নববর্ষের ম্যাসাকার
ট্রাম্প দুষলেন অভিবাসীদের
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় গতকাল পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৫ জন। ফ্রেঞ্চ কোয়ার্টার পার্টি এলাকার বুরবোন স্ট্রিটে গত বুধবার স্থানীয় সময় রাত সোয়া তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশটির ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই একে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে। নিউ অরলেন্স শহরের এই স্থানটি নাইটলাইফের জন্য বেশ প্রসিদ্ধ। ঘটনার সময় ফ্রেঞ্চ কোয়ার্টারে রাস্তাটি নববর্ষ উদযাপনকারী পর্যটক ও স্থানীয়দের দিয়ে পূর্ণ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলাকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছেন। এ সময় তিনি নিহতদের পরিবার, আহত এবং নিউ অরলেন্সের শোকগ্রস্ত মানুষের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি জানিয়েছেন যে, হামলার কয়েক ঘণ্টা আগে সন্দেহভাজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছিলেন, যেখানে তিনি আইএস দ্বারা অনুপ্রাণিত হয়ে হত্যার কথা বলেছেন। তিনি আরো বলেন, নিউ অরলেন্সের আক্রমণ লাস ভেগাসের ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাক বিস্ফোরণের সঙ্গে সম্পর্কিত কী-না সেটাও তদন্ত করা হচ্ছে।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হামলা নিয়ে লিখেছেন: ‘যখন আমি বলেছিলাম, আমাদের দেশে আসা অপরাধীরা আমাদের দেশের অপরাধীদের চেয়েও খারাপ, তখন ডেমোক্র্যাটরা এবং ভুয়া সংবাদ মাধ্যম এই কথাটি বারবার অস্বীকার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটাই সত্য বলে প্রমাণিত হয়েছে। আমাদের দেশে অপরাধের হার এমন এক স্তরে পৌঁছেছে যা আগে কেউ দেখেনি’।
এফবিআই জানিয়েছে, ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী সামসুদ্দিন জব্বার। যিনি জন্মসূত্রে একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য ছিলেন।
একজন প্রত্যক্ষদর্শী সিবিএস নিউজকে জানায়, চালক ব্যারিকেড ভেঙে জনতার ভিড়ের মধ্যে প্রচ- গতিতে পিকআপ তুলে দেয় এবং ট্রাক থেকে নেমে গুলি করা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পুলিশ সঙ্গে গোলাগুলি চলাকালে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
আহতদের মধ্যে দু'জন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা সন্দেহভাজন ব্যক্তির গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে এফবিআই। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা আছে কী-না বা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কী-না, তা তদন্ত করা হচ্ছে।
সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাদের খবরে জানিয়েছে, ওই পিকআপটি থেকে আগ্নেয়াস্ত্র এবং পাইপ বোমা উদ্ধার করা হয়েছে।
লুইজিয়ানা স্টেট পুলিশের বরাতে এপি জানায়, এগুলো কুলারের ভেতরে লুকানো ছিল এবং রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য তারের সাথে সংযুক্ত ছিল। সেখান থেকে একটি রিমোট কন্ট্রোলও পাওয়া যায়। পরে সেগুলো নিষ্কিয় করা হয়। কর্তৃপক্ষ তদন্ত করছে, জব্বার একা এই হামলা চালিয়েছেন নাকি কেউ তাকে সহায়তা করেছে। সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ধারণা হামলাকারী একা ছিলেন না।
তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বোঝার চেষ্টা করছেন যে কেউ এই ডিভাইসগুলো স্থাপন করতে সাহায্য করেছে কিনা।
এফবিআই জানিয়েছে যে, সাদা ফোর্ড এফ-১৫০ লাইটনিং মডেলের পিকআপটি ভাড়া করা বলে মনে হচ্ছে এবং এটি কীভাবে জব্বারের হাতে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পিকআপটির সামনের অংশে পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। জব্বার নিউ অরলেন্সে একটি এয়ারবিএনবি ভাড়া করেছিলেন। বুধবার সেখানে আগুন লাগে, তবে এই হামলার সাথে এই আগুন লাগার ঘটনা সম্পর্কিত কী-না তা স্পষ্ট নয়।
তারা আরও জানিয়েছে, নিউ অরলেন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকায় যেখানে হামলা হয়েছিল সেখানে সম্ভাব্য ইম্প্রোভাইজড বিস্ফোরক পাওয়া গিয়েছে।
এদিকে, এই হামলার কয়েক ঘণ্টা পরে, যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে ট্রাম্প হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাক বিস্ফোরিত হয়, এতে চালক নিহত হন এবং সাতজন আহত হন।
প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এই বিস্ফোরণের সঙ্গে নিউ অরলেন্সে ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কী-না, তবে "এই মুহূর্তে জানাবার মতো কিছু তথ্য মেলেনি।"
হুইট ডেভিস বিবিসিকে বলেন, আমরা সন্ধ্যার পর থেকে বোর্বন স্ট্রিটের একটি পানশালায় ছিলাম। প্রথমে আমরা গুলি বা গাড়ি ধাক্কার কোন শব্দ শুনিনি কারণ তখন খুব জোরে গান বাজছিল, হঠাৎ দেখি মানুষজন ছোটাছুটি করছে এবং টেবিলের নিচে লুকাচ্ছে। মনে হলো কেউ হয়তো এলোপাতারি গুলি চালাচ্ছে।
পুলিশ পরে তাদেরকে ওই পানশালার ভেতরেই আটকে রাখে এবং যখন তারা বের হন। দেখতে পান রাস্তায় হতাহতের দেহগুলো পড়ে আছে। সবাই পুরোপুরি হতবাক হয়ে পড়েছিল। আমি প্রায়ই নিউ অরলেন্সে যাই এবং এর আগে কখনও এত ভয়াবহ কিছু দেখিনি।
নিউ অরলেন্সে ঘটনাস্থলের কাছাকাছি কাজ করা একজন হোটেল কর্মচারী বলেছেন, তিনি স্থানীয় সময় রাত তিনটা ২০ এর ঠিক আগে জোরে শব্দ শুনতে পান।।
এফবিআই আগেই বলেছিল যে তারা ঘটনাস্থলে বিস্ফোরক ডিভাইস পেয়েছে এবং এগুলো "সক্রিয়" কিনা তা পরীক্ষা করছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের অনেক ভিডিওগুলোতে বহু মানুষকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। অনেক ভিডিওতে গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় মানুষ দৌড়ে পালাচ্ছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
