ট্রাম্পের ভুল সমীকরণ, চীনের ফাঁদেই ধরা যুক্তরাষ্ট্র!
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫
বিশ্বে বাণিজ্যযুদ্ধ শুরু করে উল্টো বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ মাস আগে ২ এপ্রিল ওই যুদ্ধের সূচনা করেন তিনি। ভেবেছিলেন বাণিজ্যে ভারসাম্য আনবেন। তবে ওয়াশিংটনের এমন নীতি রাজনৈতিকভাবে অনেকটা বুমেরাং হয়েছে।
বিশেষ করে তথাকথিত গ্লোবাল সাউথকে টার্গেট করে ওয়াশিংটন একা হয়ে পড়েছে বিশ্ব মঞ্চে। বিপরীতে চীনের কাছ থেকে দেশগুলোকে দূরে রাখতে চাইলেও এখন বেইজিংই হয়ে উঠেছে, গ্লোবাল সাউথের ত্রাণকর্তা!
গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ দুই দেশ ভারত ও ব্রাজিল। তারা ওয়াশিংটনের ওই যুদ্ধের বিরুদ্ধে বলা যেতে পারে, পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে। কাছে ঘেঁষতে শুরু করেছে বেইজিংয়ের। এই তিন দেশই আবার ব্রিকসের অংশীদার। অ-পশ্চিমাদের এই জোটে মূল সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বের অন্য দেশগুলোও এই জোটে ঢোকার জন্য মরিয়া।
ট্রাম্প গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের অধিকর্তা হন। এরপর থেকেই মিত্রদের বিশেষ করে ভারতের সঙ্গে বিমাতাসুলভ আচরণ শুরু করেন। সর্বশেষ দেশটির ওপর ৫০ শতাংশ শুল্কারোপ করেন ট্রাম্প। উদ্দেশ্য ভারতকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখা। তবে এতে হিতেবিপরীত হয়েছে। রাশিয়া ছাড়াও চীনের দিকে ঝুঁকেছে ভারত।
চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এ মাসেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে মোদির। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন-এসসিও-তে দেখা হবে উভয় নেতার। এটিও বহুজাতিক অ-পশ্চিমা গ্রুপ। এখন চীন-ভারত সম্পর্ক উষ্ণ হতে শুরু করায় সেটিকে স্বাগত জানিয়েছেন ওয়াং ই।
অবশ্য ভারতে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেছেন, ওয়াশিংটনের আরোপ করা এই শুল্কের দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং। শুধু তাই নয় বেইজিং-নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, চুপ থাকলে হয়রানিকারী শক্তিশালী হয়। নয়াদিল্লির জন্য সবচেয়ে বড় অস্বস্তি হচ্ছে, চীনও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে। কিন্তু চীনকে আপাতত ছাড় দিয়েছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নাটকীয়ভাবে সম্পর্কের অবনতি ঘটায় নিজের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মস্কো পাঠান মোদি। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা একমত হন, ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না। তবে আলাস্কায় পুতিনকে ট্রাম্প যেভাবে অর্ভ্যথনা জানিয়েছেন, আবার চীনের প্রতি ছাড়ের নীতি নিয়েছেন, তাতে পুরো গ্লোবাল সাউথও হতভম্ব হয়ে গেছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
