ট্রাম্পের ওপর হামলায় অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের তদন্ত করছে এফবিআই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
নিজের ওপর নির্বাচনি প্রচারণামূলক সমাবেশে হামলার পর সবার প্রতি ঐক্য ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এদিকে এই হামলাকে সম্ভাব্য অভ্যন্তরীণ সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে এফবিআই। ট্রাম্পের ওপর গুলির ঘটনার একদিন পরও হামলাকারীর উদ্দেশ্য এখনও সবার কাছে অজানাই রয়ে গেছে।
তদন্তকারীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হওয়ার আগে একাই এই হামলার পরিকল্পনা ও সমন্বয় করেছেন হামলাকারী।
হামলার পরপরই প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয়ে অবহিত করা হয়। ঘটনার স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই হামলায় সমাবেশে উপস্থিত জনতার মধ্যেও একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন।
এই হামলাকে এফবিআই সম্ভাব্য অভ্যন্তরীণ কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে এফবিআই।
হামলার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ট্রাম্প বলেন, ‘অস্পষ্ট একটা আওয়াজ পাওয়ার পর থেকেই আমি বুঝতে পারি যে কোন একটা সমস্যা রয়েছে। এরপর আমি গুলির শব্দ শুনি এবং তাৎক্ষণিকভাবে সেটি আমার চামড়া ভেদ করে যাওয়ার ব্যাপারটি অনুভব করি।’
সমাবেশে উপস্থিত জনতার মধ্যে নিহত ব্যক্তির নাম কোরি কম্পার্যাটোর। পেনসলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো জানিয়েছেন, কোরি ওই এলাকার ফায়ার ডিপার্টমেন্টের সাবেক প্রধান ছিলেন।
হামলার পর ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বাইডেন। এই বিষয়ে রোববার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণও দেন তিনি।
এফবিআই জানিয়েছে, নিহত হামলাকারী ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকস পেনসিলভেনিয়ার বেথেল পার্ক এর বাসিন্দা যেটি হামলার স্থান থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) দূরে অবস্থিত।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কে আইন প্রয়োগকারী সংস্থার দুইজন সদস্য জানিয়েছেন, তার বাবার এআর স্টাইল বন্দুক নিয়ে যখন টমাস নিকটবর্তী একটি ছাদে ওঠেন। তখন সমাবেশে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাকে দেখতে পেয়ে বিষয়টি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি অবহিত করেন।
ওই কর্মকর্তারা আরও বলেছেন, বিষয়টি জানার পর স্থানীয় একজন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মই বেয়ে ছাদে ওঠেন এবং তাকে দেখতে পান। ওই কর্মকর্তা তখন দ্রুত মই বেয়ে নেমে যান এবং পরক্ষণেই বন্দুকধারী ব্যক্তি ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান। ওই সময়ই ইউএস সিক্রেট সার্ভিস এর একজন সদস্য টমাসকে লক্ষ্য করে গুলি করেন।
বন্দুকধারী ওই ব্যক্তি কীভাবে ট্রাম্পের সমাবেশস্থলের এতটা কাছে অবস্থান নিলেন এই প্রশ্নটি তৈরি হয়েছে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে।
এফবিআই এর পিটসবার্গ ফিল্ড অফিসের এজেন্ট ইন চার্জ কেভিন রোজেক বলেন, ‘এটা আশ্চর্যজনক যে সিক্রেট সার্ভিসের কর্মকর্তা তাকে হত্যা করার আগেই তিনি ট্রাম্পের দিকে গুলি চালাতে সক্ষম হন।’
টমাসের বাড়ি ও ব্যবহৃত গাড়ির মধ্যে বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এফবিআই এগুলোকে প্রাথমিক আলামত হিসেবে চিহ্নিত করেছে। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে অনুসন্ধান চালিয়েও তেমন সন্দেহজনক কোন আলামত পাননি গোয়েন্দারা। তার পরিবারের সদস্যরা সহায়তা করলেও আত্মীয়দের অনেকেই তার বিষয়ে অনুসন্ধানে এপির অনুরোধের জবাবে কোন সাড়া দেননি।
নথিপত্রে দেখা গেছে টমাস পেনসিলভেনিয়ায় রিপাবলিকান পার্টির একজন নিবন্ধিত ভোটার ছিলেন। হামলার পেছনে তার উদ্দেশ্যের সুস্পষ্ট অনুপস্থিতি হামলার বিষয়ে আরও গভীর প্রশ্ন তৈরি করছে তদন্ত কর্মকর্তাদের ভেতরে।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
