকার সাংবাদিকদের মামলা
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫
ভয়েস অব আমেরিকা (VOA)-এর সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ঊর্ধ্বতন উপদেষ্টা ক্যারি লেকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ হিসেবে বলা হয়েছে, হঠাৎ করে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে এই মার্কিন সরকার-সমর্থিত প্রশাসন সংবিধানের প্রথম সংশোধনী (সংবাদপত্রের স্বাধীনতা) এবং কংগ্রেসের কর্তৃত্ব লঙ্ঘন করেছে।
স্থানীয় সময় শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ৯০০-এর বেশি পূর্ণকালীন কর্মী এবং ৫৫০ জন ঠিকাদারকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিও (NPR) জানিয়েছে, এসব কর্মী ও ঠিকাদারকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।
মামলার বাদীদের মধ্যে রয়েছেন- সাবেক হোয়াইট হাউস ব্যুরো প্রধান প্যাটসি উইডাকুসওয়ারা,
প্রেস ফ্রিডম সম্পাদক জেসিকা জেরিয়াট, ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (USAGM) কর্মকর্তা ক্যাথরিন নিপার প্রমুখ।
ক্যারি লেক, যাকে ট্রাম্প ইউএসএজিএম তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োগ দিয়েছিলেন। তিনি সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন। ক্যারি বলেন, ‘এই সংস্থায় (VOA) ব্যাপক অপচয়, প্রতারণা ও দুর্নীতি চলছে। আমেরিকান জনগণের করের টাকা এর পেছনে ব্যয় হওয়া উচিত নয়’।
এদিকে ভয়েস অব আমেরিকা বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে তাদের ওয়েবসাইট ও স্ট্রিমিং পরিষেবা অচল রয়েছে।
মামলার প্রধান আইনজীবী ডেভিড সাইড মার্কিন প্রসাশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে ক্যারি লেক ‘ম্যাগা’ (MAGA) কল্পনার জগতে বাস করেন। তার নেওয়া সিদ্ধান্ত বাস্তবে শত শত সাংবাদিকের জন্য বিপর্যয় ডেকে এনেছে’।
এদিকে প্রেস স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো এবং বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন মামলাটিকে সমর্থন করেছে।
শাটডাউনের মারাত্মক প্রভাব
১৯৪০-এর দশক থেকে কংগ্রেসের অর্থায়নে চলা ভয়েস অব আমেরিকা বর্তমানে ১০০টিরও বেশি দেশে ৬৩টি ভাষায় সম্প্রচার কার্যক্রম চালায়। VOA-র পাশাপাশি রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়া ও ওপেন টেকনোলজি ফান্ড-এর মতো গণমাধ্যমও USAGM-এর অন্তর্ভুক্ত।
মামলায় বলা হয়েছে, ভয়েস অব আমেরিকা বন্ধ হয়ে যাওয়ায় কিছু সাংবাদিক ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েছেন। আমেরিকায় অবস্থান করা একজন বিদেশি VOA সাংবাদিকের ভিসার মেয়াদ ৩১ মার্চ শেষ হচ্ছে। যদি তিনি নিজ দেশে ফিরে যেতে বাধ্য হন, তাহলে তার কারাগারে যাওয়ারও ঝুঁকি রয়েছে। কারণ তার দেশ VOA-কে একটি ‘ক্ষতিকর সংস্থা’ হিসেবে চিহ্নিত করেছে।
John Doe 4 নামের আরেকজন বিদেশি সাংবাদিক এলজিবিটি-কিউ ব্যক্তি হিসেবে নিজ দেশে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় রয়েছেন।
যদিও এ বিষয়ে এখনো ইউএসএজিএম বা ভারপ্রাপ্ত প্রধান ভিক্টর মোরালেসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
