ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এল ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি দুই সপ্তাহের কম সময়। ভোটারদের নিজের দিকে টানতে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। এমনই সময় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের জন্য সুখবর নিয়ে এল সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপ। তাতে দেখা গেছে, দেশব্যাপী জনপ্রিয়তায় ডেমোক্র্যাট প্রার্থী কমলার চেয়ে এগিয়ে আছেন তিনি।
গতকাল বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের ওই জরিপ প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, দেশব্যাপী ৪৭ শতাংশ জনসমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন। এর আগে গত আগস্টে আরেকটি জরিপ করেছিল সংবাদমাধ্যমটি। সে সময় ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা।
১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৫০০ জন ভোটারকে নিয়ে জরিপটি চালিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। জরিপে দেশব্যাপী জনসমর্থন ছাড়া শুধু দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও এগিয়ে আছেন ট্রাম্প। এমন প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ সমর্থন। অপর দিকে কমলা পেয়েছেন ৪৬ শতাংশ।
জরিপে দেখা গেছে, গত আগস্ট থেকে কমলার দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক হয়েছে বলে মনে করছেন মার্কিন ভোটাররা। যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার গ্রহণযোগ্যতাও কমে ৫৪ শতাংশ থেকে ৪২ শতাংশ হয়েছে। অপর দিকে ভোটারদের কাছে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের কর্মকাণ্ডের গ্রহণযোগ্যতা বেড়ে ৪৮ থেকে ৫২ শতাংশ হয়েছে।
এর আগে ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত করা ফক্স নিউজের একটি জরিপে কমলার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে গত দুই সপ্তাহে রয়টার্স /ইপসোস, সিবিএস নিউজ, ইউএসএ টুডের করা জরিপে ট্রাম্পের চেয়ে কমলাকে সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের নিয়ে করা এসব জরিপ ফলাফল সম্পর্কে বড় ধারণা দেয়। ফলাফলে বড় ভূমিকা রাখে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোও। ২০২০ সালের নির্বাচনে এমন সাত অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে এসব অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
