ট্রাম্প দোষী সাব্যস্ত না হলে যুক্তরাষ্ট্র ছাড়বেন স্টর্মি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৮ মে ২০২৪
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত না হলে দেশ ছাড়ার কথা ভাবছেন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস। তাঁর স্বামী ব্যারেট ব্লেড মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানিয়েছেন।
২০০৬ সালে যৌনকর্মী স্টর্মির সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনের আগে বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখতে এই পর্নো তারকাকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন তিনি। ব্যবসায়িক নথিতে ওই অর্থ লেনদেনের বিষয়টি গোপন রাখায় জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়।
জালিয়াতির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। গত মার্চে আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এখন ওই মামলার বিচার চলছে।
গত মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লেড বলেন, ‘রায় ড্যানিয়েলসের পক্ষে-বিপক্ষে যাই হোক, কোনো কিছুই তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। তবে বিচারে তিনি (ট্রাম্প) দোষী সাব্যস্ত না হলে আমরা যা করার তাই করব বলে সিদ্ধান্ত নিয়েছি। খুব সম্ভবত আমরা এ দেশ ছেড়ে চলে যাব।’
ড্যানিয়েলসের স্বামী ব্লেডও পেশায় একজন পর্নো তারকা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মামলার রায়কে আমি কোনোভাবেই স্টর্মিকে বিজয়ী দেখছি না। বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও তাঁর সমর্থকদের ঘৃণা বক্তব্য থেকে স্টর্মি রেহাই পাবেন না।’
৫০ বছর বয়সী ব্যারেট আরও বলেন, ‘আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমি জানি, স্টর্মি এসব কিছু (ট্রাম্প সম্পর্কিত বিষয়) পেছনে ফেলে এগিয়ে যেতে চান। আশা করি, আপনি আমার সঙ্গে একমত হবেন, একজন সাধারণ মানুষ ক্ষেত্র বিশেষ যা করতে চায়, আমরা তাই করতে চাই। কিন্তু তা সম্ভব হবে কি না, তা আমি জানি না। (এ অনিশ্চয়তা) আমার হৃদয়কে ভেঙে দিচ্ছে।’
ট্রাম্পের জালিয়াতির মামলায় গত সপ্তাহে স্টর্মি ড্যানিয়েলস আদালতে জবানবন্দি দেন। ট্রাম্পের সঙ্গে তাঁর কীভাবে দেখা হয়েছিল, এ বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। জীবন নিয়ে শঙ্কার কারণে বুলেটরোধী পোশাক পরে আদালতে হাজির হয়েছিলেন স্টর্মি।
স্টর্মি ড্যানিয়েলসের জীবন ঝুঁকিতে বলে মন্তব্য করেছেন তাঁর কৌঁসুলি ক্লার্ক ব্রুস্টার।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
