ট্রাম্প জমানায় আতঙ্কে বিদেশি সাংবাদিকেরা
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর বিদেশি সাংবাদিকদের ভবিষ্যৎ নিয়ে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রতি ট্রাম্প এক অস্ট্রেলীয় সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হলে তার সহকর্মীরা বিষয়টিকে একটি সতর্কবার্তা হিসেবে নিয়েছেন।
ট্রাম্প প্রশাসন বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতি কঠোর করার পরিকল্পনা করছে। এছাড়া তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হুঁশিয়ারি আসছে, যা বিদেশি সাংবাদিকদের ওপর চাপ বাড়াচ্ছে।
সম্প্রতি হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের এক সাংবাদিক ট্রাম্পকে তার ব্যবসায়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন। এতে ট্রাম্প খুবই বিরক্ত হন।
সাংবাদিক জন লিয়ন্সকে ট্রাম্প বলেন, ‘আমার মতে, আপনি অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন। তারা আমার সঙ্গে ভালো সম্পর্ক চায়। আপনাদের নেতা খুব শিগগিরই আমার সঙ্গে দেখা করতে আসছেন। আমি তাকে আপনার ব্যাপারে সব জানাব। আপনি একটা বাজে পরিবেশ তৈরি করছেন।’
এই ঘটনা ওয়াশিংটনের সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদেশি সাংবাদিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ট্রাম্প শুধু বিদেশি সাংবাদিকদের প্রতিই বৈরী নন, তিনি দেশি-বিদেশি সব সাংবাদিকের ওপরই ক্ষিপ্ত।
তবে ওই সাংবাদিককে আরও বেশি ভাবাচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি। নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকদের ৫ বছরের ভিসার মেয়াদ কমিয়ে ২৪০ দিন করা হচ্ছে। চীনা সাংবাদিকদের জন্য এই মেয়াদ মাত্র ৯০ দিন।
ওই সাংবাদিক বলেন, ‘মাত্র ২৪০ দিনের ভিসা নিয়ে আমি কীভাবে ফ্ল্যাট ভাড়া করব, ড্রাইভিং লাইসেন্স নেব বা সন্তানদের স্কুলে ভর্তি করাব?’
তিনি আরও বলেন, একটি দেশে ভালো সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে। ‘এটা একটা দুঃস্বপ্নের মতো হতে চলেছে, তিনি বলেন।
আরেকজন ইউরোপীয় সাংবাদিক জানান, বিদেশি সাংবাদিকদের এই অনিশ্চয়তা ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য না হলেও, এটি সার্বিক উদ্বেগের অংশ। তিনি আরও বলেন, হোয়াইট হাউস এমন সাংবাদিক পছন্দ করে, যারা তাদের মন মতো সংবাদ তৈরি করবে।
এই প্রতিবেদন তৈরির জন্য এএফপি বেশ কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে। তবে তাদের মধ্যে মাত্র কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে কথা বলতে রাজি হন।
কমিটি টু প্রটেক্ট জার্নালিজমের ক্যাথরিন জ্যাকবসেন এক বিবৃতিতে বলেন, ‘আই-ভিসার মেয়াদ কমানোর ফলে এক ধরনের সেন্সরশিপ তৈরি হতে পারে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন সংবাদ তৈরির ক্ষেত্রে আনুগত্যের বিনিময়ে সাংবাদিককে কাজ করার সুযোগ দিতে পারে।’
ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মাইক বালসামোও একই কথা বলেন। তিনি বলেন, এমন পদক্ষেপের কারণে বিদেশে কর্মরত মার্কিন সাংবাদিকদের ওপরও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এক্স-এ (সাবেক টুইটার) তিনি লিখেছেন, মুক্ত সংবাদমাধ্যম শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন সাংবাদিকদের ওপর নির্ভর করে, যারা এখানে ভয় ছাড়া কাজ করতে পারে।’
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও জার্মানিতে সাবেক রাষ্ট্রদূত রিচার্ড গ্রেনেল সম্প্রতি জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফ-এর এক সাংবাদিকের ভিসা বাতিলের আহ্বান জানান।
গ্রেনেল এক্স-এ লিখেছেন, ‘এই কট্টর বামপন্থী জার্মান রাজনৈতিকভাবে ভিন্নমতের মানুষের বিরুদ্ধে সহিংসতা উসকে দিতে থাকে।’
হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলারের সঙ্গে ওই সাংবাদিকের একটি সাক্ষাৎকারের সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি ওয়াশিংটন ডিসিতে সাংবাদিক হিসেবে নিজেকে জাহির করেন। তার ভিসা বাতিল করা উচিত। আমেরিকায় এই ধরনের উসকানিমূলক ব্যক্তির কোনো জায়গা নেই।’
সম্প্রতি আমেরিকান রক্ষণশীল ব্যক্তিত্ব চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বিদেশিদের জন্য একটি কঠোর সতর্কবার্তা জারি করেন। যারা এই ঘটনাকে ‘প্রশংসা, যুক্তিসংগত বা হালকাভাবে’ দেখছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাউ এক্স-এ লিখেছেন, ‘বিদেশিদের এমন মন্তব্য আমার নজরে আনতে দ্বিধা করবেন না।’
তবে ট্রাম্পের ক্ষমতায় আসা সব বিদেশি সংবাদমাধ্যমের জন্য খারাপ খবর নয়। কিছু সংবাদমাধ্যম, যারা নিজ দেশে ট্রাম্পের মতো মতামত শেয়ার করে, তাদের হোয়াইট হাউস সাদরে গ্রহণ করেছে।
ব্রিটিশ টেলিভিশন চ্যানেল জিবি নিউজ, যার তারকাদের মধ্যে একজন কট্টর ডানপন্থী নেতা নাইজেল ফারাজ, সম্প্রতি ওভাল অফিসে আমন্ত্রিত হয়। ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় এই চ্যানেলের সাংবাদিককে প্রেসিডেন্টের প্লেনে একটি বিশেষ আসন দেওয়া হয়।
প্রেস বক্সে ট্রাম্পের উপস্থিতির সময় জিবি নিউজের সাংবাদিক বলেন, তার চ্যানেলের দর্শকেরা জানতে চেয়েছেন, ট্রাম্প প্রধানমন্ত্রী কেইর স্টারমারের সঙ্গে ‘চাকরি বদল’ করতে চান কি না।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
