টেলিফোন সুইচ নির্মাতা থেকে শীর্ষস্থানীয় মোবাইল প্রস্তুতকারক
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
১৯৮৭ সালে চীনের লিবারেশন আর্মি থেকে অবসর নিয়েছিলেন ৪০ বছর বয়সী রেন ঝেংফেই। এরপর ছোট পরিসরে প্রতিষ্ঠা করেন একটি প্রযুক্তি কোম্পানি, যা টেলিফোন সুইচ উৎপাদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। ৩২ বছর আগের ছোট্ট টেক স্টার্টআপটি এখন অনবদ্য সাফল্য ও অনুপ্রেরণার নাম। চীনভিত্তিক হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডের কথা বলা হচ্ছে। বিশ্বের বৃহৎ টেলিকম নেটওয়ার্ক সরঞ্জাম এবং দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন নির্মাতার তকমাও এখন প্রতিষ্ঠানটির দখলে।
কার্যক্রম শুরুর ২৫ বছর পর ২০১২ সালে হুয়াওয়ের সাফল্যের প্রথম ও বড় চমকের দেখা মেলে। সে বছর টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবসা খাতের বৃহৎ প্রতিষ্ঠান এরিকসনকে টপকে শীর্ষ অবস্থানে জায়গা করে নেয় হুয়াওয়ে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০১৮ সালে স্মার্টফোন ডিভাইস বিক্রির দিক থেকে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নেয় রেন ঝেংফেই প্রতিষ্ঠিত হুয়াওয়ে। একই বছর বিশ্বব্যাপী ২০ কোটি ইউনিট স্মার্টফোন সরবরাহ করে নতুন রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের এমন উত্থানের পেছনের গল্প কী? বিশ্লেষকরা বলছেন, চীনভিত্তিক এ টেলিকম সরঞ্জাম নির্মাতা সৃজনশীল উদ্ভাবন দিয়ে গ্রাহকদের মন জয় করেছে। বিশ্ববাজারে দৃঢ় ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে। এর সময়োপযোগী প্রযুক্তিই খুব অল্প সময়ে মানুষের আস্থা অর্জন করেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, ২০১০ সালে বিশ্ববাজারে হুয়াওয়ের মোবাইল ফোন বিক্রি হয়েছিল ৩০ লাখ ইউনিট, যা গত বছর ২০ কোটি ইউনিটের মাইলফলক অতিক্রম করেছে। গত আট বছরে প্রতিষ্ঠানটির ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬ গুণ। ১৭০টি দেশে ব্যবসা পরিচালনা করছে হুয়াওয়ে। বিশ্বব্যাপী ৫০ কোটির বেশি মানুষ তাদের স্মার্টফোন ব্যবহার করছে।
হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের তথ্যমতে, বিশ্বব্যাপী পি-২০, মেট-২০ সিরিজ এবং অনার ব্র্যান্ডের স্মার্টফোনের ব্যাপক চাহিদার কারণে নতুন রেকর্ড ছুঁতে পেরেছে হুয়াওয়ে। প্রফেশনাল ফটোগ্রাফির জন্য জুুতসই পি-২০ সিরিজের ফোন বাজারে ছেড়ে ব্যাপক সাড়া ফেলে প্রতিষ্ঠানটি। উন্মোচনের খুব অল্প সময়ের মধ্যে পি-২০ সিরিজের ডিভাইস সরবরাহ ১ কোটি ৬০ লাখ ইউনিট ছাড়িয়ে যায়।
হুয়াওয়ের আরেক চমক মেট-২০ সিরিজের হ্যান্ডসেট। গত অক্টোবরে উন্মোচন করা হয় এ সিরিজের ডিভাইস। সর্বাধুনিক প্রযুক্তির মেট-২০ সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার দুই মাসের মধ্যে ৫০ লাখ ইউনিটের বেশি সরবরাহ হয়।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে হুয়াওয়ের নোভা সিরিজ তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গত বছরের শেষ পর্যন্ত ৬ কোটি ৫০ লাখ ইউনিটের বেশি নোভা সিরিজের স্মার্টফোন বাজারজাত করে হুয়াওয়ে। মাঝারি বাজেটের নোভা সিরিজ বিশ্বজুড়ে চাহিদার শীর্ষে রয়েছে।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে হুয়াওয়ের কনজিউমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিচার্ড ইউ বলেন, গ্রাহক চাহিদাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও গ্রাহককেন্দ্রিক পণ্য আনতে প্রতিজ্ঞাবদ্ধ হুয়াওয়ে। যুগোপযোগী পণ্য আনতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র: হুয়াওয়ে বাংলাদেশ
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে
- মিয়ানমারের সঙ্গে ভূখণ্ড বিনিময়ের কথা ভাবছে ভারত
- যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- আরও চার জেলায় ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ
- চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট
- মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম
- জুলাই জাদুঘর উদ্বোধন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী
- ইসরাইলের সমালোচনা করলে কী যুক্তরাষ্ট্রের ভিসা মিলবে না
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- আজকাল ৯১৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
