ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেডারেল রিজার্ভ (ফেড) গভর্নর লিসা কুক। তিনি অভিযোগ করেছেন, তাঁকে অপসারণ করার প্রেসিডেন্টের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের দীর্ঘদিনের স্বাধীনতার রীতি নতুন করে আইনি পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।
মামলায় কুক উল্লেখ করেছেন, আইন অনুযায়ী কেবল ‘যথাযথ কারণ’ দেখিয়ে ফেড গভর্নরকে অপসারণ করা যায়। কিন্তু ট্রাম্প গত সোমবার (২৫ আগস্ট) নজিরবিহীনভাবে ঘোষণা দেন, তিনি কুককে বরখাস্ত করবেন। ট্রাম্পের অভিযোগ, ফেডে যোগদানের আগে ২০২১ সালে মর্টগেজ জালিয়াতি করেছিলেন কুক। তবে অভিযোগটি অস্বীকার করে কুক বলছেন, এমনকি অভিযোগ সত্যও হলেও তা তাঁর অপসারণের ‘বৈধ কারণ’ হতে পারে না।
ট্রাম্পের এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা ও এর ওপর অস্থায়ী স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছেন কুক। মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ফেড যেন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে, আবেদনে সেই আদেশ চাওয়া হয়েছে।
আইনজীবীরা তাঁর মামলায় উল্লেখ করেছেন, কলেজজীবনে কারও জেব্রা ক্রসিং ভেঙে যাওয়ার মতো অপরাধ থাকলেও তা ফেড গভর্নরকে অপসারণের কারণ হতে পারে না।
মামলাটি শুনানির জন্য মার্কিন জেলা আদালতের বিচারক জিয়া কবে, যিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগপ্রাপ্ত, তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইনি বিশ্লেষকেরা বলছেন, বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গড়াতে পারে। আদালত সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, ফেড তার বিশেষ কাঠামো ও ঐতিহাসিক ভূমিকার কারণে প্রেসিডেন্টের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে ব্যতিক্রম হিসেবে বিবেচিত হতে পারে।
এ ঘটনাকে কেন্দ্র করে বাজারেও প্রভাব পড়েছে। ট্রাম্পের বরখাস্তের ঘোষণা দেওয়ার পর মার্কিন ডলার অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে দুর্বল হয়ে পড়ে এবং বিনিয়োগকারীরা ধারণা করছেন, ফেড আগামী মাসে সুদের হার কমাতে পারে।
লিসা কুক ২০২২ সালে প্রেসিডেন্ট বাইডেনের মনোনয়নে ফেড গভর্নর হিসেবে যোগ দেন। তিনি এ পদে দায়িত্ব পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী। এর আগে ট্রাম্প একইভাবে ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ডের (এনএলআরবি) প্রথম কৃষ্ণাঙ্গ নারী সদস্য গুইন উইলকক্সকেও বরখাস্ত করেছিলেন।
আইনি বিশেষজ্ঞদের মতে, ফেডের আইনে ‘কারণ’ বলতে কী বোঝানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। এখন আদালতকে ব্যাখ্যা করতে হবে যে কুকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যিই যথেষ্ট কারণ হিসেবে গণ্য করা যায় কি না।
ফেড মুখপাত্র জানিয়েছেন, আদালতের যেকোনো রায় তারা মেনে নেবে। তবে হোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। কুকের বিরুদ্ধে ট্রাম্পের এ পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
