টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬
বিশ্বখ্যাত মার্কিন পপতারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির জমকালো বিয়ের খবরে যখন পুরো দুনিয়া মগ্ন, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত রসিকতায় মেতে উঠেছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। সুইফটের জনপ্রিয় গান ও ব্র্যান্ডিংয়ের আদলে তৈরি বেশ কিছু পোস্ট শেয়ার করে ট্রাম্প প্রশাসন এই আলোচনাকে নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
গত শুক্রবার নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর সুইফট এবং ট্রাভিস কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের ভেন্যুর বাইরে ভক্তদের ভিড়ের মাঝে সাড়ে ৭টার দিকে একটি বড় ইলেকট্রনিক বিলবোর্ড জ্বলে ওঠে, যেখানে নবদম্পতির নামের আদ্যক্ষর মিলিয়ে লেখা ছিল ‘JUST&T MARRIED’। এই বিলবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই অফিশিয়াল হোয়াইট হাউস অ্যাকাউন্ট থেকে ঠিক একই ধাঁচের একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা হয়। তবে সেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর বদলে লেখা ছিল, ‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’ এবং ক্যাপশনে যুক্ত করা হয়েছিল, ‘অবশেষে এটি ঘটল!’
টেইলর সুইফটের বিয়েকে ঘিরে হোয়াইট হাউসের এমন খোঁচা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে বৃহস্পতিবার এই তারকাযুগলের বিয়ের আগের বিশেষ নৈশভোজ বা রিহার্সাল ডিনারের সময় হোয়াইট হাউস থেকে সুইফটের বিখ্যাত ‘ইরাস ট্যুর’ পোস্টারের আদলে একটি গ্রাফিক্স শেয়ার করা হয়। আমেরিকার ইতিহাস ও ট্রাম্পের বিভিন্ন মুহূর্তের কোলাজ দিয়ে তৈরি সেই পোস্টারটির নাম দেওয়া হয়েছিল ‘আমেরিকার ইরাস ট্যুর’। সেখানে ক্যাপশন হিসেবে ব্যবহার করা হয় সুইফটের ২০১৯ সালের জনপ্রিয় গান ‘মিস আমেরিকানা অ্যান্ড দ্য হার্টব্রেক প্রিন্স’-এর একটি লাইন— ‘এটি হতে অনেক সময় লেগেছে।’ এরপর শুক্রবার সকালে ও সন্ধ্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সাবেক প্রেসিডেন্টদের ফুটেজ-সংবলিত আরও দুটি ভিডিও পোস্ট করা হয়, যার ক্যাপশনেও ছিল সুইফটের গানের রেফারেন্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেইলর সুইফটের মধ্যকার এই বৈরী সম্পর্ক অবশ্য বেশ পুরোনো। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টেইলর সুইফট প্রকাশ্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমালা হ্যারিসকে সমর্থন দেওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি।’ অন্যদিকে সুইফটও ২০২০ সালে ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ ছড়ানোর অভিযোগ এনে দেশবাসীকে তার বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
কাকতালীয়ভাবে, চলতি সপ্তাহে একদিকে যখন টেইলর সুইফট তার বিয়ের রাজকীয় উদযাপন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে রয়েছেন, ঠিক একই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনের ন্যাশনাল মলে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
