ট্রাম্পের গলার কাঁটা কে এই পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জুন ২০২৪
আর মাত্র কয়েক মাস পর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে বেশ শক্তভাবেই নিজের অবস্থান জানান দিচ্ছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বলা হচ্ছে, আবারও মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি, পেয়ে গেছেন দলীয় টিকিটও। কিন্তু তার আশার গুড়ে যেন বালি পড়ে গেল।
নজিরবিহীন সাজার মুখে পড়ে এখন শেষ বয়সে ক্যারিয়ার নিয়ে টানাটানি। ব্যবসাসংক্রান্ত নথিতে মিথ্যা ঘোষণা দেওয়ার এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আর এই মামলার সঙ্গে জড়িয়ে আছেন একজন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস।
মূলত তার দেওয়া সাক্ষ্যের ভিত্তিতে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার এখন হুমকির মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। ২০০৬ সালে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। প্রায় দুই দশক পর সেই ঘটনায় খেসারত দিলেন ট্রাম্প।
বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারকরা ব্যবসাসংক্রান্ত নথিতে মিথ্যা ঘোষণা দেওয়ার অভিযোগের মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। এই মামলায় সরকারি কৌঁসুলিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন স্টর্মি ড্যানিয়েলস।
২০০৬ সালে ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক টাহোর একটি হোটেলের পেন্টহাউসে ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েলসের প্রথম সাক্ষাৎ হয়। সেখানে তারকাদের একটি গলফ টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন তারা। ট্রাম্প তাকে নিজের হোটেল স্যুটে নৈশভোজের আমন্ত্রণ জানান।
এমনকি নিজের রিয়েলিটি টেলিভিশন শো ‘দ্য অ্যাপ্রেনটিস’–এ অতিথি হওয়ার কথাও বলেন। এরই একপর্যায়ে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন ট্রাম্প। এ ঘটনা চেপে রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন তিনি। সেই তথ্যই ট্রাম্প তার ব্যবসায়িক নথিতে গোপন করেছেন।
স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। আদালতের নথি থেকে জানা যায়, লুইজিয়ানা অঙ্গরাজ্যে মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। স্বল্প আয়েই মায়ের সংসারে স্টর্মি ড্যানিয়েলসের শৈশব কেটেছে।
তিনি যখন হাইস্কুল শেষ করেন, তখন সময় সবচেয়ে ভালো ফল করা ১০ শতাংশ শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। তিনি স্কুলের সংবাদপত্র সম্পাদনা করেছেন।
টেক্সাসের একটি বিশ্ববিদ্যালয়ে পশুর ওষুধ নিয়ে পড়াশোনারও সুযোগ পেয়েছিলেন স্টর্মি ড্যানিয়েলস। তবে সেখানে তার পড়া হয়ে ওঠেনি।
খরচ মেটাতে ১৭ বছর বয়সে সপ্তাহান্তে বিভিন্ন জায়গায় নাচতেন স্টর্মি ড্যানিয়েলস। পরে নগ্ন মডেলিং ও পর্নো ছবিতে অভিনয় শুরু করেন তিনি। নিজের সময়ে সবচেয়ে কম বয়সী পর্নো ছবির পরিচালকদের একজন ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। অনেকগুলো পুরস্কারও পেয়েছেন তিনি।
টেলিভিশন শোতে বিভিন্ন চরিত্রে এবং ‘দ্য ফোরটি-ইয়ার-ওল্ড ভার্জিন’ এবং ‘নকড আপ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সাবেক এই পর্নো তারকা। তবে একটা সময় এই শিল্প ছেড়ে দেন তিনি। এরপর সফল ছবির স্ক্রিপ্ট এবং পরিচালনায় যুক্ত হন।
পর্দার আড়াল থেকে মেয়েকে বড় করে যাচ্ছিলেন স্টর্মি ড্যানিয়েলস। কিন্তু ২০১৮ সালে তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নালে। এরপরই সব কিছু ওলট পালট হয়ে যায়।
ওই প্রতিবেদনেই ট্রাম্পের সঙ্গে স্টর্মি ড্যানিয়েলসের সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, ওয়াল স্ট্রিটের প্রতিবেদনটি থেকে লাভবান হয়েছেন স্টর্মি ড্যানিয়েলস। এমনকি ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলসের সাক্ষাতের বিষয়টি বানানো বলেও দাবি করেছেন তারা।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
