জেএফকে’তে তোলপাড়
হাসান মাহমুদ
প্রকাশিত: ৬ জুলাই ২০২৪
৭০ অসুস্থ যাত্রী নিয়ে বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিং
৭০ জন অসুস্থ যাত্রীকে নিয়ে একটি বিমানের ইমার্জেন্সি ল্যান্ডিংকে কেন্দ্র করে জেএফকে’তে তোলপাড় হয়ে গেছে গত বুধবার ভোরে। এই অসুস্থ যাত্রীদের নিয়ে একটি আন্তর্জাতিক ফ্লাইটের পাইলট জেএফকে’তে জরুরী অবতরণে বাধ্য হয়। এসব অসুস্থ যাত্রীকে সুস্থ করতে জরুরী চিকিৎসক টিম, ১০টি অ্যাম্বুলেন্স, সিডিসি এবং এফডিএনওয়াই সংস্থার কর্মীদের কর্মতৎপরতায় বিমানবন্দরের স্বাভাবিক কাজ প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। বিমানে পরিবেশিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। জরুরীভাবে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনার পর তাদেরকে সুস্থ রাখাই ছিল বড় চ্যালেঞ্জ।
ফ্লাইট ট্রেকিং সূত্র থেকে জানা গেছে, বুধবার ভোর রাতে আটলান্টিক মহাসাগরের ওপর থেকে জরুরী ভিত্তিতে ডেল্টা এয়ারলাইন্সের এই আন্তর্জাতিক ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় জেএফকে বিমানবন্দরে। ভোর চারটায় ২৭৭ জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট-১৩৬ ইমার্জেন্সি ল্যান্ডিং করে। এ সময় রানওয়েতে জরুরী ফায়ার সার্ভিস ব্যবস্থা প্রস্তুত ছিল।
মিশিগান স্টেটের ডেটরিয়ট বিমানবন্দর থেকে ডেল্টা এয়ারলাইন্সের এই আন্তর্জাতিক ফ্লাইট নেদারল্যান্ডের আমস্টারডেমে যাচ্ছিল। রাত ১০.৫১ মিনিটে ফ্লাইটটি নেদারল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। মিশিগান থেকে ছেড়ে আসার পর বিমানের ভেতরে রাতের খাবার পরিবেশন করা হয়েছিল। বিমানের খাবার খেয়ে যাত্রীদের বমি শুরু হলে বিমানে কান্নাকাটি পড়ে যায়। পরিবেশিত খাবার খেয়ে ৭০ জন যাত্রী অসুস্থ হয়ে পড়লে অন্যান্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। ফ্লাইটটি ৩৫ হাজার ফিট ওপর দিয়ে ৫ ঘন্টা উড়ার পর নিউইয়র্কের আকাশ হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবার সময় পাইলট তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি জেএফকে টাওয়ারে জরুরী অবতরণের অনুমতি চান। ফ্লাইট ট্রেকিং থেকে দেখা যায়, বুধবার ভোর রাত চারটায় জরুরীভাবে জেএফকে বিমানবন্দরে ফ্লাইটটিকে অবতরণ করাবার অনুমতি দেওয়া হয়।
পাইলট আটলান্টিক মহাসাগর পাড়ি না দিয়ে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে জরুরী অবতরণ অনুমতি চাইলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সব আয়োজন সম্পন্ন করেন বলে জানা যায়। জেএফকে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরী মেডিক্যাল টিম, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস টিম প্রস্তুত রাখেন। গুরুতর অসুস্থ যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়।
বিমান সংস্থাটির মুখপাত্র লিসা হান্না তার সাইটে বলেন, ফ্লাইট ১৩৬-এর যাত্রী সাধারণের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। তাদের অ্যামস্টারডমে যাত্রা বিলম্বের কারণে আমরা অত্যন্ত দু:খিত। অসুস্থতার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এই ফ্লাইটের যাত্রীরা সুস্থ হবার পর বুধবার বিকেল ৩টায় জেএফকে এয়ারপোর্ট থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যায় বলে জানা গেছে।
ডেল্টা এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, গত শুক্রবার ডেল্টা এয়ারলাইন্সের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট জার্মানির মিউনিখ থেকে যুক্তরাষ্ট্রে মিশিগানে যাবার সময় জরুরীভাবে লন্ডনের হিথরো এয়ারপোর্টে অবতরণ করে। ওই ফ্লাইটের নারী ক্রু অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটিটিকে জরুরী অবতরণের অনুমতি দেয়া হয়। লন্ডনের একটি মেডিক্যাম টিম ফ্লাইটে থাকা ৬ জন অ্যাটেনডেন্টকে চিকিৎসা দেয়। পরে পাইলটসহ ক্রু টিম পরিবর্তন করে লন্ডন ত্যাগ করে ফ্লাইটটি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
