টাকার প্রবাহ কমানোর টার্গেট
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫
মূল্যস্ফীতির লাগাম টানতে বাজারে নগদ টাকার প্রবাহ কমিয়ে আনছে সরকার। এজন্য আমানতের সুদহার বাড়ানো হয়েছে। একইসঙ্গে ঋণের সুদহারও বাড়ানো হয়েছে। যদিও ঋণের সুদ বাড়লে বিনিয়োগের ওপর একটা প্রভাব পড়ে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে সুদহার বাড়ানোর ফলে (জুলাই-ডিসেম্বর) ছয় মাসে ব্যাংক খাতে ৩৪ হাজার কোটি টাকার আমানত বেড়েছে। এ সময়ে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমেছে। আগামী মার্চের মধ্যে বাজার থেকে আরও অন্তত ৫ হাজার কোটি টাকা তুলে নিতে চায় বাংলাদেশ ব্যাংক। অবশ্য মার্চজুড়ে রমজান ও ঈদুল ফিতরের কারণে সেটা কিছুটা ব্যাহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে জানুয়ারি, ২০২৫-এ সার্বিক মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। কিন্তু খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যম্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। তবে দুই মাস ধরে বাজারে সবজির দামে নিম্নগতি থাকায় সামনের দিনগুলোতে মূল্যস্ফীতির চাপ আরও কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, বছর শেষে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এবং সে পরিকল্পনা অনুযায়ী কার্যকর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে বাজারব্যবস্থায় নিয়ন্ত্রণ আনাটা খুবই কঠিন বলে মনে করেন তিনি। এদিকে, নতুন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের প্রস্তুতি শুরু করেছে অর্থ বিভাগ ও এনবিআর। স্থবির হয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে বাজেটে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিনিয়োগ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ থাকবে বাজেটে। এ ছাড়া আসছে এপ্রিলে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সম্মেলন কেন্দ্র করে অন্তত ১ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের আশা করা হচ্ছে। চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার আগে আর্থিক খাতের সংস্কারগুলো এগিয়ে নিতে পারলে পরবর্তী সরকার এসে একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশে দেশ পরিচালনায় মনোনিবেশ করতে পারবে বলে মনে করে অন্তর্বর্তী সরকার।
এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিনিয়োগ বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ দুটি খাত হলো ব্যাংক ও রাজস্ব। তবে এনবিআরের কার্যকর সংস্কার না হলে ব্যাংক খাত এগোবে না। একইসঙ্গে শুধু সুদহার বাড়িয়ে বাজারে টাকার প্রবাহ কমানো যাবে না।’ এদিকে, অর্থ বিভাগ সূত্র জানান, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি থাকলেও তা আগাম বাজেটেয় ৭ শতাংশে নামিয়ে আনতে চায় সরকার। এজন্য বাজেটে কিছু নীতি সিদ্ধান্ত নেওয়া হতে হচ্ছে। ইতোমধ্যে শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়ে নিত্যপণ্য থেকে তা প্রত্যাহারও করা হয়েছে। যদিও বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলাদেশের অর্থনীতি আরও সংকুচিত হতে পারে। এজন্য মূল্যস্ফীতির চাপ কমিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
- গুম নিয়ে বিস্ফোরক তথ্য
হাসিনার নির্দেশেই ইলিয়াসকে হত্যা! - ফোবানা একাংশের (জাকারিয়া-বাবু) কনভেনশন নিউইয়র্কে
- ব্রুকলিনে সানম্যান গ্লোবাল মানি ট্রান্সফারের অফিস উদ্বোধন
- বাংলাদেশ ডে প্যারেড ১৭ মে
- ফ্রি টিকেট, হোটেল ও ৫ ভাগ কমিশন দেবে গ্লোবাল ট্যুরস
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- নির্বাচনে চ্যালেঞ্জের মুখে ক্যাথি হোকুল
- লায়ন্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ
- ফান্দে পড়িয়া জামায়াত কান্দেরে
- নিউইয়র্কে গ্যাস ট্যাক্স স্থগিতের আহ্বান
- মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
- আজকাল ৯১৬
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
