টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬
কানাডার টরন্টোয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল শাহ আলম খোকনের বক্তব্য ও আচরণ নিয়ে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনুষ্ঠানে নিজের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে তিনি ‘ক্ষমতার প্রভাব’ বা ‘খুঁটির জোর’ দেখিয়েছেন—এমন অভিযোগ করেছেন উপস্থিত অনেক বিএনপি নেতা ও প্রবাসী।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শাহ আলম খোকন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ সম্পর্ক রয়েছে এবং নিউইয়র্কে তারা একসঙ্গে রুম শেয়ার করেছেন। তিনি যা করেন, তা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই করেন এবং অন্যরা কী বলল, তাতে তার কিছু যায়-আসে না।’
কনসাল জেনারেল খোকনের এই বক্তব্যকে ‘ক্ষমতার দম্ভ’ ‘অশোভন’ এবং ‘কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত’ বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাঙালি ও বিএনপি নেতারা। তাদের অভিযোগ, জাতীয় তাৎপর্যপূর্ণ একটি অনুষ্ঠানে একজন কূটনীতিকের এ ধরনের ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তোলা অনাকাঙ্ক্ষিত।
একাধিক বিএনপি নেতা অভিযোগ করেন, অনুষ্ঠানের শুরুতেই কনস্যাল জেনারেল সঞ্চালককে নির্দেশ দেন, বিএনপি নেতাদের পদ-পদবী উল্লেখ না করে সবাইকে ‘বাংলাদেশি কানাডিয়ান’ সম্মোধন করে বক্তব্যে দেয়ার জন্য। নেতারা আপত্তি জানালে কনসাল জেনারেল বলেন, ‘তিনি যা নির্দেশ দেবেন, তাই চূড়ান্ত’। পরে বক্তব্যে দেওয়ার সময় নেতাদের পদবী আর উল্লেখ করা হয়নি। তার এ নির্দেশকে বিএনপি নেতাদের প্রতি প্রকাশ্য অসম্মান হিসেবে দেখা হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় সংগীত, কোরআন তেলাওয়াত কিংবা আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে দোয়ার আয়োজন না থাকায়ও প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। অনুষ্ঠানে কনসাল জেনারেল একাধিকবার বলেন, অনুষ্ঠানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। তিনি ব্যক্তিগত অর্থে অতিথিদের জন্য চা ও মিষ্টি ব্যবস্থা করেছেন। এনিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অতিথিরা।
অনুষ্ঠানের আমন্ত্রণ প্রক্রিয়া নিয়েও নানা প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের কয়েকজনকে আমন্ত্রণ জানানোর কারণে বিএনপি নেতারা প্রতিবাদ জানান। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক বিএনপি নেতা বলেন, জুলাইয়ের আন্দোলনে টরন্টোয় সক্রিয় অনেক সংগঠককে আমন্ত্রণ না জানিয়ে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত কয়েকজনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি জানান, বিএনপিকে ২০ জন এবং জামায়াত ও এনসিপিকে ১০ জন করে নেতাকর্মী আনতে বলা হলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানে ২৫–৩০ জনের মতো উপস্থিত ছিলেন। এমনকি অনুষ্ঠানে কনসাল জেনারেল কঠোর সুরে বলেন, ‘অনুষ্ঠানে দাওয়াত কাকে দেবো আর কাকে দেবো না— এটা আমার সিদ্ধান্ত’।
জানা গেছে, অন্তর্বর্তী সরকারের আমলে ‘একজন ক্ষমতাধর ব্যক্তি’র প্রভাবে সিনিয়রদের ডিঙ্গিয়ে কনস্যাল জেনারেল হিসাবে নিয়োগ পান শাহ আলম খোকন।
অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্র ও কনস্যুলেটের ওয়েবসাইট নিয়েও প্রশ্ন তুলেছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দৃশ্য দেখানো হলেও বর্তমান সরকারের কার্যক্রম বা ইতিবাচক উদ্যোগ তুলে ধরা হয়নি। ওয়েবসাইটে বাংলাদেশের জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের কার্যক্রম যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বরং কনস্যুলেট যে ভবনের একটি অংশ ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে, সেই ভবনের ছবি ওয়েবসাইটের ব্যানারে ব্যবহার করা হয়েছে।
অনুষ্ঠানে কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদ বলেন, অনেকেই এখন নতুন জুলাই যোদ্ধা সাজছেন—সেজেছেন ভালো কথা, তবে বেশি দূর এগোবেন না।
এবিষয়ে ওন্টারিও স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইমন চৌধুরী অভিযোগ করেন, কনসাল জেনারেলের আচরণ ছিল ‘অপেশাদার ও অ-কূটনৈতিক’। পরিকল্পিতভাবে প্রবাসীদের কাছে বিএনপি নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছেন তিনি। অথচন টরন্টোয় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা থাকলেও কনস্যুলেটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
টরন্টো সিটি বিএনপির সভাপতি মঈন চৌধুরী বলেন, ‘কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে তার কাছ থেকে দল-মত নির্বিশেষে সবাই সম্মানজনক ও নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে। কিন্তু ‘মন্ত্রীর সঙ্গে রুম শেয়ার’ করার বক্তব্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা আমাদের বোধগম্য নয়। এটি কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। কনস্যুলেটে ঢুকলে বিএনপি সরকারের কোনো অস্তিত্ব বোঝা যায় না।’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
