ট্রাম্প আদলের মহিষটি জাতীয় চিড়িয়াখানায়
আজকাল প্রতিবেদক, ঢাকা থেকে
প্রকাশিত: ৩০ মে ২০২৬
হেয়ার স্টাইলে ব্যাপক সাদৃশ্য। চুলের রং অবিকল। আলবেনো জাতের মহিষটি সোস্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল। তারপর শুরু হয় ব্যাপক হইচই। দেশের গন্ডি ছাড়িয়ে সিএনএন, রয়টার্স, এএফপি, এএনআইসহ বিশ্বের প্রধান প্রধান অনেক আন্তর্জাতিক মিডিয়ার খবর হয়ে যায়। কোরবানির জন্যে কেনা এই মহিষকে ঘিরে নাটকীয়তার সৃষ্টি হয়। ঈদের ঠিক আগের দিন সরকার মহিষটি কিনে নেয়। চিড়িয়াখানায় পাঠায় সংরক্ষণের জন্য। এখন ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় মানুষ ভীড় বাংলাদেশী ‘ডোনাল্ড ট্রাম্প’ দেখার জন্য। ঈদের সময় এমনিতেই ভীড় চিড়িয়াখানায়। ভাইরাল মহিষ নতুন আকর্ষণ সৃষ্টি করেছে।
বাংলাদেশে বিশেষ করে ঢাকার আশেপাশে এখন অনেক পশুর ফার্ম গড়ে উঠেছে। ভারত থেকে কোরবানির পশু রফতানি বন্ধের পর থেকে দেশীয় ফার্মগুলো অভ্যন্তরীণ চাহিদা মেটানোর কাজ করছে। এ রকমই একটি খামার হলো নারায়নগঞ্জ শহরে অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম। সেখানে গরু ও মহিষ লালন-পালন করা হয়। তারপর কোরবানীর মওসুমে তা বিক্রি করা হয়। ফার্মের মালিক জিয়া মৃধা আজকালকে জানান, প্রায় আট মাস আগে রাজশাহীর হাট থেকে তারা আলবেনো জাতের এই পিংকিশ কালারের এই মহিষটি তারা ক্রয় করেন। তাদের ফার্মে পালনের পর রোজার ঈদের কিছুদিন পরেই ঢাকার পাশের কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা এলাকার মোহাম্মদ ফরিদুজ্জামান শরন নামের এক ব্যবসায়ী মহিষটি কিনে নেন। তবে জিঞ্জিরায় তার এই মহিষ রাখার স্থান না থাকায় ঈদের ঠিক আগে ডেলিভারি নেবেন বলে রাবেয়া এগ্রো ফার্মেই রেখে দেন। এই সময়ে রাবেয়া এগ্রো ফার্মের মালিকের ছোট ভাই মহিষটির সঙ্গে আদলে মিল থাকায় তার নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষের ছবিসহ খবরটি সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গে ভাইরাল।
সোশ্যাল মিডিয়া থেকে বাংলাদেশের লোকাল মিডিয়ায় মহিষের ছবিযুক্ত সংবাদ প্রকাশ পায়। তারপর আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া খবরটি প্রকাশ করে। খবরের সঙ্গে ভিডিও যুক্ত হয়। সবাই অবাক হয়ে দেখতে থাকে যে, কীভাবে একটি পশুর সঙ্গে একজন মানুষের চেহারায় বিশেষ করে হেয়ার স্টাইলে এমন মিল হয়। জিয়া মৃধা বলেন, ‘পশুর সঙ্গে মানুষের কোনও তুলনা হয় না। তবে আমার ছোট ভাই ভালবেসে মহিষটির নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। এটা একটা প্রতীকী নাম’। দর্শনার্থীর চাপে জিয়া মৃধা তার প্রিয় মহিষটিকে এক পর্যায়ে লুকিয়ে রাখেন। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ ভীড় করতে থাকে। বিশেষ করে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কিংবা টিকটকের মানুষের ভীড় বাড়তে থাকে।
বাংলাদেশে কোরবানীর পশুর নামাকরণ নতুন নয়। এক সময় ফুটবলার মেসির নামের সঙ্গে মিল রেখে ‘মেসি’ নামে গরুর নাম রাখা হয়েছিলো। এবারের ঈদেও নানা নামাকরণ হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম সবচেয়ে বেশি ভাইরাল হবার কারণ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হেয়ার স্টাইলে অদ্ভূত মিল দেখে সবাই চমকে উঠেছিলেন। আলবেনো এই মহিষের দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা। দাম খুব বেশি নয়। কারণ প্রতি কেজি সাড়ে পাঁচ শত টাকা দরে মহিষ বিক্রি হয়েছে। আজকাল প্রতিনিধির কাছে জিয়া মৃধা মহিষটির অবস্থান জানাতে অস্বীকার করে বলেন, মহিষটি ক্রেতা নিয়ে গেছে। প্রকৃত পক্ষে এটি ছিলো একটি কৌশল। কারণ মিডিয়া ও সোস্যাল মিডিয়ার বদৌলতে চাপ সামলাতে হিমসিম খেয়ে পরে আলবেনোকে আড়াল করে রাখে। মৃধা শুধু এটা বলেন যে, জিঞ্জিরা এলাকার বাসিন্দা মিস্টার শরণ গরুটি কিনে ডেলিভারিও নিয়ে গিয়েছে।
