ট্রাম্পের ‘হাশ মানি’ মামলার সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪
নিউ ইয়র্কে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাশ মানি’ ট্রায়ালের বিচারক সাজা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। এর আগে অ্যামেরিকান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা হাশ মানি মামলার রায় বাতিল ও চলতি মাসে তার আসন্ন সাজা প্রাপ্তির বিষয়টি বিলম্বিত করার জন্য আবেদন করেছেন। হাশ মানি মামলার শুনানিতে সভাপতিত্ব করা নিউ ইয়র্ক জাজের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্পের আইনজীবীরা সোমবার আদালতের দেয়া ২০২০ সালে নির্বাচনের ফলাফলে কারচুপি সংক্রান্ত মামলার রায়ের বিষয়টিও উল্লেখ করেছেন।
ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস মঙ্গলবার সকালে জানিয়েছে, তারা প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে ট্রাম্পের অনুরোধের বিরোধিতা করবে না।
অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জোশ স্টেইনগ্লাস বিচারক জুয়ান মারকানকে লেখা এক চিঠিতে লিখেছেন, ‘যদিও আমরা বিশ্বাস করি যে আসামির যুক্তি ভিত্তিহীন, তবে আমরা তার লিভ টু ফাইলের অনুরোধের বিরোধিতা করছি না এবং তার প্রস্তাব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত করার অনুরোধের বিরোধিতা করছি না।’ গত মে মাসে নথিপত্রে মিথ্যাচারের অপরাধে ৩৪ টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। ১১ জুলাই এই রায়ের প্রেক্ষিতে ট্রাম্পের সাজা ঘোষণা করবে আদালত।
তার আইনজীবীরা উল্লেখ করেছেন যে, হাশ মানি মামলায় উল্লিখিত নথিগুলোতে ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় ২০১৭ সালে স্বাক্ষর করেছিলেন। তবে আইনজীবীদের একজন ধারণা করছেন যে, এটিকে তার আনুষ্ঠানিক বা সরকারি কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা নাও হতে পারে। গত বছরও ট্রাম্পের আইনজীবীরা একইভাবে দাবি করেছিলেন যে, মামলায় উল্লিখিত কর্মকাণ্ডগুলো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালেই সম্পাদন করেছিলেন ট্রাম্প।
একজন ফেডারেল জাজ এর আগে আদালতে বলেছিলেন, কর্মকাণ্ডগুলো যে আইন অনুযায়ী একজন প্রেসিডেন্টের মাধ্যমে বা একজন প্রেসিডেন্টের জন্য সম্পাদিত হয়েছে তা প্রমাণ করতে ট্রাম্প ব্যর্থ হয়েছেন। তবে সোমবারের রায়ের কথা উল্লেখ করে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, সবশেষ রায়ের ফলে এই বিষয়টিই প্রমাণ হয়েছে যে অফিশিয়াল প্রেসিডেনশিয়াল অ্যাক্টস বিবেচনায় হাশ মানি মামলায় কিছু প্রসিকিউশন প্রমাণাদি পেশ করার অনুমতি দেয়া উচিত হয়নি।
জাজ হুয়ান মারকানের কাছে ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠিটি এখনও প্রকাশ্যে আনা হয়নি। মারকানও এখনও প্রকাশ্যে এই বিষয়ে কোন মন্তব্য করেননি। সুপ্রিম কোর্টের সবশেষ রায়টি হাশ মানি মামলায় ট্রাম্পের বিরুদ্ধে দেয়া রায়কে প্রভাবিত করবে না বলে ধারণা করছেন নিউ ইয়র্কের বিশিষ্ট অ্যাপিলেট অ্যাটর্নি মার্ক জডারার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক জালিয়াতি মামলায় যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো স্পষ্টই ট্রাম্পের অনানুষ্ঠানিক আচরণের সঙ্গে সম্পর্কিত বলেই মনে হচ্ছে যেগুলোর কোনটিই তার আনুষ্ঠানিক দায়িত্বের সঙ্গে জড়িত নয়।’
তিনি আরও বলেন, ‘যদিও ট্রাম্প তার অন্যান্য মামলার ক্ষেত্রে ছাড় পেতে পারেন, তবে নিউ ইয়র্ক মামলায় এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই।’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
