টিকিট শেষ, যাত্রীদের চাপ বাড়ছে স্টেশনগুলোতে
প্রকাশিত: ২৯ মে ২০১৯
ঈদুল ফিতরের আর মাত্র আট দিন বাকি। মুসলমানদের বহুল প্রতীক্ষিত এ ধর্মীয় উৎসবকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখী মানুষ। ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এরই মধ্যে শেষ হয়ে গেছে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ফলে রাজধানীর রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দিনে দিনে বাড়ছে ভিড়।
মঙ্গলবার রাজধানীর কমলাপুর ও বিমান বন্দর রেলস্টেশন, গাবতলী, কল্যাণপুর এবং অন্যান্য বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সবখানেই ঘরমুখো মানুষের চাপ।
এ দিন রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে দেখা যায় যাত্রীদের ব্যাপক ভিড়। বিশেষ করে দূরের যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু সদরঘাট নয়, রাজধানী থেকে বহির্গমনের সব পয়েন্টে এখন যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে।
টার্মিনাল ও বাসস্ট্যান্ডগুলোতে ব্যাগ ও সুটকেস নিয়ে শত শত মানুষকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তবে দূরপাল্লার কোনো কাউন্টারেই ৩০ থেকে ৪ তারিখ পর্যন্ত কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বললেই চলে।
রাজধানী ছাড়তে বাস টার্মিনালগুলোর মতো কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রেন এলেই হুমড়ি খেতে দেখা যায় যাত্রীদের। তবে এদিন লোকাল ট্রেনগুলোতে ভিড় ছিল তুলনামূলক বেশি।
আব্দুল হামিদ নামের এক বেসরকারি চাকুরিজীবী পরিবার পরিজনকে নিয়ে এসেছেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে। প্লাটফর্মে তিনি অপেক্ষা করছেন রাজশাহীর ধূমকেতু ট্রেনের জন্য। ঈদের এখনো প্রায় ৮ দিন বাকি এত আগেই বাড়িতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। ছুটি ছাটার ঠিক নেই। আর ঈদের আগে ভিড়ও থাকে বেশি। তাই আগে ভাগেই পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছি। পরে সুবিধামত আমি যাব।
এদিকে রাজধানীর গাবতলীতে সিরাজগঞ্জ যাওয়ার জন্য শাহজাদপুর ট্রাভেলস বাস কাউন্টারে পরিবারের সদস্যদের নিয়ে বসে আছেন রায়হান আলি। পেশায় ব্যাংক কর্মকর্তা। তিনিও আব্দুল হামিদ মতো একই কথা জানালেন।
ঈদযাত্রা বিষয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাশ ডেইলি বাংলাদেশকে বলেন, প্রতিবার টিকিট বিক্রির সময় অনেক ঝামেলা পোহাতে হয়। যাত্রিদেরও অনেক ভোগান্তি হত। কিন্তু এ বছর অনেক স্বস্তিতে টিকিট বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি এবার ঈদযাত্রাও অনেক স্বস্তির হবে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