আজকাল প্রতিনিধি রাজধানী ঢাকার কাছে কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরার রসুলপুর মহল্লায় তাবিজওয়ালা বাড়ির সন্ধান লাভ করে। ওই বাড়ির মালিক মিস্টার ফরিদুজ্জামান শরন গরুটি ক্রয় করেছেন। বাড়ির তৃতীয় তলায় এই বাড়িওয়ালা একই সঙ্গে ট্রাম্পের মালিকও। দীর্ঘক্ষণ কলিং বেল চাপার পর একটি জানালা খুলে একজন বয়স্ক মহিলা উঁকি দিলে আজকাল প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্পের খোঁজ নেন। জবাবে ওই মহিলা জানান, শরনসহ কেউই বাসায় নেই। তবে তারা মহিষটি ক্রয় করেছেন বলেও জানান। তবে তা ঈদের ঠিক আগে আগে তারা ডেলিভারি আসবে বলে জানান। বিষয়টি নিয়ে বেশ গোলক ধাঁধাঁর সৃষ্টি হয়। কেউ একজন লুকাচ্ছেন।
পবিত্র ঈদ উল আজহার দুই দিন আগে নারায়নগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালগালিচা বিদায় অনুষ্ঠান। সত্যি সত্যি লাল মখমলের কাপড়ের ওপর পা দিয়ে মহিষটি যখন খামার থেকে ক্রেতার হাত ধরে বাইরে বেরিয়ে আসে; তখন তার ওপর ফুল ছিটিয়ে দেয়া হচ্ছিল। ওই রাতে আবার জিঞ্জিরায় হাজির হন আজকাল প্রতিনিধি। এবার আর টার্গেট মিস হয়নি। আলোকসজ্জা আর লোকে গমগম করছে। শরনের বাসার সামনের এক চিলতে খালি জায়গায় ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ বাঁধা। ডোনাল ট্রাম্পের মালিক পাশে দাঁড়িয়ে হাসছিলেন। তিনি আজকালকে বলেন, দুই মাস আগে তিনি যখন নারায়নগঞ্জ থেকে এই মহিষটি ক্রয় করেন; তখন এটি ভাইরাল হয়নি। তিনি এই মহিষ ক্রয় করেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করার লক্ষ্যে। মালিকের স্ত্রী জানালেন, প্রতি বছর গরু কিংবা ছাগল কোরবানি করার পর এবার মহিষ কোরবানি দেবার জন্যে তার ছেলে আবদার করে। এই আবদার মেটাতে মহিষ কোরবানী দিতে তারা এটি ক্রয় করেন। এখন তাদের কেনা কোরবানির পশু ভাইরাল হয়ে যাওয়ায় তারা খুব খুশি।
ঈদের আগের দিন হঠাৎ নাটকীয়তা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ কোরবানী হচ্ছে না। বিরল প্রজাতির এই মহিষ তারা সংরক্ষণ করবেন। মন্ত্রীর বার্তা নিয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শরনের বাড়িতে যান। ক্রেতা সাংবাদিকদের বলেছেন, তারা মহিষটি থানায় হস্তান্তর করেছেন। সরকার মহিষের দাম পরিশোধ করবে। ক্রেতা আরও বলেন, তারা চান না যে, তাদের কারণে কোনও দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হোক। মহিষ নিয়ে তীর্যক মন্তব্য করেছিলো ইরান। রাশিয়ায় ইরানের দূতাবাস সোশ্যাল মিডিয়ায় লিখেছে, বাংলাদেশে মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রেখে মহিষটিকে অপমান করা হয়েছে ! ঈদের আগের রাতেই থানা থেকে মহিষ যায় চিড়িয়াখানায়। ঈদের দিনে দর্শনার্থীরা আলবেনো প্রজাতির মহিষ দেখতে ভীড় করে।
অনেকে প্রশ্ন করছেন, আলবেনো প্রজাতির মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখায় সত্যিই কী সম্পর্কে প্রভাব ফেলেছিলো ? এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজকালকে বলেন, ‘আমেরিকানরা এসব ফান কিংবা কার্টুন শোনে অভ্যস্ত। এসবের কারণে তারা কোনও প্রতিক্রিয়া দেখায় না। ফলে এ নিয়ে সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। তবুও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সরকারকে সতর্ক করা হয়েছে যে, কোরবানী হয়ে গেলে তার সংবাদ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়ার আশঙ্কা আছে। সে কারণে সতর্কতার অংশ হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে হ্যান্ডেল করেছেন।
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
