টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক
প্রকাশিত: ২ মার্চ ২০২৫
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদক ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (০১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানে বিজিবি, র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের প্রায় ২৬০ সদস্য অংশ নেন।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৬০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা রয়েছে । এ সময় বাহিনী বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়ে নগদ ৩৯ হাজার ৪০০ টাকা, ছোরা ২টি, চাকু ২টি, কাটিং প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, হার্ডডিস্ক ৪টি, বাটন মোবাইল ৪টি এবং ৪ লিটার বাংলা মদ উদ্ধার করে। এসব সামগ্রী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
দীর্ঘদিন ধরে টঙ্গীর হাজী মাজার বস্তি মাদক ব্যবসার মূল কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, বস্তিটিকে ঘিরে একাধিক চক্র সক্রিয়, যারা প্রকাশ্যেই মাদক বিক্রি করে। টঙ্গী বাজার সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক চোরাকারবারিরা এখানে এসে মাদক সরবরাহ করে। এখান থেকেই তা গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। শুধু মাদক ব্যবসা নয়, বস্তির অপরাধীরা ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও নানা অপরাধে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে মাদকের কারবার এতটাই ভয়াবহ যে দিনের বেলা দোকানদার, শ্রমিক, পথচারীরা আতঙ্কে থাকেন। সন্ধ্যার পর অনেক জায়গায় মাদকসেবীদের ভিড় লেগে যায়। প্রশাসন অভিযান চালালেও কিছুদিন পর আবার একই চিত্র দেখা যায়।
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, আটক অর্ধশতাধিক
একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আগে পুলিশকে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবারের যৌথ বাহিনীর অভিযানে তারা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রায়হানুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই বস্তি অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাদক কারবার ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে টঙ্গীর পরিবেশ স্বাভাবিক রাখা যায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
হাজী মাজার বস্তি শুধু মাদক নয়, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের জন্যও পরিচিত। স্থানীয়রা জানান, বস্তির অনেক বাসিন্দা টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজ গেটসহ আশপাশের এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত। বিশেষ করে রাতে পথচারীদের টার্গেট করে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।
এলাকাবাসীর মতে, মাদকের আস্তানা ভেঙে না ফেললে অপরাধ কমবে না। স্থানীয় দোকানি হাসেম মিয়া বলেন, পুলিশ মাঝে মাঝে ধরপাকড় করলেও কয়েকদিন পর আবার একই পরিস্থিতি হয়। আমরা চাই, প্রশাসন যেন নিয়মিত অভিযান চালায়। তাহলে এলাকাটা নিরাপদ হবে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, যৌথ বাহিনীর এই অভিযান অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। যদি কোনো নিরপরাধ ব্যক্তি আটক হয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে সেটি নিশ্চিত করা হবে।
অভিযানের পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের দাবি, এটি যেন একদিনের জন্য সীমাবদ্ধ না থাকে। টঙ্গী যেন মাদক ও সন্ত্রাসের অভিশাপ থেকে মুক্ত হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তারা।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
